ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সীমান্তে চোরাচালান ও বিমান বন্দরে যাত্রী হয়রানি বন্ধে শ্রমমন্ত্রীর নির্দেশনা Logo হামের প্রাদুর্ভাব রোধে রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে টিকার তথ্য দেয়ার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর Logo মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। Logo কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু Logo শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে ফুটে উঠেছে ভবিষ্যৎ বাংলাদেশের চিত্র: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী Logo রাজশাহীর সিল্ক উন্নত করতে কাজ করছে সরকার – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম  Logo মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্বাহী সদস্য নির্বাচিত হলেন ব্রাহ্মণপাড়ার মাসুদ রানা। Logo Operation Clean Homes, Healthy Lives” উদ্বোধন: ডেংগু প্রতিরোধে নগরবাসীকে সম্পৃক্ত করে কাজ করার প্রত্যয় ডিএনসিসি প্রশাসকের Logo জিয়া সরণি খাল পুনরুদ্ধার ও আধুনিকায়নে ডিএসসিসি’র ব্যাপক উদ্যোগ: দ্রুত বাস্তবায়িত হচ্ছে ৩০০ কোটি টাকার প্রকল্প Logo রাণীশংকৈলে পিআইও’র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন, মামলা প্রত্যাহারের দাবি
টেকনাফ থেকে ঢাকাগামী পিকআপে পাচারের চেষ্টা; বিজিবির অভিযানে উদ্ধার বিপুল মাদক

কক্সবাজারের শীলখালীতে মাছ বোঝাই পিকআপে ইয়াবা পাচারকালে ১,৭১,২০০ পিস ইয়াবাসহ ০২ জনকে আটক করেছে বিজিবি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:২৬:৪২ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • ৫৩২ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : বর্ডার গার্ড বাংলাদেশের উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ শীলখালী চেকপোস্টে দায়িত্বরত বিজিবি সদস্যরা টেকনাফ থেকে কক্সবাজারগামী মাছ বোঝাই একটি মিনি পিকআপে তল্লাশি চালিয়ে মাছের ড্রামের ভেতর স্কচ টেপ দিয়ে বিশেষ কায়দায় লুকানো ১ লাখ ৭১ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  মোঃ ফিরোজ (৩৫) ও মোঃ ফয়সাল (২০) নামের ২ জন মাদক পাচারকারীকে আটক করতে সক্ষম হয়েছে। আটককৃত ফিরোজ টেকনাফের নতুন পল্লান পাড়া ৪ নং ওয়ার্ডের মৃতঃ মন্তাজের ছেলে এবং ফয়সাল নাইটংপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে।

মঙ্গলবার আনুমানিক সন্ধ্যা ০৭.৩০ টার দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী মাছ বোঝাই একটি মিনি পিকআপ বিজিবির শীলখালী অস্থায়ী চেকপোস্টের নিকট আসলে কর্তব্যরত বিজিবি সদস্যগণ তল্লাশী কার্যক্রম পরিচালনা করে। তল্লাশীর একপর্যায়ে মাছ বোঝাই মিনি পিকআপে থাকা মাছের ড্রামের মধ্যে কালো/খাকী স্কচ টেপ দ্বারা প্যাঁচানো ২০টি পোটলা থেকে ১,৭১,২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় পিকআপের চালক মোঃ ফিরোজ (৩৫) ও হেলপার মোঃ ফয়সাল (২০)-কে আটক করা হয় এবং মাদক পাচারের কাজে ব্যবহৃত মাছ বোঝাই মিনি পিকআপটিও জব্দ করা হয়।

আটকৃত ব্যক্তিদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, উল্লেখিত ইয়াবাগুলো টেকনাফ লামা বাজার হতে সংগ্রহ করে ঢাকায় যাত্রাবাড়ীতে ডেলিভারী করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

আটককৃত ব্যক্তিদের টেকনাফ মডেল থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ ব্যাপারে বিজিবির উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম জানান, মাদক সরবরাহকারী এবং জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, সীমান্ত দিয়ে মাদকের অনুপ্রবেশ ও চোরাচালান  প্রতিরোধেও বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে দায়িত্ব পালনকারী উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরেই সীমান্ত নিরাপত্তা বজায় রাখা, মাদকসহ বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রম দমনে সাফল্য অর্জন করে আসছে। মাদকবিরোধী এ সকল অভিযানে টেকনাফবাসীদের ভিতর স্বস্তি ও আস্থা ফিরিয়ে দিতে সদা প্রস্তুত উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)।

জনপ্রিয় সংবাদ

সীমান্তে চোরাচালান ও বিমান বন্দরে যাত্রী হয়রানি বন্ধে শ্রমমন্ত্রীর নির্দেশনা

টেকনাফ থেকে ঢাকাগামী পিকআপে পাচারের চেষ্টা; বিজিবির অভিযানে উদ্ধার বিপুল মাদক

কক্সবাজারের শীলখালীতে মাছ বোঝাই পিকআপে ইয়াবা পাচারকালে ১,৭১,২০০ পিস ইয়াবাসহ ০২ জনকে আটক করেছে বিজিবি

আপডেট সময় ০৩:২৬:৪২ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬