ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সরকার কৃষক ও ভোক্তা উভয়ের স্বার্থ সংরক্ষণের চেষ্টা করছে – স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা Logo কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের আয়োজনে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল Logo মালয়েশিয়ায় সাধারণ প্রবাসী বাংলাদেশিদের Postal Vote BD App-এ রেজিস্ট্রেশন নিশ্চিত করার লক্ষ্যে বিশেষ পদযাত্রা ও ক্যাম্পেইন। Logo নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করলেন সিইসি Logo বাণিজ্য উপদেষ্টার সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূত এর বৈঠক Logo খাদ্যদূষণ নিয়ে প্রধান উপদেষ্টার উদ্বেগ, সংকট মোকাবিলায় সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান Logo অবুঝ বয়সের প্রেম: শেষ পর্যন্ত কারাগারেই ঠাঁই প্রেমিক–প্রেমিকার। Logo বায়তুল মুকাররম মসজিদে ইবাদতবান্ধব ধর্মীয় আবহ তৈরি হয়েছে – ধর্ম উপদেষ্টা Logo রাজধানীর যাত্রাবাড়ী থেকে দুইটি বিদেশি পিস্তলসহ দুজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ Logo ঠাকুরগাঁওয়ে ঐতিহ্যবাহী নেকমরদ ওরশ মেলার উদ্বোধন

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা ও শহীদ যোদ্ধাগণের পরিবারবর্গকে সংবর্ধনা প্রদান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৫৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
  • ৫৮৬ বার পড়া হয়েছে
ঢাকা, ২৫ মার্চ ২০২৫ (মঙ্গলবার): আজ (২৫ মার্চ ২০২৫) ঢাকা সেনানিবাসস্থ ‘আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্স’-এ বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা ও শহীদ যোদ্ধাগণের পরিবারবর্গের সম্মানে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত আয়োজনে ৭২ জন আহত যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যবৃন্দসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি আমন্ত্রিত অতিথিগণের উদ্দ্যেশ্যে বক্তব্য প্রদান করেন। তিনি তার বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানকে বাংলাদেশের ইতিহাসে যুগান্তকারী ঘটনা হিসেবে উল্লেখ করে অংশগ্রহণকারী যোদ্ধাগণকে জাতির গর্ব হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এই আন্দোলনে তরুণ সমাজ শুধু অংশগ্রহণই করেনি বরং কীভাবে সত্য ও সঠিক পথে ন্যায় সংগত দাবী আদায় করা যায় সেই অনুপ্রেরণা জুগিয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে, বাংলাদেশ সেনাবাহিনী জুলাই যোদ্ধাগণের স্বপ্ন পূরণে সবসময় পাশে থেকেছে। তিনি অঙ্গীকার ব্যক্ত করেন, ‘সমরে আমরা, শান্তিতে আমরা সর্বত্র আমরা দেশের তরে’ এই মূলমন্ত্র বুকে ধারণ করে অতীতের ন্যায় ভবিষ্যতেও দেশ মাতৃকার কল্যাণে বাংলাদেশ সেনাবাহিনী সব সময় পাশে থাকবে।
সম্মানিত সেনাপ্রধান বিশেষভাবে আশাবাদ ব্যক্ত করেন যে, দেশপ্রেম, জাতীয়তাবোধ, সততা, মানবিকতাবোধ ও নিয়মানুবর্তিতার সমন্বয়ে সকলে একতাবদ্ধ হয়ে কাজ করলে এই দেশ সমৃদ্ধির শিখরে আরোহন করে একটি সুখী ও সমৃদ্ধ দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে। তিনি সেই স্বপ্ন পূরণে সকলকে একযোগে কাজ করার অনুরোধ জানান। সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহত যোদ্ধাগণের প্রতিটি পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকার কৃষক ও ভোক্তা উভয়ের স্বার্থ সংরক্ষণের চেষ্টা করছে – স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা ও শহীদ যোদ্ধাগণের পরিবারবর্গকে সংবর্ধনা প্রদান

আপডেট সময় ০৮:৫৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫