
আলী আহসান রবি : মার্কিন যুক্তরাষ্ট্র ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের ( MOU) আলোকে নগদ ক্রয় চুক্তি নম্বর G to G-02
এর অধীনে আমেরিকা থেকে ৫৭ হাজার ২০৩ মেট্রিক টন গম নিয়ে MV. CLIPPER ISADORA
জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহি:নোঙরে পৌঁছেছে।
বাংলাদেশ ইতোমধ্যে সরকার টু সরকার (G to G) ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম শুরু করছে। G to G-02 চুক্তির আওতায় মোট ২ লাখ ২০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে,যার দ্বিতীয় চালান হিসেবে ৫৭ হাজার ২০৩ মেট্রিক টন গম নিয়ে MV. CLIPPER ISADORA জাহাজটি এখন চট্টগ্রাম বন্দরের বহি:নোঙরে অবস্থান করছে। ইতোপূর্বে প্রথম চালানে ৫৬ হাজার ৮৯০ মেট্রিক টন গম দেশে এসেছে । ৫৭ হাজার ২০৩ মেট্রিক টন গমের মধ্যে ৩৪ হাজার ৩২০ মেট্রিক টন চট্টগ্রামে এবং অবশিষ্ট ২২ হাজার ৪৪৩ মেট্রিক টন মোংলা বন্দরে খালাস করা হবে।
উল্লেখ,G to G-01 চুক্তির আওতায় ইতোমধ্যে
মোট ২ লাখ ২০ হাজার মেট্রিক টন গম আমদানি হয়েছে।
জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। গমের নমুনা পরীক্ষা শেষে দ্রুত গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিজস্ব সংবাদ : 






















