ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo পুরুষ–নারীর কিচ্ছা : এলো নির্বাচনি ইচ্ছা ।। সম্পাদক  সৈয়দা রাশিদা বারী Logo আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে Logo মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা ২০২৫ এর গেজেট প্রকাশ Logo মধ্যনগর থানা ও জেলা গোয়েন্দা শাখার যৌথ অভিযানে দুইজন গ্রেপ্তার। Logo ইতালি বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে সমর্থন করে, জুলাই সনদ: উপমন্ত্রী Logo হারিয়ে যাওয়া ১০৫টি মোবাইল ফোন জিডি মূলে উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিলো পল্টন থানা পুলিশ Logo ভারত বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবার সরিয়ে নিচ্ছে Logo দেশের দুই জেলায় পাটের অবৈধ মজুদের বিরুদ্ধে অভিযান Logo দেশের দুই জেলায় পাটের অবৈধ মজুদের বিরুদ্ধে অভিযান Logo অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪০ জন গ্রেফতার

পুলিশ সদস্যের নাক ফাটানোয় ছাত্রদল নেতা আটক

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:০৩:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫
  • ৫৭২ বার পড়া হয়েছে

যশোরে এক ট্রাফিক পুলিশ সদস্যকে ঘুষি মেরে নাক ফটিয়ে দেয়ার অভিযোগে শাওন ইসলাম সবুজ নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ।  শনিবার (১ মার্চ) রাত ৮টার দিকে তাকে আটক করে পুলিশ। আটক শাওন ইসলাম যশোর সরকারি সিটি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ও শহরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকার মো. শাহিনের ছেলে। জেলা ট্রাফিক ইন্সপেক্টর মাফুজুর রহমান জানান, শনিবার সন্ধ্যার দিকে ট্রাফিক পুলিশ সদস্য কে এম শরিফুল ইসলাম (কন্সটেবল নম্বর ১৭১১) শহরের জেল রোডে ল্যাব এইড হসপিটালের সামনে ডিউটি করছিলেন। সেখানে রাস্তার ওপর মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিলেন ছাত্রদল নেতা শাওন ইসলাম। রাস্তায় যানজট তৈরি হলে তাকে মোটরসাইকেল সরিয়ে নিতে বলেন পুলিশ সদস্য শরিফুল ইসলাম।  এসময় শাওন তার সাথে তর্কে জড়িয়ে পড়েন। দুই জনের তর্কাতর্কির একপর্যায়ে শাওন ঘুষি মেরে ট্রাফিক সদস্য শরিফুলের নাক ফাটিয়ে দেন। এসময় পথচারীরা জড়ো হয় তাকে রক্ষা করে।  খবর পেয়ে ট্রাফিক পুলিশ অফিস থেকে কয়েকজন‌ সদস্য সদস্য ঘটনাস্থলে গিয়ে শাওনকে আটক করে। পরে তাকে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়। যশোর কোতোয়ালি থানার ওসি কাজী বাবুল হোসেন জানান, পুলিশ সদস্যকে আহত করায় শাওন নামে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে সরকারি কাজে বাধা ও মারপিটের অভিযোগে মামলা করা হয়েছে। মামলা নং৪, তাং ০১.০৩.২৫।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পুরুষ–নারীর কিচ্ছা : এলো নির্বাচনি ইচ্ছা ।। সম্পাদক  সৈয়দা রাশিদা বারী

পুলিশ সদস্যের নাক ফাটানোয় ছাত্রদল নেতা আটক

আপডেট সময় ১০:০৩:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫