ঢাকা ০২:১১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বাংলাদেশ–অস্ট্রেলিয়া বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে বৈঠক Logo যথাযোগ্য মর্যাদায় রবীন্দ্র ও নজরুল জন্মবার্ষিকী উদযাপনের প্রস্তুতি গ্রহণ Logo জ্ঞানভিত্তিক সমাজ গড়তে গ্রন্থাগারিকরা হলেন সমাজের ‘মিশনারি – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী Logo ব্রাসেলস আলোচনা বাংলাদেশ-ইইউ এবং বাংলাদেশ-বেলজিয়াম ক্রমবর্ধমান সম্পর্ককে আরও শক্তিশালী করেছে Logo হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের উদ্বোধন: আঞ্চলিক এভিয়েশন হাবের পথে নতুন অগ্রযাত্রা Logo টোলারবাগ খাল খনন কার্যক্রমের উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক Logo রাজনীতি নয়, মানুষের সেবাদান করাই আমাদের উদ্দেশ্য – তথ্যমন্ত্রী Logo অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব প্রলোভনে পড়ে খোয়ালেন অর্ধকোটি টাকা,  চক্রের ০৪ সদস্য  সিআইডির হাতে গ্রেফতার Logo সংকট এড়াতে ৬ মাসের প্রয়োজনীয় সবধরনের টিকা মজুত থাকবে…..স্বাস্থ্যমন্ত্রী Logo মোহাম্মদপুরে ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সিটিটিসি
১২টি জাহাজ পরিদর্শনে নানা অনিয়ম ধরা পড়ে; আইন অনুযায়ী ব্যবস্থা, কারাদণ্ড নয়

নৌপরিবহন অধিদপ্তর কতৃক কর্ণফুলী নদীতে মোবাইল কোর্ট পরিচালনা, ১১টি মামলায় অর্থদণ্ড

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৪৪:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • ৫৩৪ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : নৌপরিবহন অধিদপ্তরের স্পেশাল অফিসার মেরিন সেইফটি (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) রোকসানা খাইরুন নেছার নেতৃত্বে আজ চট্টগ্রামের কর্ণফুলী নদীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।

অভিযানকালে মোট ১২টি জাহাজ পরিদর্শন করা হয়। এসময় বিভিন্ন অনিয়মের দায়ে ১১টি নৌযানের বিরুদ্ধে ১১টি মামলা দায়ের করে অর্থদণ্ড প্রদান করা হয়। কোনো ব্যক্তিকে কারাদণ্ড প্রদান করা হয়নি।

অভিযানে অভ্যন্তরীণ নৌ-চলাচল অধ্যাদেশ, ১৯৭৬ এর ৩৩, ৫৪ক, ৫৬ ও ৬৬ ধারায় ব্যবস্থা গ্রহণ করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনায় প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন নৌপরিবহন অধিদপ্তরের পরিদর্শক  ওয়াহিদুর রহমান এবং মোহাম্মদ আমিন উদ্দিন। এ সময় সহযোগিতায় ছিলেন নৌপরিবহন অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মচারীগণ, নৌ-পুলিশের ২ জন সদস্য এবং কোস্ট গার্ডের ১১ জন সদস্য।

অভিযানকালে কোনো ট্যাঙ্কার বা লাইটার জাহাজে তেল মজুতের প্রমাণ পাওয়া যায়নি। এছাড়া ঘাটসমূহে মালামাল আনলোডিং কার্যক্রম স্বাভাবিক ছিল এবং কোনো ধরনের সমস্যা পরিলক্ষিত হয়নি।

নৌপথে শৃঙ্খলা, নিরাপত্তা ও আইনানুগ চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ–অস্ট্রেলিয়া বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে বৈঠক

১২টি জাহাজ পরিদর্শনে নানা অনিয়ম ধরা পড়ে; আইন অনুযায়ী ব্যবস্থা, কারাদণ্ড নয়

নৌপরিবহন অধিদপ্তর কতৃক কর্ণফুলী নদীতে মোবাইল কোর্ট পরিচালনা, ১১টি মামলায় অর্থদণ্ড

আপডেট সময় ০৪:৪৪:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬