ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo তেজগাঁও বিভাগের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৬২ জন গ্রেফতার Logo অসাম্প্রদায়িক চেতনায় নতুন বছর সাজানোর আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর Logo দুর্ঘটনায় আহত ইউএইচএফপিও ডা. শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার Logo বাংলা একাডেমির যৌথ উদ্যোগে সাত দিনব্যাপী ‘বৈশাখী মেলা ১৪৩৩’-এর উদ্বোধন Logo মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানস্থলের নিরাপত্তায় বিজিবি মোতায়েন Logo বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজধানী ঢাকায় বৈশাখী শোভাযাত্রার আয়োজন করেছে। Logo ঐতিহাসিক আহসান মঞ্জিলে ডিএসসিসির বর্ণাঢ্য বর্ষবরণ: পরিচ্ছন্ন ও তিলোত্তমা ঢাকা গড়ার অঙ্গীকার Logo শিশু বিকাশে জেলা পর্যায় পর্যন্ত শিশু একাডেমি সম্প্রসারণের কৃতিত্ব জিয়াউর রহমানের: মন্ত্রী জাহিদ হোসেন Logo ঐক্য চাই বিভেদ চাই না, ঐক্যের মাধ্যমেই বিশ্বের দরবারে মাথা তুলে দাড়াতে চাই’-মাননীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী। Logo বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চতে ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ স্থানে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন

মৌলভীবাজারে ট্রাফিক সপ্তাহ শুরু

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৫০:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
  • ৫৯৫ বার পড়া হয়েছে

ইমন মিয়া : ‘জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয়’ এই প্রতিপাদ্য নিয়ে আজ মৌলভীবাজারে ট্রাফিক সপ্তাহ- ২০২৫ শুরু হয়েছে। ট্রাফিক সপ্তাহ উপলক্ষে রোববার (২৬ জানুয়ারি) সকাল ১১.১৫ ঘটিকায় মৌলভীবাজার ট্রাফিক অফিসের সামনে সমাবেশ ও ট্রাফিক সচেতনতামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন পিপিএম -সেবা মহোদয়। সকালে মৌলভীবাজার কোর্ট রোডস্থ ট্রাফিক অফিসের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি মৌলভীবাজার প্রেসক্লাব মোড় প্রদক্ষিণ করে পুনরায় ট্রাফিক অফিসের সামনে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে পুলিশ সুপার এবং উপস্থিত অতিথিগণ সাধারণ জনগণ এবং যানবাহন চালকদের মাঝে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। ট্রাফিক সপ্তাহ উদ্বোধনকালে মাননীয় পুলিশ সুপার বলেন, ট্রাফিক সপ্তাহের উদ্দেশ্য শুধু সড়কে জরিমানা বা সাধারণ মানুষকে শাস্তি নয়, বরং ট্রাফিক আইন সম্পর্কে সাধারণ জনগণকে সচেতন করা। প্রতিবছর ৬ হাজারের অধিক মানুষ সড়ক দুর্ঘটনায় মৃত্যু বরণ করেন। সড়কে হতাহতের মাত্রা কমানো এবং ট্রাফিক আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষেই ট্রাফিক সপ্তাহের আয়োজন। অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব সুদর্শন কুমার রায় (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জনাব মোঃ শামসুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব বুলবুল আহমেদ, ট্রাফিক পুলিশ পরিদর্শক (এডমিন) জনাব অনিল বিকাশ চাকমা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, নিরাপদ সড়ক চাই আন্দোলনের নেতৃবৃন্দসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তেজগাঁও বিভাগের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৬২ জন গ্রেফতার

মৌলভীবাজারে ট্রাফিক সপ্তাহ শুরু

আপডেট সময় ০৪:৫০:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫