ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী Logo উপসাগরীয় সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ও ওমান Logo ঢাকার আগারগাঁওয়ে প্রত্নতাত্ত্বিক জাদুঘর উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী Logo সরকারের এক ইঞ্চি জমির রাজস্ব ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না: ভূমি প্রতিমন্ত্রী Logo এবছর ৬টি পাটকল লীজে দেওয়া হবে, বাড়াবে কর্মসংস্থান – বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির Logo লিবিয়া থেকে মানবপাচারের শিকার ১৭৪ বাংলাদেশি দেশে ফিরলেন Logo অনলাইনে ইনকামের লোভ দেখিয়ে প্রায় ৪০ লাখ টাকা আত্মসাৎ: সিআইডির অভিযানে দুই প্রতারক গ্রেফতার Logo কক্সবাজারে মরিচ্যা যৌথ চেকপোস্টে তল্লাশি  চালিয়ে ২৪,৮০০ পিস ইয়াবাসহ ০২ জনকে আটক করেছে বিজিবি Logo নওগাঁয় জাল দলিল ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের চক্রের মুখোশ উন্মোচন: পিবিআই তদন্তে গ্রেপ্তার ৪, কারাগারে প্রেরণ Logo আসন্ন বর্ষায় জলাবদ্ধতা ও ডেঙ্গু মোকাবেলায় আগেভাগেই ক্র্যাশ প্রোগ্রামে নামছে ডিএনসিসি

কক্সবাজারের বাঁকখালী নদীকে শীঘ্রই দখল ও দূষণমুক্ত করা হবে।—পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:১০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
  • ৫৮৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, কক্সবাজারের বাঁকখালী নদীকে শীঘ্রই দখল ও দূষণমুক্ত করা হবে। তিনি বলেন,
কক্সবাজারের মানুষের অনেক দিনের দাবি হচ্ছে বাঁকখালী নদীকে দখল ও দূষণমুক্ত করা। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে বাঁকখালীর ফোরশোর/নদীর তীর কে দখলদারদের কাছ থেকে নিয়ে নেয়া হবে এবং অবৈধ দখলদারকে যত তাড়াতাড়ি সম্ভব নদীর তীর থেকে উচ্ছেদ করা হবে।

আজ (বৃহস্পতিবার) কক্সবাজারের বাঁকখালী নদী পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা রিজওয়ানা হাসান এসব কথা বলেন। উপদেষ্টা আরও বলেন, এখানে কোনো কোনো জায়গায় আইনি প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাখা হয়েছে, হাইকোর্ট থেকে স্থিতাবস্থা নিয়ে আসা হয়েছে,সেটাও আইনীভাবে মোকাবেলা করা হবে বলে তিনি সাংবাদিকদের জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলে, এখানে বাঁকখালী নদীর তীরের অবৈধ স্থাপনা দখলমুক্ত করা হবে এবং এজন্য যা করা দরকার আমরা তাই করবো। নদীর ফোরশোরটা গেজেট হয়ে আছে এবং যত দ্রুত সম্ভব নদী দখলমুক্ত করা হবে বলে উপদেষ্টা উপস্থিত সাংবাদিকদের জানান।

এসময় পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোঃ নাজমুল আহসান, বিআইডব্লিউটিএ এর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, পানি উন্নয়ন বোর্ডের চট্টগ্রাম অঞ্চলের প্রধান প্রকৌশলী স্বপন কুমার বড়ুয়া, কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন, পুলিশ সুপার মোঃ সাইফউদ্দীন শাহীন, চট্টগ্রাম বন সার্কেলের বন সংরক্ষক মোল্লা রেজাউল করিম এবং কক্সবাজার পৌরসভার প্রশাসক রুবাইয়া আফরোজ-সহ সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী

কক্সবাজারের বাঁকখালী নদীকে শীঘ্রই দখল ও দূষণমুক্ত করা হবে।—পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

আপডেট সময় ০২:১০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫