ঢাকা ০২:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সরকারের ভাবমূর্তি যেন ক্ষুন্ন না হয় সেদিকে খেয়াল রাখবেন – হজ টিমের সদস্যদের প্রতি  ধর্মমন্ত্রী। Logo কক্সবাজারের রামুতে সিএনজিতে তল্লাশি চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ চালককে আটক করেছে বিজিবি Logo ডিএসসিসির উদ্যোগে ফুলে ভরে উঠলো ঢাকা মেডিকেল কলেজের সামনের ফুটপাত; দীর্ঘমেয়াদি সংরক্ষণে সকলের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo সংস্কৃতি হলো একটি জাতির আত্মা’ — সংস্কৃতি বিষয়ক মন্ত্রী জনাব নিতাই রায় চৌধুরী Logo কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী Logo ৪০ লক্ষ টাকার জাল নোটসহ একজনকে গ্রেফতার করেছে ডিএমপির কোতয়ালী থানা পুলিশ Logo ফ্যাসিবাদ একটি মানসিক রোগ’ — তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন Logo দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাতক্ষীরার উন্নয়ন: জনগণের প্রত্যাশা ও বাস্তবতা Logo পেট্রোল অকটেনের যে মজুদ আছে আগামী দুই মাসেও সমস্যা হবে না : জ্বালানি মুখপাত্র Logo কর্ণফুলী টানেলের আয় বৃদ্ধি ও প্রযুক্তিগত সুরক্ষা নিশ্চিতে সেতু সচিবের মতবিনিময় ও বিভিন্ন কার্যক্রম পরিদর্শন
ভিকারুননিসা নুন স্কুল এন্ড কলেজের প্লাটিনাম জুবিলী অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রতি দায়িত্বশীল ও পরিবেশবান্ধব হওয়ার আহ্বান।

নিজের স্বার্থের উর্ধ্বে উঠে দেশের কথা ভাবতে হবে – তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:০৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • ৫৭৮ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : তথ্য ও সম্প্রচার, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, নিজের স্বার্থের উর্ধ্বে উঠে দেশের কথা ভাবতে হবে। সৃষ্টির সেরা জীব হিসেবে নিজেকে অন্য প্রাণ ও প্রকৃতির সেবায় নিয়োজিত করতে হবে।
আজ ঢাকায় বেইলি রোডে ভিকারুননিসা নুন স্কুল এন্ড কলেজের ৭৫তম জন্মদিবস উপলক্ষ্যে ‘Roots to Legacy: Platinum Jubilee Celebration’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপদেষ্টা এসব কথা বলেন। স্কুল কর্তৃপক্ষ এবং স্কুলের এলামনাই এসোসিয়েশনের যৌথ উদ্যোগে অনুষ্ঠানটি আয়োজিত হয়।

স্কুলের প্রাক্তন শিক্ষার্থী উপদেষ্টা বলেন, আজ তিনি প্রধান অতিথি হিসেবে নয় ভিকারুন্নেসা নুন স্কুল পরিবারের সদস্য হিসেবে উপস্থিত হতে পেরে সম্মানিত বোধ করছেন। তিনি বলেন, এই স্কুল অসংখ্য যোগ্য ও স্বনামধন্য শিক্ষার্থী তৈরি করেছে। এই স্কুলকে যারা মহিমান্বিত করেছেন, শ্রম দিয়েছেন সেই মানুষ গড়ার কারিগরদের জানাই অশেষ শ্রদ্ধা।

উপদেষ্টা সকলকে পরিবেশের প্রতি আরো যত্নবান হওয়ার আহ্বান জানিয়ে বলেন, আমাদের বুঝতে হবে কেন আমরা প্লাস্টিকের বোতল ছেড়ে কাচের জগ-গ্লাসে ফেরত যাচ্ছি। এটা মূল্যবোধের বিষয়। যারা এখানে আছেন তারা বাবা-মাকে, পরিবারকে প্লাস্টিকের ব্যাগের বদলে আগের মতো চটের ব্যাগ ব্যবহার করতে অনুরোধ করবেন। আজকে প্লাস্টিক আমাদের শরীরের রক্তে, ফুসফুসে, মায়ের দুধে পর্যন্ত পাওয়া যাচ্ছে, এর জন্য মানুষের অসচেতনতা দায়ী।
উপদেষ্টা বলেন, আপনাদের রাজনীতি সচেতন হতে হবে। দেশের জন্য কাজ করতে হবে। ব্যক্তিগত জীবনের সফলতা শুধু ব্যক্তি ও পরিবার উদযাপন করে; কিন্তু সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের সফলতা সমাজ ও রাষ্ট্র উদযাপন করে। দেশকে বদলাতে হলে আগে নিজেকে বদলাতে হবে।

অধ্যক্ষ মাজেদা বেগম তাঁর বক্তৃতায় বলেন, উপদেষ্টা রেজওয়ানা হাসান তাঁর মানবিক ও সামাজিক দায়বদ্ধতার কারণে এই স্কুলের বর্তমান ও ভবিষ্যৎ শিক্ষার্থীদের প্রেরণার উৎস। নিজেকে এই পরিবারের সাথে যুক্ত রাখার জন্য তিনি উদেষ্টাকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ভিকারুননিসা নুন স্কুল এন্ড কলেজের অন্তর্বর্তীকালীন কমিটির সভাপতি মোঃ আজমল হক এবং অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার ইফফাত গিয়াস আরেফিন।
আলোচনা শেষে স্কুল ও কলেজের ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে উদেষ্টা সকলকে নিয়ে কেক কাটেন এবং বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীদের সাথে ফটোসেশনে অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

সরকারের ভাবমূর্তি যেন ক্ষুন্ন না হয় সেদিকে খেয়াল রাখবেন – হজ টিমের সদস্যদের প্রতি  ধর্মমন্ত্রী।

ভিকারুননিসা নুন স্কুল এন্ড কলেজের প্লাটিনাম জুবিলী অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রতি দায়িত্বশীল ও পরিবেশবান্ধব হওয়ার আহ্বান।

নিজের স্বার্থের উর্ধ্বে উঠে দেশের কথা ভাবতে হবে – তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

আপডেট সময় ০৪:০৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬