
মোঃ হামিম রানা : কুমিল্লায় কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত মাসুম (২৭) উপজেলার পাড়িয়া ইউনিয়নের ফাঁসিদহ গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে মাসুম কুমিল্লায় গিয়ে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। সেখানে কর্মরত অবস্থায় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হলে তিনি গুরুতর আহত হন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাসুমের আকস্মিক মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে গ্রামের পরিবেশ ভারী হয়ে ওঠে।
পারিবারিক সূত্রে জানা গেছে, আগামীকাল রবিবার সকাল ১০টায় নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হবে।
নিজস্ব সংবাদ : 






















