ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মাননীয় প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) এর সাথে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ। Logo প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরনের প্রতিনিধি দলের বাংলাদেশ সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ Logo কোস্টগার্ডের জনবল দ্বিগুণ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে – স্বরাষ্ট্রমন্ত্রী Logo মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ Logo কোস্ট গার্ডকে আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আসছে – রাঙ্গামাটিতে দীপেন দেওয়ান এমপি Logo বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে সক্রিয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী Logo ডব্লিউটিও নোটিফিকেশন বিষয়ে জাতীয় প্রশিক্ষণ শুরু : বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ Logo উন্নয়ন সহযোগিতায় নতুন দিগন্ত খুলতে চায় ঢাকা-ওয়াশিংটন Logo প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহী ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের ১৪তম পুনর্মিলনী ২০২৫ অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৪৭:৪০ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
  • ৬০০ বার পড়া হয়েছে
ঢাকা, ২২ ফেব্রুয়ারি ২০২৫ (শনিবার): রাজশাহী ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের সংগঠন ‘ওল্ড রাজশাহী ক্যাডেট এ্যাসোসিয়েশন’ (ORCA) কর্তৃক আয়োজিত তিন দিনব্যাপী ১৪তম পুনর্মিলনীর অনুষ্ঠানের শেষ দিন আজ (২২ ফেব্রুয়ারি ২০২৫) জমকালো আয়োজনের মাধ্যমে উদযাপিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি। প্রধান অতিথি রাজশাহী ক্যাডেট কলেজে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের সভাপতি মেজর জেনারেল মোঃ মাসুদুর রহমান, এনডিসি, পিএসসি, কলেজের অধ্যক্ষ জনাব মোহাম্মদ আবদুল কবীর ও ‘ওল্ড রাজশাহী ক্যাডেট এ্যাসোসিয়েশন’ (ORCA) এর প্রেসিডেন্ট মেজর জেনারেল জাহাঙ্গীর কবীর তালুকদার, ওএসপি, এসইউপি, পিবিজিএম, এডব্লিউসি, পিএসসি, পিএইচডি (অবঃ) এবং অন্যান্য অভ্যাগত অতিথিবৃন্দ।
এরপর সেনাবাহিনী প্রধান ‘ওল্ড রাজশাহী ক্যাডেট এ্যাসোসিয়েশন’ পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং বর্ণাঢ্য পুনর্মিলনী প্যারেডের সালাম গ্রহণ করেন। অতঃপর প্রধান অতিথি প্যারেডে অংশগ্রহণকারী বর্তমান ও প্রাক্তন ক্যাডেটদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে দেশ ও জাতি গঠনে ক্যাডেটদের অবদান উল্লেখ করে ক্যাডেটদের সার্বিক সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং তাঁদেরকে দেশ সেবায় আত্মত্মনিয়োগ করতে অনুরোধ জানান।
অনুষ্ঠানে রাজশাহী ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটগণ, স্থানীয় ফরমেশনের উর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ, স্থানীয় বেসামরিক প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, রাজশাহী ক্যাডেট কলেজের অধ্যক্ষ, শিক্ষকগণ এবং ক্যাডেটগণ উপস্থিত ছিলেন।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাননীয় প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) এর সাথে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ।

রাজশাহী ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের ১৪তম পুনর্মিলনী ২০২৫ অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান

আপডেট সময় ০৫:৪৭:৪০ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫