ঢাকা ০৭:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo তেজগাঁও বিভাগের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৬২ জন গ্রেফতার Logo অসাম্প্রদায়িক চেতনায় নতুন বছর সাজানোর আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর Logo দুর্ঘটনায় আহত ইউএইচএফপিও ডা. শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার Logo বাংলা একাডেমির যৌথ উদ্যোগে সাত দিনব্যাপী ‘বৈশাখী মেলা ১৪৩৩’-এর উদ্বোধন Logo মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানস্থলের নিরাপত্তায় বিজিবি মোতায়েন Logo বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজধানী ঢাকায় বৈশাখী শোভাযাত্রার আয়োজন করেছে। Logo ঐতিহাসিক আহসান মঞ্জিলে ডিএসসিসির বর্ণাঢ্য বর্ষবরণ: পরিচ্ছন্ন ও তিলোত্তমা ঢাকা গড়ার অঙ্গীকার Logo শিশু বিকাশে জেলা পর্যায় পর্যন্ত শিশু একাডেমি সম্প্রসারণের কৃতিত্ব জিয়াউর রহমানের: মন্ত্রী জাহিদ হোসেন Logo ঐক্য চাই বিভেদ চাই না, ঐক্যের মাধ্যমেই বিশ্বের দরবারে মাথা তুলে দাড়াতে চাই’-মাননীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী। Logo বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চতে ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ স্থানে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন
সৈয়দা রিজওয়ানা হাসান বললেন, ব্যক্তি ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ ও জনগণের কল্যাণে ভোট দিতে হবে।

ব্যক্তি ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থে গণভোটে “হ্যাঁ” তে রায় দিতে হবে। ‎- সৈয়দা রিজওয়ানা হাসান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৫৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ৫৬১ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : ‎তথ্য ও সম্প্রচার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ব্যক্তি ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে থেকে জাতীয় স্বার্থে গণভোটে হ্যাঁ তেরায় দিতে হবে। তিনি বলেন ব্যক্তিগতভাবে সকলে কোন না কোন রাজনৈতিক দলের মতাদর্শে বিশ্বাসী। জাতীয় নির্বাচনে আপনারা কাকে ভোট দিবেন সেটা আপনাদের ইচ্ছা। আপনাদের এলাকার জন্য, দেশের জন্য ভালো এমন নেতা নির্বাচন করবেন। রাজনৈতিক সংকীর্ণতার ঊর্ধ্বে থেকে গণভোটে “হ্যা” তে ভোট দিতে হবে।

‎আজ মঙ্গলবার সাভারের রেডিও কলোনী স্কুল অ্যান্ড কলেজ মাঠে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষ্যে গণযোগাযোগ অধিদপ্তরের অন্যতম প্রচার কার্যক্রম ”ভোটের রিকশা” উদ্বোধনকালে এসব কথা বলেন উপদেস্টা।

‎উপদেস্টা আরো বলেন, জুলাই অভ্যুথ্থানের স্বপ্ন বাস্তবায়নের জন্য জুলাই সনদ গৃহীত হয়েছে। সকল রাজনৈতিক দলের সাথে দীর্ঘ আলোচনার পর তাদের মতামতের ভিত্তিতে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে। ক্ষমতার ভারসাম্য, ইতিবাচক পরিবর্তনের জন্য ১২টি বিষয়ের আলোকে চারটি প্রশ্ন নিয়ে হ্যাঁ-না ভোট অনুষ্ঠিত হবে। তিনি বলেন, সরকার হ্যাঁ ভোটের পক্ষে বলতে পারেন, উন্নত বিশ্বেও সরকার হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা করেছে। আমরা কাউকে না ভোট দিতে নিষেধ করছি না। এটাই গণতন্ত্রের সৌন্দর্য।

‎তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা বলেন, সুশাসন চাইলে, কতৃত্ববাদী সরকার না চাইলে সংস্কারের পক্ষে থাকতে হবে। কতৃত্ববাদী শাসনের অবসান ও সুন্দর আগামী চাইলে গণভোটে হ্যাঁ’ কে জয়যুক্ত করতে হবে। গণভোট ও সংসদ নির্বাচন উপলক্ষে ভোটের রিকশা ৬৪ জেলায় ৪৫০০ ইউনিয়নে প্রচারণা চালাবে। এসময় গণভোট ও জাতীয় নির্বাচন উপলক্ষে সরকারের নানাবিধ প্রচার কার্যক্রম তুলে ধরেন তিনি।

‎উপদেস্টা এসময় ৮টি বিভাগের আটটি রিকশা উদ্বোধন করেন। যা ৬৪ জেলায় ৪৫০০ ইউনিয়নে গণভোট ও জাতীয় নির্বাচনের আচরণ বিধিমালা প্রচারণা করবে।

‎গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো: আবদুল জলিলের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, বাংলাদেশ বেতারের মহাপরিচালক এএসএম জাহিদ।

জনপ্রিয় সংবাদ

তেজগাঁও বিভাগের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৬২ জন গ্রেফতার

সৈয়দা রিজওয়ানা হাসান বললেন, ব্যক্তি ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ ও জনগণের কল্যাণে ভোট দিতে হবে।

ব্যক্তি ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থে গণভোটে “হ্যাঁ” তে রায় দিতে হবে। ‎- সৈয়দা রিজওয়ানা হাসান

আপডেট সময় ০১:৫৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬