ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ঈদুল ফিতরে দেশবাসীর প্রতি মুক্তিযোদ্ধা সন্তান সংসদের শুভেচ্ছা ও শান্তির আহ্বান। Logo নজরখালী বাঁধ নির্মাণ না হওয়ায় টাঙ্গুয়ার হাওরে পানি প্রবেশ, হুমকিতে হাজারো কৃষকের বোরো ফসল। Logo ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু Logo মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি অবস্থায় প্রবাসীদের কল্যাণ নিশ্চিতকল্পে ঈদের ছুটিতেও চালু থাকছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ Logo কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী Logo উত্তর সিটির কেন্দ্রীয় ঈদ জামাতে স্বাচ্ছন্দ্যে ঈদের নামাজ আদায়ের সব ধরনের ব্যবস্থা রাখা হচ্ছে — ডিএনসিসি প্রশাসক মো: শফিকুল ইসলাম খান Logo ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন Logo সৌদি আরবে ক্ষেপণাস্ত্র আঘাতে প্রবাসী বাংলাদেশীর মৃত্যু: প্রবাসী কল্যাণ মন্ত্রীর শোক প্রকাশ Logo পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সময়ের বুলেটিনের প্রতিনিধি কাইয়ুম বাদশাহ। Logo ১০ বছর বয়সী মাদ্রাসা-পড়ুয়া শিশু ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা মানুষের জন্য ফাউন্ডেশনের
রাজধানীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান, আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন

৭ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে মতিঝিল থানা পুলিশ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৩৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
  • ৫৬০ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : রাজধানীর মতিঝিল থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৭ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির মতিঝিল থানা পুলিশ। গ্রেফতারকৃত হলো- ১। শামসুন নাহার ওরফে সামছি বেগম (৫৬)।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল আনুমানিক ০৮:৫০ ঘটিকায় মতিঝিল থানাধীন আরামবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মতিঝিল থানা সূত্রে জানা যায়, শুক্রবার সকালে মতিঝিল থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে মতিঝিল থানাধীন আরামবাগ বাস কাউন্টার এলাকায় অভিযান পরিচালনা করে নারী মাদক কারবারি শামসুন নাহার ওরফে সামছি বেগমকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত থেকে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

মতিঝিল থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত শামসুন নাহার ওরফে সামছি বেগম একজন পেশাদার মাদক কারবারি। সে দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে রাজধানীর মতিঝিল সহ ঢাকার বিভিন্ন এলাকায় বিক্রি করত।

এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরে দেশবাসীর প্রতি মুক্তিযোদ্ধা সন্তান সংসদের শুভেচ্ছা ও শান্তির আহ্বান।

রাজধানীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান, আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন

৭ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে মতিঝিল থানা পুলিশ

আপডেট সময় ০২:৩৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬