ঢাকা ০৪:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সরকারের ভাবমূর্তি যেন ক্ষুন্ন না হয় সেদিকে খেয়াল রাখবেন – হজ টিমের সদস্যদের প্রতি  ধর্মমন্ত্রী। Logo কক্সবাজারের রামুতে সিএনজিতে তল্লাশি চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ চালককে আটক করেছে বিজিবি Logo ডিএসসিসির উদ্যোগে ফুলে ভরে উঠলো ঢাকা মেডিকেল কলেজের সামনের ফুটপাত; দীর্ঘমেয়াদি সংরক্ষণে সকলের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo সংস্কৃতি হলো একটি জাতির আত্মা’ — সংস্কৃতি বিষয়ক মন্ত্রী জনাব নিতাই রায় চৌধুরী Logo কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী Logo ৪০ লক্ষ টাকার জাল নোটসহ একজনকে গ্রেফতার করেছে ডিএমপির কোতয়ালী থানা পুলিশ Logo ফ্যাসিবাদ একটি মানসিক রোগ’ — তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন Logo দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাতক্ষীরার উন্নয়ন: জনগণের প্রত্যাশা ও বাস্তবতা Logo পেট্রোল অকটেনের যে মজুদ আছে আগামী দুই মাসেও সমস্যা হবে না : জ্বালানি মুখপাত্র Logo কর্ণফুলী টানেলের আয় বৃদ্ধি ও প্রযুক্তিগত সুরক্ষা নিশ্চিতে সেতু সচিবের মতবিনিময় ও বিভিন্ন কার্যক্রম পরিদর্শন
গাজীপুরে ইউসেপ বাংলাদেশের জব ফেয়ার–২০২৫ অনুষ্ঠানে যুব সমাজকে দক্ষ করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন পার্বত্য উপদেষ্টা।

দক্ষতা ও যোগ্যতাই কর্মসংস্থানের চাবিকাঠি – পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:০৭:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • ৫৫৯ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা বলেছেন, বাংলাদেশের যুব সমাজই দেশের সবচেয়ে বড় সম্পদ। দক্ষতা ও যোগ্যতাই কর্মসংস্থানের মূল চাবিকাঠি। তিনি বলেন, দেশের ৪ কোটি যুবকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে বর্তমান সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

আজ শনিবার গাজীপুরের সালনায় ইউসেপ বাংলাদেশ গাজীপুর রিজিয়ন আয়োজিত ‘জব ফেয়ার-২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এসব কথা বলেন।

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আরও বলেন, মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সবসময়ই যুবকদের অগ্রাধিকার দিয়ে থাকেন। আমাদের ১৮ কোটি জনসংখ্যার মধ্যে ৪ কোটি যুবককে দক্ষ করে গড়ে তুলতে পারলে দেশের আর্থ-সামাজিক অবস্থার আমূল পরিবর্তন সম্ভব। উপদেষ্টা চাকমা আরও বলেন, ইউসেপ বাংলাদেশ কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুবকদের দক্ষ করে গড়ে তুলছে, যা প্রশংসার দাবি রাখে। তিনি প্রশিক্ষণপ্রাপ্ত এসব দক্ষ যুবকদের বিভিন্ন দেশি ও বিদেশি প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা বাংলাদেশের কর্মমুখী শিক্ষা প্রসঙ্গে বলেন, কর্মমুখী শিক্ষা মানুষকে দক্ষ করার পাশাপাশি উদ্যোক্তা হিসেবে গড়ে তুলছে। তিনি বলেন, বর্তমান বিশ্বে দক্ষ মানুষের বিপুল চাহিদা রয়েছে। অনলাইনে বিভিন্ন ব্যবসায় যুক্ত হয়ে এবং দলবদ্ধভাবে প্রশিক্ষণ নিয়ে মেয়েরাও এখন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে। এই ইতিবাচক পরিবর্তন দেশের উন্নয়নে প্রধান ভূমিকা রাখবে বলে উপদেষ্টা মন্তব্য করেন।

অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সালনায় পৌঁছালে তাকে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়। পরে তিনি মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং চাকরিপ্রার্থীদের সাথে কথা বলেন।

ইউসেপ বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক জনাব মো. আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (নর্থ, ক্রাইম) মো. রবিউল ইসলাম এবং গুডউইভ-এর ব্যবস্থাপনা পরিচালক মো. শাহিনুর রহমানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

সরকারের ভাবমূর্তি যেন ক্ষুন্ন না হয় সেদিকে খেয়াল রাখবেন – হজ টিমের সদস্যদের প্রতি  ধর্মমন্ত্রী।

গাজীপুরে ইউসেপ বাংলাদেশের জব ফেয়ার–২০২৫ অনুষ্ঠানে যুব সমাজকে দক্ষ করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন পার্বত্য উপদেষ্টা।

দক্ষতা ও যোগ্যতাই কর্মসংস্থানের চাবিকাঠি – পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

আপডেট সময় ০৮:০৭:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫