ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মিরপুর-১০ হতে তালতলা পর্যন্ত সড়ক ও নর্দমা উন্নয়ন কাজের উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান। Logo যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ Logo প্রকল্পে অনিয়ম-দুর্নীতি হলে কাউকে ছাড় নয়: কৃষি মন্ত্রী Logo প্রধানমন্ত্রীর সংহতিপত্র হস্তান্তর ও কাতারের নেতৃস্থানীয়দের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক Logo প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় আরবিইউ মডেল ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার শুরু করেছে বিপিসিএল Logo দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসা পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর: মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন Logo নির্বাহী প্রকৌশলীদের সশরীরে উপস্থিত হয়ে চলমান সব কাজ যাচাই করার নির্দেশ ডিএনসিসি প্রশাসকের Logo রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রশাসন ও  ঊর্ধ্বতন কর্মকর্তাদের ছবি-নাম ব্যবহার করে ফেসবুকে ভুয়া আইডি তৈরি করে প্রতারণার সঙ্গে জড়িত এক প্রতারক গ্রেফতার Logo সৌদি হজ ও উমরাহ মন্ত্রীর সাথে ধর্মমন্ত্রী কায়কোবাদের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত: বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি Logo জ্বালানী তেল মজুদ ও পাচার প্রতিরোধে লালমনিরহাট সীমান্তে কার্যক্রম জোরদার করেছে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)
ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন দেশকে বদলাতে শিক্ষার্থীদের প্রজ্ঞা, নৈতিকতা ও সততার আহ্বান জানান।

হামদর্দ বিশ্ববিদ্যালয়ের ১ম সমাবর্তন, সনদ পেলেন ১৭৫৪ গ্রাজুয়েট/দেশকে বদলে দিতে গ্রাজুয়েটদের প্রতি আহ্বান ধর্ম উপদেষ্টার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:২৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • ৫৫৮ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : হামদর্দ বিশ্ববিদ্যালয়ের ১ম সমাবর্তন অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও ভাবগাম্ভীর্যের পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।  আজ সকালে মুন্সিগঞ্জের গজারিয়ায় হামদর্দ নগরে বিশ্ববিদ্যালয়টির নিজস্ব ক্যাম্পাসে এ সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সমাবর্তন অনুষ্ঠানে ১৭৫৪ জন গ্রাজুয়েটকে স্নাতক ও স্নাতকোত্তর সনদ তুলে দেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। এ বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিনি।

সমাবর্তন বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

ধর্ম উপদেষ্টা বলেন, বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটরাই দেশ পরিচালনা করে, তারাই আগামীদিনের সমাজ ব্যবস্থার অন্যতম চাবিকাঠি। আপনারা লব্ধ জ্ঞান, অভিজ্ঞতা, প্রজ্ঞা, আচরণ, নৈতিকতা ও মূল্যবোধ দিয়ে সমাজের সেবা করে যাবেন।

গ্রাজুয়েটদের প্রতি দেশকে বদলে দেয়ার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, আমাদের ৫৪ বছরের ইতিহাসে সাফল্য যেমন আছে, তেমনি ব্যর্থতাও রয়েছে। বহির্বিশ্বে আমাদের ভাবমূর্তি ভালো নয়। তিনি সকলকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার অনুরোধ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, আপনার আজকের অবস্থানের পিছনে অনেক মানুষের অবদান রয়েছে। সবচেয়ে বড় অবদান পিতামাতা ও অভিভাবকদের। একারণে পিতামাতার প্রতি আমাদেরকে কৃতজ্ঞ থাকতে হবে। তিনি আরো বলেন, আপনার সামনের দিন কঠিন। দক্ষতা দিয়ে আপনাকে পথ করে নিতে হবে। তিনি গ্রাজুয়েটদেরকে সহনশীলতা, সততা ও নিষ্ঠার সাথে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, হামদর্দ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান, ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. চৌধুরী মাহমুদ হাসান, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক ড. হাকিম মোঃ ইউসুফ হারুন ভূইয়া ও
উপাচার্য অধ্যাপক মোঃ মনজারুল আলম বক্তৃতা করেন।

হামদর্দ বিশ্ববিদ্যালয়ের ১ম এ সমাবর্তন অনুষ্ঠানে বিজনেস অনুষদের ৩য় ব্যাচের শিক্ষার্থী মোঃ আশরাফুল হোসেন চ্যান্সেলর গোল্ড মেডেলে ভূষিত করা হয়। ফাউন্ডার গোল্ড মেডেল পেয়েছেন অধ্যাপক ড. কামরুন্নাহার হারুন পলিন। এছাড়া বিভিন্ন বিভাগের আটজন গ্রাজুয়েটকে  ভাইস চ্যান্সেলর গোল্ড মেডেলে ভূষিত করা হয়

এর আগে উপদেষ্টা রাজধানীর বেইলি রোডে অফিসার্স ক্লাবে সেন্টার যাকাত ম্যানেজমেন্টের আয়োজনে যাকাত ফেয়ার-২০২৬ এর শুভ উদ্বোধন করেন।

জনপ্রিয় সংবাদ

মিরপুর-১০ হতে তালতলা পর্যন্ত সড়ক ও নর্দমা উন্নয়ন কাজের উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান।

ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন দেশকে বদলাতে শিক্ষার্থীদের প্রজ্ঞা, নৈতিকতা ও সততার আহ্বান জানান।

হামদর্দ বিশ্ববিদ্যালয়ের ১ম সমাবর্তন, সনদ পেলেন ১৭৫৪ গ্রাজুয়েট/দেশকে বদলে দিতে গ্রাজুয়েটদের প্রতি আহ্বান ধর্ম উপদেষ্টার

আপডেট সময় ০৩:২৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬