ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মধ্যনগরের উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন পরিষদে প্রশাসনিক কর্মকর্তার বদলিজনিত বিদায় ও নতুন কর্মকর্তার যোগদান সম্পন্ন। Logo দেশের অর্থনীতির প্রাণ হচ্ছে এসএমই ও এমএসএমই খাত : এসএমই বৈশাখী মেলা উদ্বোধন অনুষ্ঠানে শিল্পমন্ত্রী Logo ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে পৃথক অভিযানে ৭০ লক্ষাধিক টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ করেছে বিজিবি Logo তেজগাঁও বিভাগের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৬৪ জন গ্রেফতার Logo ৫০ লক্ষ টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিএমপির গুলশান থানা পুলিশ Logo হজ ব্যবস্থাপনায় গাফিলতি নয়, সেবার মান বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর Logo যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে আইএলও-এর কান্ট্রি ডিরেক্টরের সৌজন্য সাক্ষাৎ Logo ভোজ্যতেল সরবরাহ স্বাভাবিক রাখতে  ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে বাণিজ্যমন্ত্রীর বৈঠক : দাম না বাড়ানোর ইঙ্গিত Logo বাণিজ্যমন্ত্রীর সাথে জার্মানি ও সুইডেনের রাষ্ট্রদূতের পৃথক বৈঠক দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে গুরুত্বারোপ Logo বাংলাদেশ–সৌদি আরব দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে মন্ত্রীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ
বলরামপুরে নির্বাচনী পথসভায় বিএনপি প্রার্থী কামরুল বলেন, জনগণের অধিকার রক্ষা ও সুনামগঞ্জ-১ আসনের উন্নয়নই হবে তাঁর প্রধান অগ্রাধিকার।

যারা জনগণের বিপক্ষে যাবে, আমি তাদের বিপক্ষে যাব: কামরুজ্জামান কামরুল।

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৩২:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৪৫ বার পড়া হয়েছে
কাইয়ুম বাদশাহ, সুনামগঞ্জ : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বলরামপুরে আয়োজিত এক নির্বাচনী পথসভায় বিএনপি মনোনীত এমপি প্রার্থী কামরুজ্জামান কামরুল বলেছেন, যারা জনগণের বিপক্ষে যাবে, আমি তাদের বিপক্ষে যাব।
তিনি অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের অধিকার খর্ব করা হয়েছে এবং জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থতা লক্ষ্য করা গেছে।
পথসভায় উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে কামরুল বলেন, তিনি নির্বাচিত হলে জনগণের অধিকার রক্ষা, সুশাসন প্রতিষ্ঠা এবং সুনামগঞ্জ-১ আসনের সার্বিক উন্নয়নকে অগ্রাধিকার দেবেন। তিনি সবাইকে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করার এবং আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে সর্বোচ্চ ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান।
সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তারা দাবি করেন, আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে ব্যাপক গণসংযোগ চালানো হচ্ছে।
পথসভা শেষে প্রার্থীর নেতৃত্বে একটি সংক্ষিপ্ত গণমিছিল অনুষ্ঠিত হয়।
জনপ্রিয় সংবাদ

মধ্যনগরের উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন পরিষদে প্রশাসনিক কর্মকর্তার বদলিজনিত বিদায় ও নতুন কর্মকর্তার যোগদান সম্পন্ন।

বলরামপুরে নির্বাচনী পথসভায় বিএনপি প্রার্থী কামরুল বলেন, জনগণের অধিকার রক্ষা ও সুনামগঞ্জ-১ আসনের উন্নয়নই হবে তাঁর প্রধান অগ্রাধিকার।

যারা জনগণের বিপক্ষে যাবে, আমি তাদের বিপক্ষে যাব: কামরুজ্জামান কামরুল।

আপডেট সময় ০৬:৩২:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬