ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo তেজগাঁও বিভাগের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৬২ জন গ্রেফতার Logo অসাম্প্রদায়িক চেতনায় নতুন বছর সাজানোর আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর Logo দুর্ঘটনায় আহত ইউএইচএফপিও ডা. শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার Logo বাংলা একাডেমির যৌথ উদ্যোগে সাত দিনব্যাপী ‘বৈশাখী মেলা ১৪৩৩’-এর উদ্বোধন Logo মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানস্থলের নিরাপত্তায় বিজিবি মোতায়েন Logo বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজধানী ঢাকায় বৈশাখী শোভাযাত্রার আয়োজন করেছে। Logo ঐতিহাসিক আহসান মঞ্জিলে ডিএসসিসির বর্ণাঢ্য বর্ষবরণ: পরিচ্ছন্ন ও তিলোত্তমা ঢাকা গড়ার অঙ্গীকার Logo শিশু বিকাশে জেলা পর্যায় পর্যন্ত শিশু একাডেমি সম্প্রসারণের কৃতিত্ব জিয়াউর রহমানের: মন্ত্রী জাহিদ হোসেন Logo ঐক্য চাই বিভেদ চাই না, ঐক্যের মাধ্যমেই বিশ্বের দরবারে মাথা তুলে দাড়াতে চাই’-মাননীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী। Logo বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চতে ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ স্থানে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন
মুন্সিগঞ্জে শাহ সিমেন্ট সংলগ্ন এলাকায় ২৮টি লাইটার জাহাজ পরিদর্শন, অযথা দীর্ঘ সময় ধরে অপেক্ষমাণ জাহাজ শনাক্ত ও খালাস কার্যক্রম ত্বরান্বিত।

শীতলক্ষ্যা নদীতে লাইটার জাহাজ ভাসমান গুদাম হিসেবে ব্যবহার রোধে নৌপরিবহন অধিদপ্তরের অভিযান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৪৮:১২ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • ৫৬৭ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : নৌপথে শৃঙ্খলা রক্ষা ও লাইটার জাহাজকে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার প্রতিরোধে নৌপরিবহন অধিদপ্তর কর্তৃক গঠিত স্পেশাল টাস্কফোর্সের উদ্যোগে আজ ২৫ জানুয়ারি ২০২৬ খ্রি. মুন্সিগঞ্জ জেলার মুক্তারপুরে শাহ সিমেন্ট সংলগ্ন শীতলক্ষ্যা নদী এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে চট্টগ্রাম বন্দর থেকে আগত গম, ছোলা, ডাবরি ও সয়াবিন বহনকারী মোট ২৮টি লাইটার জাহাজ পরিদর্শন করা হয়। পরিদর্শিত জাহাজসমূহের মধ্যে ১০ দিনের অধিক সময় ধরে অপেক্ষমাণ একটি এবং ২০ দিনের অধিক সময় ধরে অপেক্ষমাণ তিনটি লাইটার জাহাজ শনাক্ত করা হয়।

টাস্কফোর্সের অভিযানের বিষয়টি সংশ্লিষ্ট পণ্যের এজেন্সি প্রতিনিধিগণ পূর্বেই অবগত থাকায় ঘাটসমূহে মালামাল আনলোডিং কার্যক্রমে উল্লেখযোগ্য গতিশীলতা পরিলক্ষিত হয়। অভিযানের সময় জাহাজে অপেক্ষমাণ পণ্যের কনসাইনি প্রতিষ্ঠানসমূহ—নাহার এগ্রো, নোয়াপাড়া ট্রেডার্স, শবনম ট্রেডিং, আবুল খায়ের, শেখ ব্রাদার্স, মদীনা গ্রুপ, এস এস ট্রেডিং এবং আরমান ফিড-এর প্রতিনিধিদের দ্রুত সময়ের মধ্যে পণ্য খালাসের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

একই সঙ্গে নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কর্তৃক নির্ধারিত সময়সীমার মধ্যে পণ্য খালাস নিশ্চিত করার বিষয়টি সংশ্লিষ্ট সকল পক্ষকে অবহিত করা হয়। নির্ধারিত সময়সীমা অমান্য করলে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ এবং প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করা হয়।

নৌপরিবহন অধিদপ্তর ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানানো হয়।

জনপ্রিয় সংবাদ

তেজগাঁও বিভাগের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৬২ জন গ্রেফতার

মুন্সিগঞ্জে শাহ সিমেন্ট সংলগ্ন এলাকায় ২৮টি লাইটার জাহাজ পরিদর্শন, অযথা দীর্ঘ সময় ধরে অপেক্ষমাণ জাহাজ শনাক্ত ও খালাস কার্যক্রম ত্বরান্বিত।

শীতলক্ষ্যা নদীতে লাইটার জাহাজ ভাসমান গুদাম হিসেবে ব্যবহার রোধে নৌপরিবহন অধিদপ্তরের অভিযান

আপডেট সময় ০২:৪৮:১২ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬