ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আইএলও,  এডিবি,  ইউএন উইমেন যৌথভাবে আয়োজিত জাতীয় নীতিগত অঙ্গীকার ও কৌশলগত অগ্রাধিকার বিষয়ক মন্ত্রী পর্যায়ে সংলাপ অনুষ্ঠিত Logo বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে চুরির রহস্য উদ্ঘাটন, গ্রেফতার তিন Logo নৌ পুলিশের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল, মাছ, মাছের পোনা ও জেলীযুক্ত চিংড়ি উদ্ধারসহ আটক ২৬৬ জন। Logo সেনেগালসহ আফ্রিকান দেশগুলোর সাথে সম্পর্ক জোরদার করার অঙ্গীকার নবায়ন করেছে Logo ষথাইল্যান্ডকে ১৭ পয়েন্টে হারানোয় বাংলাদেশ নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হকের অভিনন্দন Logo পরিকল্পনা ছাড়া অভীষ্ট লক্ষ্যে পৌছানো অসম্ভব – সিনিয়র সচিব Logo সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি Logo মে থেকে ধান ও গম এবং ১৫ মে থেকে চাল সংগ্রহ শুরু Logo ৪২৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির উত্তরা পশ্চিম থানা পুলিশ Logo নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় রোডম্যাপ  তৈরিতে ইউনেস্কোর সহায়তা কামনা তথ্যমন্ত্রীর
GPMS পদ্ধতিতে ফলাফলভিত্তিক পরিকল্পনায় জোর ভূমি মন্ত্রণালয়ে কর্মশালায় দক্ষতা ও জবাবদিহিতা বাড়ানোর আহ্বান

পরিকল্পনা ছাড়া অভীষ্ট লক্ষ্যে পৌছানো অসম্ভব – সিনিয়র সচিব

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৫৫:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ৫২৯ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : এতদিন সরকারি পর্যায়ে শুধুমাত্র প্রাপ্ত বাজেট  এবং কত খরচ করেছে করে এর উপর কাজের মূল্যায়ন করা হতো। এটা আসলে কোন বৈজ্ঞানিক পদ্ধতি না। বর্তমানে GPMS পদ্ধতিতে আজকে আমরা যে অবস্থায় আছি সেখান থেকে তিন বছর পর বা পাঁচ বছর পর কি লক্ষ্য ও উদ্দেশ্য অর্জন করতে চাই তার পরিকল্পনা করা যায়।বছরওয়ারি ভাগ করে কাজ করা যায়।

ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে আজকে আয়োজিত ‘সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি (GPMS)’শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ এসব কথা বলেন।

তিনি আরোও বলেন-ভবিষ্যত সবসময় অনিশ্চিত। কিন্তু যদি অতীতের ট্রেন্ড অনুসরণ করেন এবং সে অনুযায়ী পরিকল্পনা করা যায় তাহলে লক্ষ্য শতভাগ না হলেও কাছাকাছি পৌছানো যায়।এই ধরনের আইডিয়া থেকেই এই মনিটরিং সিস্টেম GPMS এর আর্বিভাব।এর ফলে দপ্তরগুলো কতভাগ কাজ করতে পারছে তা সহজে পরিমাপ করা যাচ্ছে।

এই কর্মশালার মাধ্যমে কর্মকর্তারা অধিকতর দক্ষতা অর্জন করতে পারবেন বলে সচিব আশাবাদ ব্যক্ত করেন।

সরকারি কার্যক্রমে দক্ষতা, জবাবদিহিতা, স্বচ্ছতা ও জনসেবার মানোন্নয়নের লক্ষ্যে ২০১৪-১৫ অর্থবছরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বা এপিএ’র প্রবর্তন করা হয়। এই পদ্ধতির আওতায় মন্ত্রণালয়/বিভাগ ও তাদের অধীন দপ্তর/সংস্থাসমূহ সরকারের বিভিন্ন পরিকল্পনা, কৌশল এবং অঙ্গীকারের আলোকে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ থাকে। তবে এপিএ কাঠামোতে কিছু সীমাবদ্ধতা চিহ্নিত হওয়ায় একটি অধিকতর বাস্তবমুখী ও ফলাফলভিত্তিক কর্মসম্পাদন ব্যবস্থার রূপান্তর প্রয়োজন হয়ে পড়ে। এই প্রেক্ষাপটে সরকার একটি নতুন কর্মসম্পাদন মূল্যায়ন কাঠামো ‘সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি/ Governance Performance Monitoring System’ (GPMS) চালুর সিদ্ধান্ত গ্রহণ করে। এটি একটি নিয়মিত, কাঠামোবদ্ধ ও তথ্যপ্রযুক্তিনির্ভর পরিবীক্ষণ ব্যবস্থা, যা প্রাতিষ্ঠানিক পরিকল্পনার সঙ্গে বাস্তবায়নের সংযোগ স্থাপন করে এবং লক্ষ্যভিত্তিক ফলাফল অর্জনের উপর গুরুত্ব প্রদান করে।

জনপ্রিয় সংবাদ

আইএলও,  এডিবি,  ইউএন উইমেন যৌথভাবে আয়োজিত জাতীয় নীতিগত অঙ্গীকার ও কৌশলগত অগ্রাধিকার বিষয়ক মন্ত্রী পর্যায়ে সংলাপ অনুষ্ঠিত

GPMS পদ্ধতিতে ফলাফলভিত্তিক পরিকল্পনায় জোর ভূমি মন্ত্রণালয়ে কর্মশালায় দক্ষতা ও জবাবদিহিতা বাড়ানোর আহ্বান

পরিকল্পনা ছাড়া অভীষ্ট লক্ষ্যে পৌছানো অসম্ভব – সিনিয়র সচিব

আপডেট সময় ১১:৫৫:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬