ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হাজারীবাগ থানা পুলিশ দুই কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে  Logo পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা মোঃ দেলোয়ার হোসেন। Logo পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানুষের কল্যাণে প্রতিদিন এর প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম শফিক। Logo ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন প্রশাসনিক কর্মকর্তা প্রদীপ কুমার রায়। Logo জুলাই শহীদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে -বাউফলে শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার অনুষ্ঠানে ড.  সুফিকুল ইসলাম মাসুদ এমপি Logo নৌকা থেকে লঞ্চে যাত্রী ওঠা সম্পূর্ণ বন্ধ করা হবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী Logo ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল্লাহ আল নোমান সুমন। Logo পদ্মা সেতু ও যমুনা সেতুতে রেকর্ড পরিমাণ টোল আদায় ও যানবাহন পারাপার Logo ডিবিপিএল ২০২৬: আদর্শ গ্রাম গড়ার প্রত্যয়ে রাণীনগরে বর্ণাঢ্য ট্রফি উন্মোচন Logo দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

৫ বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার করেছে কদমতলী থানা পুলিশ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:২২:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
  • ৫৭৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: চকলেট ও বিস্কুটের প্রলোভন দেখিয়ে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কদমতলী থানা পুলিশ । গ্রেফতারকৃতের নাম- মোঃ ইউসুফ আলী পাটোয়ারী (৬৫)।

মঙ্গলবার (২৯ এপ্রিল ২০২৫ খ্রি.) ভোর আনুমানিক ০৪:০০ ঘটিকায় সবুজবাগ থানার বাসাবো এলাকায় অভিযান চালিয়ে ইউসুফকে গ্রেফতার করা হয়।

কদমতলী থানা সূত্রে জানা যায়, ভিকটিম শিশুটির মা কদমতলী থানাধীন একটি ভাড়া বাসায় বসবাস করেন। প্রতিদিনের ন্যায় গত ২৫ এপ্রিল ২০২৫ তিনি তার পাঁচ বছরের মেয়েকে নিয়ে কদমতলী থানাধীন শ্যামপুর বালুর মাঠে ৯ নং রোডে মিনহাজের বন্ধ ফ্যাক্টরির নিচ তলায় পুরাতন প্লাস্টিকের ভাঙ্গারি বাছাই করতে যান। সকাল আনুমানিক ১১:০০ ঘটিকায় ইউসুফ আলী পাটোয়ারী শিশুটিকে চকলেট ও বিস্কুটের প্রলোভন দেখিয়ে ফ্যাক্টরির তৃতীয় তলায় নিয়ে যায় এবং জোরপূর্বক ধর্ষণ করে। এতে সহযোগিতা করে শফিকুল ইসলাম শাহিন ও অজ্ঞাতনামা একজন যারা বাইরে পাহারা দেয়। শিশুটির কান্নাকাটির শব্দে আশপাশের লোকজন এগিয়ে এলে শফিকুল ও অজ্ঞাতনামা ব্যক্তি ইউসুফকে পালাতে সহায়তা করে। ঘটনার পর ভিকটিমের মাতা স্থানীয় জনতার সহায়তায় শফিকুল ইসলাম শাহিনকে আটক করে থানায় নিয়ে যান এবং তার অভিযোগের প্রেক্ষিতে কদমতলী থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়।

থানা সূত্রে আরো জানা যায়, মামলা রুজুর পর কদমতলী থানা পুলিশ গোয়েন্দা তথ্য বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার (২৯ এপ্রিল ২০২৫ খ্রি.) সবুজবাগ থানার বাসাবো এলাকায় অভিযান পরিচালনা করে মামলার প্রধান আসামি ইউসুফ আলীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইউসুফ আলীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

অজ্ঞাতনামা অপর আসামিকে গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাজারীবাগ থানা পুলিশ দুই কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে 

৫ বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার করেছে কদমতলী থানা পুলিশ

আপডেট সময় ০৫:২২:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫