ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo পার্বত্য উৎসবে আর ‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব পরিচয়ে উৎসব পালনের ঘোষণা পার্বত্য মন্ত্রীর Logo নৌ পুলিশের চলমান বিভিন্ন অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল, মাছ, মাছের পোনা ও জেলীযুক্ত চিংড়ি উদ্ধারসহ আটক ৪০৩ জন। Logo মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাক্ষাৎ Logo পহেলা বৈশাখের সব অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষের নির্দেশ, দেশজুড়ে কঠোর নিরাপত্তা জোরদার Logo অবৈধ কাউন্টার উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্ত করতে ডিএসসিসি’র কঠোর অভিযানঃ সায়েদাবাদে ১০০ কাউন্টার সিলগালা Logo রাঙ্গামাটির বাঘাইছড়িতে ভোজ্য তেলের অবৈধ মজুত ও চোরাচালান প্রতিরোধে ৫৪ বিজিবির তৎপরতা জোরদার Logo নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর উপলক্ষ্যে ডিএমপির নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্তে সমন্বয় সভা অনুষ্ঠিত Logo অনলাইনে ক্লাস মূল লক্ষ্য হচ্ছে নগরীর যানজট হ্রাস, জ্বালানি সাশ্রয় এবং শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখা। – মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন Logo মোবাইল অ্যাপ ভিত্তিক ‘ফুয়েল পাস’ অ্যাপ পাইলটিং কার্যক্রম শুরু করেছে জ্বালানি বিভাগ Logo পুরনো ও গতানুগতিক সিলেবাসে উচ্চ শিক্ষা গ্রহণ করার পর এদের বেশিরভাগই বেকার থাকে – শিক্ষামন্ত্রী

*বাসসহ বিভিন্ন যানবাহন থেকে চাঁদা আদায়; আদায়কৃত টাকাসহ তিন চাঁদাবাজকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ*

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:১৪:৪১ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
  • ৬০১ বার পড়া হয়েছে
রাজধানীর বাবুবাজার ব্রীজ এলাকায় বাসসহ বিভিন্ন যানবাহন থেকে চাঁদা আদায়ের অভিযোগে আদায়কৃত টাকাসহ তিন চাঁদাবাজকে গ্রেফতার করেছে ডিএমপির কোতয়ালী থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম- মোঃ জহিরুল হক (অমি)(৩৭), ২। মোঃ সুমন মিয়া(৪৩) ও ৩। মোঃ আশিকুল ইসলাম (৩০)।
শনিবার (১৮ জানুয়ারি ২০২৫ খ্রি.) বিকাল ৫:৩০ ঘটিকায় বাবুবাজার ব্রীজ এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
কোতয়ালী থানা সূত্রে জানা যায়, শনিবার বিকেলে থানার একটি টহল টিম সংবাদ পায়, বাবুবাজার ব্রীজ এলাকায় কয়েকজন চাঁদাবাজ ভয়-ভীতি দেখিয়ে বাসসহ বিভিন্ন যানবাহন থেকে অবৈধভাবে প্রকাশ্যে চাঁদা আদায় করছে। এমন সংবাদের ভিত্তিতে বিকাল আনুমানিক ৫:৩০ ঘটিকায় থানার টহল টিম সেখানে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে জহিরুল, সুমন ও আশিকুলকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে বাসসহ বিভিন্ন যানবাহন থেকে চাঁদাবাজির মাধ্যমে আদায়কৃত মোট আট হাজার একশত পঞ্চাশ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপির কোতয়ালী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে থানা সূত্রে আরো জানা যায়, গ্রেফতারকৃতরা বেশ কিছুদিন যাবৎ বাবুবাজার ব্রীজ এলাকায় বাসসহ, মিনিবাস, ট্রাক, পিকআপ, ভ্যানগাড়ি ও যাত্রীবাহী সিএনজি চালকদের নিকট হতে ভয়-ভীতি দেখিয়ে অবৈধভাবে প্রকাশ্যে চাঁদা আদায় করে আসছিলো।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মামলার নিবিড় তদন্ত অব্যাহত রয়েছে।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পার্বত্য উৎসবে আর ‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব পরিচয়ে উৎসব পালনের ঘোষণা পার্বত্য মন্ত্রীর

*বাসসহ বিভিন্ন যানবাহন থেকে চাঁদা আদায়; আদায়কৃত টাকাসহ তিন চাঁদাবাজকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ*

আপডেট সময় ০৭:১৪:৪১ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫