ঢাকা ১২:২৪ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মধ্যনগরের উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন পরিষদে প্রশাসনিক কর্মকর্তার বদলিজনিত বিদায় ও নতুন কর্মকর্তার যোগদান সম্পন্ন। Logo দেশের অর্থনীতির প্রাণ হচ্ছে এসএমই ও এমএসএমই খাত : এসএমই বৈশাখী মেলা উদ্বোধন অনুষ্ঠানে শিল্পমন্ত্রী Logo ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে পৃথক অভিযানে ৭০ লক্ষাধিক টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ করেছে বিজিবি Logo তেজগাঁও বিভাগের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৬৪ জন গ্রেফতার Logo ৫০ লক্ষ টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিএমপির গুলশান থানা পুলিশ Logo হজ ব্যবস্থাপনায় গাফিলতি নয়, সেবার মান বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর Logo যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে আইএলও-এর কান্ট্রি ডিরেক্টরের সৌজন্য সাক্ষাৎ Logo ভোজ্যতেল সরবরাহ স্বাভাবিক রাখতে  ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে বাণিজ্যমন্ত্রীর বৈঠক : দাম না বাড়ানোর ইঙ্গিত Logo বাণিজ্যমন্ত্রীর সাথে জার্মানি ও সুইডেনের রাষ্ট্রদূতের পৃথক বৈঠক দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে গুরুত্বারোপ Logo বাংলাদেশ–সৌদি আরব দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে মন্ত্রীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ
ঢাকায় সৌজন্য সাক্ষাতে দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ ও উদ্যোক্তা তৈরিতে সহযোগিতা জোরদারের আলোচনা।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে আইএলও-এর কান্ট্রি ডিরেক্টরের সৌজন্য সাক্ষাৎ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:০৮:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • ৫২৭ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : (রবিবার) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর অফিস কক্ষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক-এঁর সাথে আইএলও (ILO) এর কান্ট্রি ডিরেক্টর Max Tunon এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

এ সময় প্রতিমন্ত্রী মো: আমিনুল হক আইএলও (ILO) এর কান্ট্রি ডিরেক্টরকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে স্বাগত জানান। তিনি বলেন, বর্তমান সরকার যুবদের কর্মসংস্থান সৃষ্টিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে যুবদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।  প্রশিক্ষণপ্রাপ্ত যুব সমাজ দক্ষতা অর্জনের মাধ্যমে স্বাবলম্বী হচ্ছে। যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে কেয়ার গিভিং, মোবাইল সার্ভিসিং এবং ফ্রিল্যান্সিং এই তিনটি কোর্সে প্রশিক্ষণের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে মর্মে তিনি আইএলও (ILO) এর কান্ট্রি ডিরেক্টরকে অবহিত করেন।

এসময় আইএলও এর কান্ট্রি ডিরেক্টর Max Tunon বলেন, কক্সবাজারে আইএলও এবং যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ISEC ( Improving Skills and Economic Opportunities for the Women and Youth in Cox’s Bazar) প্রকল্পটি বেশ ভালো ভাবেই চলমান রয়েছে। প্রকল্পটি কক্সবাজারে যুব উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ প্রভাব রাখছে । এখন পর্যন্ত ৪৬ টি কোর্সের  মাধ্যমে ৭০০০ এরও বেশি যুবকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। আইএলও, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাথে ক্যাপাসিটি বিল্ডিং, ট্রেনিং প্রোগ্রাম, এবং উদ্যোক্তা সৃষ্টিতে একসাথে কাজ করতে আগ্রহী।

জনপ্রিয় সংবাদ

মধ্যনগরের উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন পরিষদে প্রশাসনিক কর্মকর্তার বদলিজনিত বিদায় ও নতুন কর্মকর্তার যোগদান সম্পন্ন।

ঢাকায় সৌজন্য সাক্ষাতে দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ ও উদ্যোক্তা তৈরিতে সহযোগিতা জোরদারের আলোচনা।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে আইএলও-এর কান্ট্রি ডিরেক্টরের সৌজন্য সাক্ষাৎ

আপডেট সময় ০৪:০৮:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬