
স্টাফ রিপোর্টার | ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৮ জানুয়ারি) রাত ৯:৪০ মিনিটে বিজয়নগর থানাধীন সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর এলাকা থেকে ১২ কেজি গাঁজা এবং ৩০ ক্যান বিয়ার উদ্ধার করেছে। অভিযানে ১ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে সংরক্ষণ করা হয়েছে।
গ্রেফতারকৃতের নাম মোঃ আরাফাত ভূঁইয়া, পিতা- আব্দুল হালিম ভূইয়া, মাতা- আকলিমা খাতুন, সাং- কাশিনগর, থানা- বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
নিজস্ব সংবাদ : 
























