ঢাকা ০৯:১৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে শিক্ষা মন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo মধ্যনগরের ঘাসী নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ, দুই লাখ টাকার ক্ষতির দাবি। Logo শিক্ষা অবকাঠামো উন্নয়নে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ Logo শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন: – শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী Logo সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা — মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা Logo রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা Logo জাতীয় নির্বাচনে ভোট দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা Logo প্রধান উপদেষ্টার নিকট ‘নজরদারি প্রযুক্তির সংগ্রহ ও ব্যবহার পর্যালোচনা কমিটি’র চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর Logo স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম ও ডিএমপি’র থানা পরিদর্শন Logo ভয়েস ফর জাস্টিস অবজারভার্স টিমের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ

ইবিতে বরাদ্দকৃত রুমের দাবিতে ফের আন্দোলন, উপাচার্যের আশ্বাসে ফিরল শিক্ষার্থীরা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:১৯:০০ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
  • ৫৮৫ বার পড়া হয়েছে

oppo_1024

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বরাদ্দকৃত ক্লাসরুম ফিরে পাবার দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছেন শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। রবিবার (২ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে তাঁরা এ কর্মসূচি পালন করেন। দুই ঘণ্টার অবস্থান কর্মসূচি শেষে উপাচার্যের আশ্বাসে শিক্ষার্থীরা কর্মসূচি স্থগিত করেন।
কর্মসূচির সময় শিক্ষার্থীদের হাতে “শিক্ষা সবার অধিকার, স্পোর্টস সায়েন্স কেন বঞ্চিত বারবার?”, “কোথায় পড়বো, কোথায় শিখবো—ক্লাসরুম চাই, ক্লাসরুম চাই!”, “সবার নাই ক্লাসরুম, ইবি প্রশাসন দিচ্ছে ঘুম!”, “আমাদের অধিকার—ক্লাসরুম দিতে হবে!”, “অন্য বিভাগ স্বর্গে, স্পোর্টস সায়েন্স কেন মর্গে?”—এমন নানা স্লোগানসংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।
এর আগে শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় একই দাবিতে প্রশাসন ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। পরে তাঁরা প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে কর্মসূচি স্থগিত করেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে সমস্যার সমাধান না হওয়ায় রবিবার ফের আন্দোলনে নামেন তাঁরা।
এদিকে, শ্রেণিকক্ষের সুষ্ঠু বণ্টন নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে একটি কক্ষ পুনর্বণ্টন-বিষয়ক কমিটি গঠন করে। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চার সদস্যের কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন ভিসি অফিসের উপ-রেজিস্ট্রার ড. মোহাম্মদ শিবলী। কমিটির অন্য দুই সদস্য হলেন—থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ. ব. ম. ছিদ্দিকুর রহমান আশরাফী ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি।
কক্ষ পুনর্বণ্টন-বিষয়ক কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী বলেন, “আমি বিষয়টি সমাধানে সর্বোচ্চ চেষ্টা করছি। আশা করছি, দ্রুতই শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ প্রয়োজনীয় কক্ষ পাবে।”
পরে বিকেল ৪টা ২০ মিনিটে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। তিনি আশ্বাস দিয়ে বলেন, “কক্ষ বরাদ্দের প্রক্রিয়া ইতোমধ্যেই শেষের দিকে। যত দ্রুত সম্ভব সংশ্লিষ্ট বিভাগকে কক্ষ বুঝিয়ে দেওয়া হবে।”
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে শিক্ষা মন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

ইবিতে বরাদ্দকৃত রুমের দাবিতে ফের আন্দোলন, উপাচার্যের আশ্বাসে ফিরল শিক্ষার্থীরা

আপডেট সময় ০৫:১৯:০০ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫