ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ Logo সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী Logo কোরবানির হাটের বর্জ্য অপসারণ শেষে তেজগাঁওয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত…স্বাস্থ্যমন্ত্রী Logo দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo মধ্যনগরে ১০২ হাফেজকে সংবর্ধনা দিল ইসলামি ছাত্র পরিষদ Logo হরিপুরে দগ্ধ নারীর মরদেহ উদ্ধার, আতঙ্কিত এলাকাবাসী Logo পদ্মা ও যমুনা সেতুতে আধুনিক ইটিসি প্রযুক্তির সুফল : ঈদুল আযহার ঈদযাত্রায় ঘরমুখো মানুষের যাত্রা ছিল নিরাপদ ও নির্বিঘ্ন Logo লিবিয়া থেকে ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন Logo কর্মস্থলে ফেরা যাত্রীদের খোঁজ নিতে ঝটিকা সফরে ভোলায় নৌপরিবহন প্রতিমন্ত্রী
ইউনিয়ন নেতৃত্ব ঘিরে রাজনৈতিক উত্তেজনা, তদন্তের দাবি স্থানীয়দের

মধ্যনগরের বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান পদ নিয়ে আলোচনা সমালোচনা, ষড়যন্ত্রের অভিযোগ ভারপ্রাপ্ত চেয়ারম্যানের।

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:০৩:০৭ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • ৫৪৯ বার পড়া হয়েছে
কাইয়ুম বাদশা : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ২ নং বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদকে ঘিরে নতুন করে আলোচনা ও রাজনৈতিক তৎপরতা শুরু হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন অভিযোগ করেছেন, তাকে দায়িত্ব থেকে সরিয়ে একটি নির্দিষ্ট পক্ষের পছন্দের ব্যক্তিকে চেয়ারম্যানের দায়িত্বে বসানোর লক্ষ্যে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদকে কেন্দ্র করে কয়েকদিন ধরে এলাকায় নানা আলোচনা চলছে। এ প্রেক্ষাপটে স্থানীয়ভাবে আমানুল্লাহ মেম্বারকে চেয়ারম্যানের দায়িত্বে আনার চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো দাবি করছে, তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচিত।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন বলেন, একটি স্বার্থান্বেষী মহল ব্যক্তিগত ও রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের লক্ষ্যে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ছড়িয়ে অপসারণের পরিবেশ তৈরির চেষ্টা করছে। তার দাবি, ইউনিয়ন পরিষদের নেতৃত্বে পরিবর্তন আনতে পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর প্রচার চালানো হচ্ছে।
তিনি আরও বলেন, “আমি দায়িত্ব পালন করে যাচ্ছি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে। একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালিয়ে ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করতে চাইছে।”
এদিকে, বিষয়টি নিয়ে স্থানীয় সচেতন মহলের মধ্যেও নানা আলোচনা দেখা দিয়েছে। কেউ কেউ মনে করছেন, চেয়ারম্যান পদকে ঘিরে রাজনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা চলছে; আবার অনেকে বিষয়টি প্রশাসনের নজরে এনে যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন।
এ ঘটনায় এলাকায় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে এবং ইউনিয়ন পরিষদের নেতৃত্ব নিয়ে সাধারণ মানুষের মধ্যেও নানা প্রশ্ন ও মতভিন্নতা তৈরি হয়েছে।
জনপ্রিয় সংবাদ

হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

ইউনিয়ন নেতৃত্ব ঘিরে রাজনৈতিক উত্তেজনা, তদন্তের দাবি স্থানীয়দের

মধ্যনগরের বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান পদ নিয়ে আলোচনা সমালোচনা, ষড়যন্ত্রের অভিযোগ ভারপ্রাপ্ত চেয়ারম্যানের।

আপডেট সময় ০৩:০৩:০৭ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬