ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শেরপুরে বাংলাদেশ কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশন-এর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত Logo ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ সুপার কর্তৃক জেলা পুলিশের ইউনিট পরিদর্শন Logo নারায়ণগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার Logo নবাগত পুলিশ সুপার রামগতি থানায় আকস্মিক পরিদর্শন Logo একজন বাবার হাসিই সবচেয়ে বড় ধন Logo সুদানে ড্রোন হামলায় বাংলাদেশি ৬ শান্তিরক্ষী নিহত, প্রধান উপদেষ্টার গভীর শোক Logo সরকারি কর্মচারী ও নির্বাচনি দায়িত্বপ্রাপ্তদের পোস্টাল ভোটে নিবন্ধনের আহ্বান Logo মেগা প্রকল্প নয়, মানুষের মৌলিক চাহিদা পূরণে দিতে হবে উন্নয়ন দৃষ্টি — পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান Logo রোকেয়া পদকজয়ীদের সংবর্ধনায় প্রধান উপদেষ্টা ইউনূস Logo অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির ৪২ তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত

গণমাধ্যমকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে চায় সরকার -তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:১১:২৬ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪
  • ৬২৯ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার দেশের গণমাধ্যমসমূহকে শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে চায় বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।

আজ সোমবার (৮ জুলাই) বিকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশন এবং বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্স এর নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের সভাপতি মো. মতিউর রহমান তালুকদার এবং বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্স এর সভাপতি মো. আলমগীর হোসেন খানসহ উভয় সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

এ সময় প্রতিমন্ত্রী আরও বলেন, গণমাধ্যম যেনো একটা শক্ত ভিত্তির উপর দাঁড়ায়, এই বিষয়ে সরকারের দায়িত্ব আছে। গণমাধ্যমের সাথে সম্পৃক্ত সব কর্মকর্তা-কর্মচারী এবং সাংবাদিকরা যাতে তাদের ন্যায্য পাওনা বুঝে পায়, সেটি নিয়েও সরকার কাজ করছে।

প্রতিমন্ত্রী আরো বলেন, সময়ের সাথে সাথে প্রযুক্তির উন্নয়নের ফলে গণমাধ্যমেও পরিবর্তন হচ্ছে। প্রচলিত গণমাধ্যমগুলো কিছু কিছু ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখে পড়ছে। এই চ্যালেঞ্জ উত্তরণে বাস্তবসম্মত সমাধানের কথা আমাদের চিন্তা করতে হবে। পরিবর্তিত পরিস্থিতিতে উদ্ভাবনী উপায়ে সমস্যার সমাধান করতে হবে।

এ সময় তিনি আরো বলেন, গণমাধ্যম কর্মী আইন যাতে দ্রুততম সময়ের মধ্যে প্রণয়ন করা যায় সেটি নিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কাজ করছে। গণমাধ্যমের সাথে সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে সভা করে তাদের মতামত নেয়া হচ্ছে। এই আইনে শ্রম আইনের সবধরণের সুরক্ষা নিশ্চিত করার চেষ্টা করা হবে। এই আইনের আওতায় গণমাধ্যম সংশ্লিষ্ট সবাই যাতে সুবিধা ও সুরক্ষা পায় সেটি বিবেচনা করা হবে।

এ সময় গণমাধ্যম কর্মী আইন প্রণয়নে বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশন এবং বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্সের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট অংশীজনদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা প্রত্যাশা করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরে বাংলাদেশ কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশন-এর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

গণমাধ্যমকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে চায় সরকার -তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

আপডেট সময় ০২:১১:২৬ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪