ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বাংলা একাডেমির যৌথ উদ্যোগে সাত দিনব্যাপী ‘বৈশাখী মেলা ১৪৩৩’-এর উদ্বোধন Logo মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানস্থলের নিরাপত্তায় বিজিবি মোতায়েন Logo বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজধানী ঢাকায় বৈশাখী শোভাযাত্রার আয়োজন করেছে। Logo ঐতিহাসিক আহসান মঞ্জিলে ডিএসসিসির বর্ণাঢ্য বর্ষবরণ: পরিচ্ছন্ন ও তিলোত্তমা ঢাকা গড়ার অঙ্গীকার Logo শিশু বিকাশে জেলা পর্যায় পর্যন্ত শিশু একাডেমি সম্প্রসারণের কৃতিত্ব জিয়াউর রহমানের: মন্ত্রী জাহিদ হোসেন Logo ঐক্য চাই বিভেদ চাই না, ঐক্যের মাধ্যমেই বিশ্বের দরবারে মাথা তুলে দাড়াতে চাই’-মাননীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী। Logo বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চতে ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ স্থানে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন Logo বনভূমি উদ্ধার ও বৃক্ষরোপণ জোরদারে পরিবেশ মন্ত্রীর নির্দেশনা Logo সকল প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের বিনামূল্যে ইউনিফর্ম দেবে সরকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ Logo রাজধানীর বনানীতে বিদেশি মদসহ একজনকে গ্রেফতার করেছে বনানী থানা পুলিশ
কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরোয়ার্ডিং কার্যক্রম সহজ ও যুগোপযোগী করতে নতুন বিধিমালা প্রণয়ন।

সি অ্যান্ড এফ এজেন্ট লাইসেন্সিং বিধিমালা, ২০২৬ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৪৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • ৫৬৩ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : প্রতিযোগিতামূলক পরিবেশে আমদানি ও রপ্তানিকারকগণের জন্য সেবার মান বৃদ্ধির লক্ষ্যে কাস্টমস এজেন্ট লাইসেন্সিং বিধিমালা, ২০২০ রহিত করত: কাস্টমস আইন, ২০২৩ অনুসরণে কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরোয়ার্ডিং (সি অ্যান্ড এফ) এজেন্ট লাইসেন্সিং বিধিমালা, ২০২৬ প্রণয়ন করে ০৮/০১/২০২৬ তারিখে একটি প্রজ্ঞাপন (এস.আর.ও নং-০৪-আইন/২০২৬/কাস্টমস) জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড।

ইত:পূর্বে সি অ্যান্ড এফ এজেন্ট লাইসেন্স প্রদানের জন্য কোনো স্বতন্ত্র বিধিমালা ছিল না। কাস্টমস এজেন্ট লাইসেন্সিং বিধিমালা, ২০২০ মোতাবেক কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরোয়ার্ডিং (সি অ্যান্ড এফ) এজেন্ট লাইসেন্স ইস্যু করা হতো। কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরোয়ার্ডিং (সি অ্যান্ড এফ) এজেন্টের কার্যক্রম পরিচালনা সহজতর ও যুগোপযোগী করার লক্ষ্যে স্বতন্ত্র কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরোয়ার্ডিং (সি অ্যান্ড এফ) এজেন্ট লাইসেন্সিং বিধিমালা, ২০২৬ প্রণয়ন করা হয়েছে।

সি অ্যান্ড এফ এজেন্ট লাইসেন্সিং বিধিমালা, ২০২৬ এর উল্লেখযোগ্য দিকসমূহ
• কাস্টমস স্টেশনভিত্তিক ক্লিয়ারিং এন্ড ফরোয়ার্ডিং (সি অ্যান্ড এফ) এজেন্ট লাইসেন্সের সংখ্যা নির্ধারণের জন্য পূর্বের ন্যায় জাতীয় রাজস্ব বোর্ড হতে পূর্বানুমোদন গ্রহণের আবশ্যকতা নেই। পরীক্ষায় উত্তীর্ণ যোগ্য বিবেচিত সকল প্রার্থী সি অ্যান্ড এফ এজেন্ট লাইসেন্স গ্রহণ করতে পারবে;

• নিয়মিত পরীক্ষা গ্রহণ করে লাইসেন্স প্রদান প্রক্রিয়াটি প্রতি বছর একটি নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন হবে;

• জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক কোনো স্থল কাস্টমস স্টেশন বন্ধ ঘোষিত হলে উক্ত স্টেশনের অনুকূলে ইস্যুকৃত সি অ্যান্ড এফ এজেন্ট লাইসেন্সের কার্যকারিতা পূর্বের ন্যায় বাতিল করা হবে না। অধিক্ষেত্র সংযোজনের মাধ্যমে সি অ্যান্ড এফ এজেন্ট লাইসেন্সধারী অন্য যে কোনো সচল কাস্টমস স্টেশনে ক্লিয়ারিং এবং ফরোয়ার্ডিং সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করার সুযোগ পাবেন।

– জাতীয় রাজস্ব বোর্ড

জনপ্রিয় সংবাদ

বাংলা একাডেমির যৌথ উদ্যোগে সাত দিনব্যাপী ‘বৈশাখী মেলা ১৪৩৩’-এর উদ্বোধন

কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরোয়ার্ডিং কার্যক্রম সহজ ও যুগোপযোগী করতে নতুন বিধিমালা প্রণয়ন।

সি অ্যান্ড এফ এজেন্ট লাইসেন্সিং বিধিমালা, ২০২৬ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড

আপডেট সময় ০২:৪৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬