ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ Logo সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী Logo কোরবানির হাটের বর্জ্য অপসারণ শেষে তেজগাঁওয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত…স্বাস্থ্যমন্ত্রী Logo দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo মধ্যনগরে ১০২ হাফেজকে সংবর্ধনা দিল ইসলামি ছাত্র পরিষদ Logo হরিপুরে দগ্ধ নারীর মরদেহ উদ্ধার, আতঙ্কিত এলাকাবাসী Logo পদ্মা ও যমুনা সেতুতে আধুনিক ইটিসি প্রযুক্তির সুফল : ঈদুল আযহার ঈদযাত্রায় ঘরমুখো মানুষের যাত্রা ছিল নিরাপদ ও নির্বিঘ্ন Logo লিবিয়া থেকে ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন Logo কর্মস্থলে ফেরা যাত্রীদের খোঁজ নিতে ঝটিকা সফরে ভোলায় নৌপরিবহন প্রতিমন্ত্রী
ফাজিলপুর গ্রামে উদ্ধার হওয়া নারীর মৃত্যুর রহস্য ঘিরে চাঞ্চল্য; ময়নাতদন্তে মিলতে পারে গুরুত্বপূর্ণ তথ্য।

হরিপুরে দগ্ধ নারীর মরদেহ উদ্ধার, আতঙ্কিত এলাকাবাসী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:০৭:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
  • ৫২৭ বার পড়া হয়েছে

হামিম রানা : ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের ফাজিলপুর গ্রাম থেকে এক নারীর দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারী মোছা. নাসিমা (৩৫)। তিনি রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের বাগানপাড়া গ্রামের বাসিন্দা এবং আব্দুল্লার দ্বিতীয় স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১ জুন) সকালে ফাজিলপুর গ্রামের একটি স্থানে দগ্ধ অবস্থায় এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে হরিপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল কার্যক্রম সম্পন্ন করে এবং প্রাথমিক তদন্ত শুরু করে।

পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্যে জানা গেছে, ঘটনার প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে মরদেহের অবস্থা এবং ঘটনাস্থল থেকে পাওয়া বিভিন্ন আলামত পর্যালোচনা করে এটি হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী।

এ ঘটনায় হরিপুর ও আশপাশের এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এ বিষয়ে হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হাকিম আজাদ বলেন, “ঘটনার তদন্ত চলমান রয়েছে। অন্যায় যে-ই করুক না কেন, তদন্তে সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

জনপ্রিয় সংবাদ

হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

ফাজিলপুর গ্রামে উদ্ধার হওয়া নারীর মৃত্যুর রহস্য ঘিরে চাঞ্চল্য; ময়নাতদন্তে মিলতে পারে গুরুত্বপূর্ণ তথ্য।

হরিপুরে দগ্ধ নারীর মরদেহ উদ্ধার, আতঙ্কিত এলাকাবাসী

আপডেট সময় ০৯:০৭:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬