ঢাকা ০১:১১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বাউফলে খোলা জায়গায় বিক্রি হচ্ছে খাবার, স্বাস্থ্যঝুঁকিতে সাধারণত মানুষ ও কোমলমতি শিক্ষার্থীরা Logo সুইডেন আসলাম বিমানবন্দরে গ্রেফতার Logo বিএনপি সরকার দায়িত্ব নেযার পর গুম কিংবা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেনি : তথ্য প্রতিমন্ত্রী Logo গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : তথ্য প্রতিমন্ত্রী Logo হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ Logo সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী Logo কোরবানির হাটের বর্জ্য অপসারণ শেষে তেজগাঁওয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত…স্বাস্থ্যমন্ত্রী Logo দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo মধ্যনগরে ১০২ হাফেজকে সংবর্ধনা দিল ইসলামি ছাত্র পরিষদ
বাইন্যাছোলা–মানিকপুর উচ্চ বিদ্যালয়ে ছাত্র হোস্টেল, বিজ্ঞান ও আইসিটি ভবন এবং সংযোগ সড়ক উদ্বোধন।

হলক্ষীছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষা অবকাঠামোর উন্নয়ন বিদ্যালয়ের হোস্টেল, বিজ্ঞান ও আইসিটি ভবন এবং সংযোগ সড়ক উদ্বোধন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৩৯:২১ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • ৫৯০ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : পার্বত্য জেলা খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলায় শিক্ষা অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বাইন্যাছোলা–মানিকপুর উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ছাত্র হোস্টেল, বিজ্ঞান ও আইসিটি ভবন এবং বিদ্যালয় সংযোগকারী সড়ক উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) সকাল ১০টায় লক্ষীছড়ি জোনের তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব স্থাপনার উদ্বোধন করেন লক্ষীছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তাজুল ইসলাম।

দুর্গম এলাকার শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার সুযোগ নিশ্চিত করতে নির্মিত হোস্টেলটিতে একসঙ্গে ৪০ জন শিক্ষার্থী অবস্থান করতে পারবে। পাশাপাশি আধুনিক শিক্ষা নিশ্চিত করতে নির্মাণ করা হয়েছে দ্বিতীয় তলাবিশিষ্ট বিজ্ঞান ও আইসিটি ভবন। এছাড়া বিদ্যালয়ের যাতায়াত সুবিধা বাড়াতে ৫৩৫ ফুট দীর্ঘ সংযোগ সড়ক নির্মাণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা বলেন, পাহাড়ি এলাকায় শিক্ষা বিস্তারে সেনাবাহিনীর এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, পার্বত্য অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

বাউফলে খোলা জায়গায় বিক্রি হচ্ছে খাবার, স্বাস্থ্যঝুঁকিতে সাধারণত মানুষ ও কোমলমতি শিক্ষার্থীরা

বাইন্যাছোলা–মানিকপুর উচ্চ বিদ্যালয়ে ছাত্র হোস্টেল, বিজ্ঞান ও আইসিটি ভবন এবং সংযোগ সড়ক উদ্বোধন।

হলক্ষীছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষা অবকাঠামোর উন্নয়ন বিদ্যালয়ের হোস্টেল, বিজ্ঞান ও আইসিটি ভবন এবং সংযোগ সড়ক উদ্বোধন

আপডেট সময় ০১:৩৯:২১ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬