ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী; তদন্ত কমিটি গঠন Logo ৬ বছর পর তামিম হত্যা মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে সিআইডি Logo হাম ও ডেঙ্গু মোকাবেলায় সরকার যথেষ্ট সক্ষম…স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন Logo বাউফলে বিনামূল্যে অসহায় মানুষের চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন Logo বাংলাদেশি জাতীয়তাবাদ একটি বহুত্ববাদী ও বৈচিত্র্যময় রাজনীতির কথা বলে – তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন Logo রাগবি সেভেনস চ্যাম্পিয়নশিপ ও  মিনি স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আনিনুল হক Logo পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব Logo ঢাকা শহরকে নিজের আঙিনার মতো করে সাজাতে চাই: ডিএসসিসি প্রশাসক Logo ঢাকা শহরের হকার ব্যবস্থাপনায় নতুন মাইলফলক: ডিএসসিসিতে আধুনিক হকার পুনর্বাসন কার্যক্রমের শুভ উদ্বোধন Logo পুলিশের চলমান বিভিন্ন অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল, মাছ, মাছের পোনা ও জেলীযুক্ত চিংড়ি উদ্ধারসহ আটক ১২৫ জন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে নন-ফিকশন বইমেলার সমাপনী অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা বলেন, জ্ঞানের ঘাটতি পূরণে নন-ফিকশন বই পড়ার বিকল্প নেই।

চিন্তাশীল নাগরিক ছাড়া কোনো সমাজ এগোতে পারে না – শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:০১:৪২ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • ৫৯৩ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা ও বণিক বার্তার নবম নন-ফিকশন বইমেলার সমাপনী অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. সি আর আবরার বলেন, একটি সমাজ তখনই শক্তিশালী হয়, যখন সে নিজেকে প্রশ্ন করতে পারে।আর সেই প্রশ্ন করার সাহস গড়ে ওঠে নন-ফিকশন পড়ার অভ্যাস থেকে। নন-ফিকশন বই এর গুরুত্ব তুলে ধরে শিক্ষা উপদেষ্টা বলেন, “আমরা এমন এক সময়ে বাস করছি, যখন তথ্যের অভাব নেই, কিন্তু জ্ঞান ঘাটতি রয়েছে। সেই ঘাটতি পূরণে নন-ফিকশন বইয়ের ভূমিকা অপরিসীম।”

শিক্ষার্থীদের নন-ফিকশন বই পড়ার আহবান জানিয়ে শিক্ষা উপদেষ্টা বলেন, “নন-ফিকশন পড়ুন, প্রশ্ন করুন, তর্ক করুন, ভাবুন। কারণ চিন্তাশীল নাগরিক ছাড়া কোনো সমাজ এগোতে পারে না।”
শিক্ষা উপদেষ্টা বলেন, বইমেলার একটি বড় তাৎপর্য হলো- এটি দেয়ালের ভেতরের জ্ঞানকে সাধারণ মানুষের কাছে নিয়ে এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময়ই চিন্তার কেন্দ্র। আজকের এই আয়োজন আমাদের মনে করিয়ে দেয় ,বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব শুধু ডিগ্রি দেওয়া নয়, সমাজকে ভাবতে শেখানোও তার দায়িত্ব।

সমাপনী অনুষ্ঠানে পুরস্কার প্রদান করা হয় লেখক ও প্রকাশকদের। পুরস্কার প্রাপ্তদের উদ্দেশ্যে অধ্যাপক সি আর আবরার বলেন, “এই পুরস্কার শুধু লেখকদের সম্মানিত করে না, এটি একটি বার্তা দেয়- গভীর গবেষণা, পরিশ্রমী লেখা এবং দায়িত্বশীল চিন্তার মূল্য আছে।” এবারের মেলাতে দেশের মোট ৩৯টি প্রকাশনা ও গবেষণা সংস্থা অংশ নিয়েছে। অংশ নেয়া প্রকাশকদের মনোনীত বই থেকে বিচারক প্যানেল ২০২৫-এর দুইটি নন-ফিকশন বই নির্বাচিত করে ‘নন-ফিকশন গ্রন্থ সম্মাননা ২০২৫’ প্রদান করা হয় সমাপনী অনুষ্ঠানে। এবার একইসঙ্গে গ্রন্থগুলোর প্রকাশককেও সম্মাননা দেয়া হয়। সম্মাননা প্রাপ্ত বিজইয়ী গ্রন্থ ও লেখকরা হলেন, ‘দ্বিরালাপ: চব্বিশের গণঅভ্যুত্থান ও পূর্বাপর রাজনীতি সম্পর্কে বিশ্লেষণমূলক আলাপচারিতা’র নূরুল কবীর। বইটি প্রকাশ করেছে কথাপ্রকাশ। বিজয়ী আরেকটি গ্রন্থ হলো মুহম্মদ ইউসুফ সিদ্দিকির লেখা ‘শিলালিপি: বাংলার আরবি-ফারসি প্রত্নলেখমালা’। এ বইটি প্রকাশ করেছে প্রথমা প্রকাশন।
শিক্ষা উপদেষ্টা আয়োজক, লেখক, প্রকাশক, পুরস্কার প্রাপ্তদের এবং পাঠকদের অভিনন্দন জানান এবং এই জাতীয় জ্ঞানভিত্তিক বইমেলা আয়োজন অব্যাহত রাখার আহবান জানান।

জনপ্রিয় সংবাদ

ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী; তদন্ত কমিটি গঠন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নন-ফিকশন বইমেলার সমাপনী অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা বলেন, জ্ঞানের ঘাটতি পূরণে নন-ফিকশন বই পড়ার বিকল্প নেই।

চিন্তাশীল নাগরিক ছাড়া কোনো সমাজ এগোতে পারে না – শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার

আপডেট সময় ০৫:০১:৪২ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬