ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কর্ণফুলী টানেলের আয় বৃদ্ধি ও প্রযুক্তিগত সুরক্ষা নিশ্চিতে সেতু সচিবের মতবিনিময় ও বিভিন্ন কার্যক্রম পরিদর্শন Logo শিক্ষামন্ত্রীর কাছে সিলেটের জন্য প্রকৌশল বিশ্ববিদ্যালয় চাইলেন শ্রমমন্ত্রী Logo সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেনের সঙ্গে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ Logo বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জনকে গ্রেফতার করেছে ডিএমপির উত্তরা পশ্চিম থানা পুলিশ Logo যাত্রাবাড়ী থানা পুলিশ কর্তৃক সিরিয়াল রেপিস্ট রাশেদুল ইসলাম রাব্বি গ্রেফতার Logo তেজগাঁও বিভাগের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৬২ জন গ্রেফতার Logo অসাম্প্রদায়িক চেতনায় নতুন বছর সাজানোর আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর Logo দুর্ঘটনায় আহত ইউএইচএফপিও ডা. শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার Logo বাংলা একাডেমির যৌথ উদ্যোগে সাত দিনব্যাপী ‘বৈশাখী মেলা ১৪৩৩’-এর উদ্বোধন Logo মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানস্থলের নিরাপত্তায় বিজিবি মোতায়েন
খাদ্য নিরাপত্তা, নারী-শিশু উন্নয়ন ও সামাজিক সুরক্ষা কর্মসূচি নিয়ে আলোচনা ভবিষ্যতে আরও ঘনিষ্ঠ সহযোগিতার প্রত্যাশা উভয় পক্ষের

সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেনের সঙ্গে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:৫৯:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ৫২৭ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম-ডব্লিউএফপি)-এর একটি উচ্চপর্যায়ের পাঁচ সদস্যবিশিষ্ট প্রতিনিধি দল আজ সকাল ১০টায় জাতীয় সংসদ সচিবালয়ে মন্ত্রীর অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন বাংলাদেশ সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি, নারী ও শিশু উন্নয়ন, দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা এবং পুষ্টি উন্নয়নে চলমান বিভিন্ন উদ্যোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। মন্ত্রী বলেন, বর্তমান সরকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। সে লক্ষ্যে আমরা অগ্রাধিকার ভিত্তিতে অবহেলিত এলাকার মানুষের জীবন মান উন্নয়নে প্রান্তিক পর্যায়ে পর্যন্ত কাজ করে যাচ্ছি। তিনি বলেন, নারীর ক্ষমতায়ন, নারীর অধিকার, মর্যাদা ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করার মাধ্যমে জাতীয় উন্নয়ন ও সামাজিক ন্যায় অর্জনের বিষয়টি সরকারের অন্যতম অঙ্গীকার। এরই অংশ হিসেবে সরকার গঠনের ২১দিনের মাথায়  প্রতিটি পরিবারের নারী প্রধানদের নামে পাইলটিং পর্যায়ে ৩৭ হাজার ৮১৪টি কার্ড বিতরণ ফ্যামিলি কার্ড প্রদানের যুগান্তকারী কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। এই কর্মসূচি ইউনিভার্সালি হিসাবে জাতীয় পরিচয়পত্র (NID) ভিত্তিতে ফাইন্ডআউট করে তাদের ডাটাবেইজ করা হচ্ছে। বর্তমান সরকারের অঙ্গীকার অনুযায়ী পর্যায়ক্রমে সারাদেশে চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড পৌঁছে দিবে। ডব্লিউএফপি’র সঙ্গে বাংলাদেশ সরকারের দীর্ঘদিনের সহযোগিতার প্রশংসা করে মন্ত্রী বলেন, দেশের দুর্গত ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য খাদ্য সহায়তা, পুষ্টি কর্মসূচি এবং জরুরি ত্রাণ কার্যক্রমে ডব্লিউএফপি’র ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মন্ত্রী আরও জানান, বর্তমান সরকার নারী ও শিশুদের ক্ষমতায়ন, সমাজের অনগ্রসর ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণকে অগ্রাধিকার দিয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, ডব্লিউএফপি’র সঙ্গে ভবিষ্যতে আরও ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে দেশের সামাজিক সুরক্ষা কর্মসূচিগুলোকে আরও কার্যকর ও বিস্তৃত করা সম্ভব হবে। বিশেষ করে দরিদ্র মায়েদের পুষ্টি সহায়তা, শিশুদের স্বাস্থ্য ও শিক্ষা, প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য খাদ্য সহায়তা কর্মসূচিতে যৌথ উদ্যোগ গ্রহণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের প্রতিনিধি দলের কান্ট্রি ডিরেক্টর Simone Parchment মন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ সরকারের সামাজিক নিরাপত্তা ব্যবস্থা ও নারী  ও শিশু কল্যাণে গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন। তাঁরা দেশের খাদ্য নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আরও সমন্বিতভাবে কাজ করার আশ্বাস দেন।সাক্ষাৎকালে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমীন পারভীন এনডিসি, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ ফিরোজ উদ্দিন খলিফা ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সাক্ষাৎ দু’পক্ষের মধ্যে ভবিষ্যৎ সহযোগিতার দ্বার উন্মোচন করবে এ আশাবাদ ব্যক্ত করা হয়।

জনপ্রিয় সংবাদ

কর্ণফুলী টানেলের আয় বৃদ্ধি ও প্রযুক্তিগত সুরক্ষা নিশ্চিতে সেতু সচিবের মতবিনিময় ও বিভিন্ন কার্যক্রম পরিদর্শন

খাদ্য নিরাপত্তা, নারী-শিশু উন্নয়ন ও সামাজিক সুরক্ষা কর্মসূচি নিয়ে আলোচনা ভবিষ্যতে আরও ঘনিষ্ঠ সহযোগিতার প্রত্যাশা উভয় পক্ষের

সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেনের সঙ্গে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

আপডেট সময় ০৭:৫৯:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬