ঢাকা ১০:৫২ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আইএলও’র সঙ্গে বৈঠকে সামাজিক সুরক্ষা ও নারী-শিশু উন্নয়নে সহযোগিতা জোরদারের অঙ্গীকার Logo বাণিজ্যমন্ত্রীর সাথে কানাডার হাইকমিশনার এর বৈঠক Logo কুমিল্লায় কর্মস্থলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঠাকুরগাঁওয়ের এক যুবকের মৃত্যু Logo সুনামগঞ্জে হাওরে কালবৈশাখীর তাণ্ডব বজ্রপাতে ৪ উপজেলায় ৫ জনের মৃত্যু আহত অন্তত ৬ জন Logo ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য আহত Logo বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে বিক্রয়মূল্য সমন্বয় করেছে সরকার Logo গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর – তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন Logo তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জন গ্রেফতার Logo রাজধানীর খেলার মাঠ উন্নয়নে ক্রীড়া প্রতিমন্ত্রীর নেতৃত্বে পরিদর্শন টিম Logo পাট খাতের উন্নয়নে জেডিপিসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে- বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম
সৌর বিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানি খাতে কানাডার বিনিয়োগের আহ্বান, দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি

বাণিজ্যমন্ত্রীর সাথে কানাডার হাইকমিশনার এর বৈঠক

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:০৬:৫১ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • ৫২৭ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : বাংলাদেশ ও কানাডার মধ্যকার বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং।

আজ রবিবার (১৯ এপ্রিল) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বর্তমান সরকার নবায়নযোগ্য জ্বালানি খাতে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বিশেষ গুরুত্ব দিচ্ছে। তিনি জানান, ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে সরকার ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে। এ খাতে বিনিয়োগকারীদের জন্য প্রয়োজনীয় নীতিগত ও প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদান করা হবে উল্লেখ করে তিনি কানাডার উদ্যোক্তাদের বাংলাদেশে সৌর বিদ্যুৎ খাতে বিনিয়োগের আহ্বান জানান।

কানাডার হাইকমিশনার অজিত সিং বাংলাদেশ ও কানাডার বিদ্যমান সুদৃঢ় সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, বিপুল সংখ্যক বাংলাদেশি প্রবাসী কানাডায় বসবাস করছেন, যারা দুই দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

তিনি আরও জানান, কানাডার বিনিয়োগকারীরা বাংলাদেশে এগ্রি-ফুড, ফিনটেক এবং নবায়নযোগ্য জ্বালানি—বিশেষ করে সৌর বিদ্যুৎ খাতে বিনিয়োগে আগ্রহী। বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আবদুর রহিম খান এবং অতিরিক্ত সচিব (আইআইটি) শিবির বিচিত্র বড়ুয়া উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

আইএলও’র সঙ্গে বৈঠকে সামাজিক সুরক্ষা ও নারী-শিশু উন্নয়নে সহযোগিতা জোরদারের অঙ্গীকার

সৌর বিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানি খাতে কানাডার বিনিয়োগের আহ্বান, দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি

বাণিজ্যমন্ত্রীর সাথে কানাডার হাইকমিশনার এর বৈঠক

আপডেট সময় ০৩:০৬:৫১ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬