ঢাকা ০২:১৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেফতার করেছে শাহজাহানপুর থানা পুলিশ Logo স্কুলে সংস্কৃতিচর্চা নিশ্চিত হলে দেশে উগ্রবাদের স্থান হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ Logo মাদক ও অপরাধ হ্রাসে ভাষানটেকে ৪৫০টি এলইডি বাতি স্থাপন করলো ডিএনসিসি। Logo কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটির ১৫৫তম সভায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ভূমি অধিগ্রহণের অনুমোদন Logo বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ Logo নৌপরিবহন অধিদপ্তর কতৃক কর্ণফুলী নদীতে মোবাইল কোর্ট পরিচালনা, ১১টি মামলায় অর্থদণ্ড Logo মহিলা বিষয়ক অধিদফতরের নতুন ডিজি শায়লা শার্মিল Logo আইএলও’র সঙ্গে বৈঠকে সামাজিক সুরক্ষা ও নারী-শিশু উন্নয়নে সহযোগিতা জোরদারের অঙ্গীকার Logo বাণিজ্যমন্ত্রীর সাথে কানাডার হাইকমিশনার এর বৈঠক Logo কুমিল্লায় কর্মস্থলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঠাকুরগাঁওয়ের এক যুবকের মৃত্যু
এনবিআরের ডিজিটাল কর ব্যবস্থায় নতুন মাইলফলক; করদাতারা ব্যাংকে না গিয়ে কর পরিশোধে সক্ষম

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে বড় অঙ্কের কর পরিশোধ কার্যক্রম উদ্বোধন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৩৩:০৬ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • ৫৮২ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : জাতীয় রাজস্ব বোর্ড করপোরেট কর পরিশোধ ব্যবস্থাকে আরও সহজ, দ্রুত ও ডিজিটাল করতে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে বড় অঙ্কের কর পরিশোধ কার্যক্রম উদ্বোধন করেছে আজ। অনুষ্ঠানে পরীক্ষামূলকভাবে উৎসে কর বাবদ ১৩ কোটি এবং মূসক বাবদ ৬৪ কোটি টাকার চালান এমএফএস প্রতিষ্ঠান বিকাশ লিমিটেড- এর অনলাইন মার্চেন্ট ওয়ালেট সার্ভিসের মাধ্যমে পরিশোধ করা হয়। এর ফলে করপোরেট করদাতারা ব্যাংকে উপস্থিত না হয়ে, সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে কর পরিশোধের সুযোগ পাচ্ছেন।

এ বিষয়ে সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ড জনাব মো. আবদুর রহমান খান বলেন, “মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে বড় অঙ্কের কর পরিশোধ চালু হওয়ায় করপোরেট করদাতাদের জন্য কর প্রদান আরও দ্রুত ও সহজ হবে। এটি কর সংগ্রহ ব্যবস্থাকে আধুনিক ও সময়োপযোগী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি আরও বলেন, বর্তমানে অনেক করপোরেট প্রতিষ্ঠান এমএফএসের মাধ্যমে কর্মীদের বেতন পরিশোধ করছে। এই নতুন ব্যবস্থার ফলে তারা উৎসে করসহ বিভিন্ন ধরনের কর ও ভ্যাট একই প্ল্যাটফর্মে পরিশোধ করতে পারবে। অন্যান্য এমএফএস প্রদানকারীরাও ভবিষ্যতে এই সুবিধা চালু করবে বলে তিনি প্রত্যাশা করেন।

নতুন এই সেবার মাধ্যমে এনবিআরের ই-টিডিএস সিস্টেমে (eTDS System) উৎসে কর এবং অর্থ বিভাগের এ-চালান সিস্টেমের মাধ্যমে মূসক পরিশোধ করা যাচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই ডিজিটাল উদ্যোগের ফলে কর পরিশোধে স্বচ্ছতা বৃদ্ধি পাবে, লেনদেনের সময় ও ব্যয় কমবে এবং বৃহৎ অঙ্কের কর প্রদানে করদাতাগণ উৎসাহিত হবেন।

সরকারের রাজস্ব প্রশাসন আধুনিকায়ন, ডিজিটাল লেনদেন সম্প্রসারণ এবং ক্যাশলেস সরকারি আর্থিক সেবা জোরদারের উদ্যোগ অব্যাহত থাকবে।

– জাতীয় রাজস্ব বোর্ড

জনপ্রিয় সংবাদ

বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেফতার করেছে শাহজাহানপুর থানা পুলিশ

এনবিআরের ডিজিটাল কর ব্যবস্থায় নতুন মাইলফলক; করদাতারা ব্যাংকে না গিয়ে কর পরিশোধে সক্ষম

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে বড় অঙ্কের কর পরিশোধ কার্যক্রম উদ্বোধন

আপডেট সময় ০১:৩৩:০৬ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬