
আলী আহসান রবি : রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৪৩ জনকে গ্রেফতার করেছে ডিএমপির উত্তরা পশ্চিম থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ আহসানুল্লাহ (২৮) ২। সানী ( ৩১) ৩। মোঃ শরিফ (২২) ৪। হরি কমল বর্মন (২৭) ৫। সিয়াম (২০) ৬। রুহুল আমিন (২৪) ৭। ফয়সাল (২২) ৮। সালমান (২৩) ৯। মোঃ মহসিন (৩০) ১০। আতিক আসলাম (৩০) ১১।মোঃ হানিফ (৩৫) ১২। মোঃ নাহিদ (১৮) ১৩। মোঃ ফয়সাল (৩৫) ১৪। মোঃ আশিক (২৮) ১৫। মোঃ সাব্বির (২২) ১৬। মোঃ পারভেজ (২৯) ১৭। মোঃ রাসেল মিয়া (২৩) ১৮। মোঃ মোকছেদুল ইসলাম (২০) ১৯। মোঃ রঞ্জু মিয়া (৩৫) ২০। মোঃ আকরাম (৩৮) ২১। মোঃ সুমন (২২) ২২। মোঃ নোমান (২৩) ২৩। হেলাল উদ্দিন (৪০) ২৪। মুক্তি হাজরা (২৩) ২৫। মাসুদুর রহমান (৩২) ২৬। মোঃ মনির হোসেন (৩৭) ২৭।ফুহাদ ইসলাম (২৪) ২৮। নকুল চন্দ্র শীল (৩৫) ২৯। মোঃ রিপুল ইসলাম (২৬) ৩০। নাজমুল হোসেন (২৩) ৩১। মোঃ মুকুল মিয়া (৩৫) ৩২। মোঃ শহিদ মিয়া (১৯) ৩৩। মোঃ রতন মিয়া (২৫) ৩৪। মোঃ খায়রুল ইসলাম (২৫) ৩৫। মোঃ মনির হোসেন (২৭) ৩৬। কিরন (২৫) ৩৭। জোবায়ের (৩০) ৩৮। মোঃ বাপ্পি হোসেন ( ২২) ৩৯। সাগর (২০) ৪০। মোঃ মঞ্জুরুল ইসলাম (৩৭) ৪১। মোঃ রাকিব হোসেন (২৬) ৪২। মোঃ কাওসার (২৫) ও ৪৩। মোঃ রুহুল আমিন (৩৬)।
উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৪ এপ্রিল) উত্তরা পশ্চিম থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৪৩ জনকে গ্রেফতার করে। এ সময় গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট, ১৩ পুরিয়া গাঁজা এবং পাঁচ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নিজস্ব সংবাদ : 




















