ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সরকার কৃষক ও ভোক্তা উভয়ের স্বার্থ সংরক্ষণের চেষ্টা করছে – স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা Logo কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের আয়োজনে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল Logo মালয়েশিয়ায় সাধারণ প্রবাসী বাংলাদেশিদের Postal Vote BD App-এ রেজিস্ট্রেশন নিশ্চিত করার লক্ষ্যে বিশেষ পদযাত্রা ও ক্যাম্পেইন। Logo নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করলেন সিইসি Logo বাণিজ্য উপদেষ্টার সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূত এর বৈঠক Logo খাদ্যদূষণ নিয়ে প্রধান উপদেষ্টার উদ্বেগ, সংকট মোকাবিলায় সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান Logo অবুঝ বয়সের প্রেম: শেষ পর্যন্ত কারাগারেই ঠাঁই প্রেমিক–প্রেমিকার। Logo বায়তুল মুকাররম মসজিদে ইবাদতবান্ধব ধর্মীয় আবহ তৈরি হয়েছে – ধর্ম উপদেষ্টা Logo রাজধানীর যাত্রাবাড়ী থেকে দুইটি বিদেশি পিস্তলসহ দুজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ Logo ঠাকুরগাঁওয়ে ঐতিহ্যবাহী নেকমরদ ওরশ মেলার উদ্বোধন

বিজিবির জনকল্যাণমুখী উদ্যোগ: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি জোনের প্রান্তিক জনগোষ্ঠী ও শিক্ষার্থীদেরকে আর্থিক অনুদান, শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ প্রদান এবং সেলাই মেশিন বিতরণ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:৫২:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
  • ৫৯৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি পার্বত্য জনপদে বসবাসরত পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচির আওতায় নাইক্ষ্যংছড়িতে প্রান্তিক জনগোষ্ঠীকে আর্থিক অনুদান, শিক্ষা বৃত্তি ও শিক্ষা উপকরণ প্রদান এবং সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

গত ২৮ এপ্রিল ২০২৫ তারিখে বিজিবির নাইক্ষ্যংছড়ি জোন (১১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস জোনের আওতাধীন এলাকায় বসবাসরত ৭৫ জন প্রান্তিক পাহাড়ি-বাঙ্গালি জনগোষ্ঠী ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক অনুদান প্রদান করেন। এ সময় অত্র জোনে‌র আওতাধীন এলাকার ৩৪ জন গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি এবং ২৫ জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ হিসেবে স্কুল ব্যাগ ও অন্যান্য শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও নাইক্ষ্যংছড়ি জোনের আওতাধীন এলাকায় বসবাসরত আর্থিকভাবে অসচ্ছল একজন নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়।

অনুষ্ঠানে অত্র জোনের সহকারী পরিচালক মোঃ আল আমিনসহ অন্যান্য পদবীর বিজিবি সদস্যগণ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থীগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকার কৃষক ও ভোক্তা উভয়ের স্বার্থ সংরক্ষণের চেষ্টা করছে – স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা

বিজিবির জনকল্যাণমুখী উদ্যোগ: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি জোনের প্রান্তিক জনগোষ্ঠী ও শিক্ষার্থীদেরকে আর্থিক অনুদান, শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ প্রদান এবং সেলাই মেশিন বিতরণ

আপডেট সময় ০৭:৫২:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫