ঢাকা ১০:৩০ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo তেজগাঁও বিভাগের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৬২ জন গ্রেফতার Logo অসাম্প্রদায়িক চেতনায় নতুন বছর সাজানোর আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর Logo দুর্ঘটনায় আহত ইউএইচএফপিও ডা. শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার Logo বাংলা একাডেমির যৌথ উদ্যোগে সাত দিনব্যাপী ‘বৈশাখী মেলা ১৪৩৩’-এর উদ্বোধন Logo মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানস্থলের নিরাপত্তায় বিজিবি মোতায়েন Logo বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজধানী ঢাকায় বৈশাখী শোভাযাত্রার আয়োজন করেছে। Logo ঐতিহাসিক আহসান মঞ্জিলে ডিএসসিসির বর্ণাঢ্য বর্ষবরণ: পরিচ্ছন্ন ও তিলোত্তমা ঢাকা গড়ার অঙ্গীকার Logo শিশু বিকাশে জেলা পর্যায় পর্যন্ত শিশু একাডেমি সম্প্রসারণের কৃতিত্ব জিয়াউর রহমানের: মন্ত্রী জাহিদ হোসেন Logo ঐক্য চাই বিভেদ চাই না, ঐক্যের মাধ্যমেই বিশ্বের দরবারে মাথা তুলে দাড়াতে চাই’-মাননীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী। Logo বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চতে ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ স্থানে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন
প্রায় ৪০০ পরিবারের মাঝে কম্বল বিতরণ, মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন

নলতায় হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি জাহিদুল হক

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৪৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • ৫৬৯ বার পড়া হয়েছে

হাফিজুর রহমান শিমুল : শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতার আলহাজ্ব জাহিদুল হক। প্রচণ্ড শীতের এই সময়ে অসহায় ও দরিদ্র মানুষের কষ্ট লাঘবে নলতায় শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) বেলা ১২টায় নলতা হক মার্কেট এলাকায় এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। বিশিষ্ট ব্যবসায়ী, শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব মোঃ জাহিদুল হক এর (নলতা শরীফ) নিজস্ব অর্থায়নে শীতবস্ত্র বিতরণ করেন।

উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত অসহায়, হতদরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রায় ৪ শত পরিবারের মাঝে সময় উপযোগী কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলতা কেন্দ্রীয় আহসানিয়া মিশনের সাধারণ সম্পাদক ডাঃ নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ ও সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ ইউসুফ, সাবেক ইউপি সদস্য ও চ্যানেল চেয়ারম্যান আজমিরুজ্জামান আজমির, খান বাহাদুর আহসানুল্লাহ হাউজের প্রতিনিধি মোঃ খুরশিদ।

এছাড়াও উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক ও এটিএন নিউজের প্রতিনিধি জিল্লুর রহমান, সাংবাদিক গাজী হাবিব, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, নলতা শরীফ প্রেসক্লাবের সভাপতি মীর জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক প্রভাষক মামুন বিল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সিনিয়র সদস্য লতিফুর রহমান, সাংবাদিক ফজলুল হক, শিমুল হোসেন, আবুল কালাম বিন আকবারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শীত মৌসুমে দরিদ্র ও অসহায় মানুষের জীবনযাপন অত্যন্ত কষ্টকর হয়ে ওঠে। এ সময়ে শীতবস্ত্র বিতরণের মতো মানবিক উদ্যোগ তাদের জন্য বড় সহায়ক। তারা আলহাজ্ব মোঃ জাহিদুল হকের এ মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং সমাজের বিত্তবান ও সচেতন মানুষদের এ ধরনের মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও এগিয়ে আসার আহ্বান জানান।স্থানীয়রা জানান, প্রতি বছরই আলহাজ্ব মোঃ জাহিদুল হক নলতা ও আশপাশের এলাকায় মানবিক সহায়তা নিয়ে দরিদ্র মানুষের পাশে দাঁড়ান, যা সমাজে সহমর্মিতা ও মানবিকতার অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠেছে।

জনপ্রিয় সংবাদ

তেজগাঁও বিভাগের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৬২ জন গ্রেফতার

প্রায় ৪০০ পরিবারের মাঝে কম্বল বিতরণ, মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন

নলতায় হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি জাহিদুল হক

আপডেট সময় ০৩:৪৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬