ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মধ্যনগরের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন। Logo প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী Logo গাবতলি বাস টার্মিনালে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন আইজিপি ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার Logo বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ ও শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কার ঘোষণা Logo বাংলাদেশ-ফ্রান্স গভীর ও গতিশীল অংশীদারিত্ব গড়ে তোলার প্রতিশ্রুতি পুনর্নবীকরণ করেছে Logo পরিচ্ছন্নতাকর্মীদের কাছে প্রধানমন্ত্রীর ঈদ অনুদান ও ইমাম-মুয়াজ্জিনদের কাছে ডিএসসিসির ঈদ অনুদান হস্তান্তর করলেন ডিএসসিসি প্রশাসক  Logo উত্তরখানে ঈদগাহ্ ও খেলার মাঠ উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক Logo মধ্যনগরের বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে অসহায় হতদরিদ্র লোকদের মাঝে ভিজিএফ চাল বিতরণ। Logo খাল খনন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কৃষি, পরিবেশ ও স্থানীয় অর্থনীতিতে ব্যপক ইতিবাচক প্রভাব পড়বে – আমির খসরু মাহমুদ চৌধুরী Logo ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প এলাকা পরিদর্শন করলেন সেতু সচিব
প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পরিচ্ছন্নতাকর্মীরা এবং ডিএসসিসির তহবিল থেকে ইমাম-মুয়াজ্জিনরা পেলেন ঈদ উপহার নগরীর পরিচ্ছন্নতা ও জনগণের সচেতনতায় ধর্মীয় নেতাদের সহযোগিতা আহ্বান

পরিচ্ছন্নতাকর্মীদের কাছে প্রধানমন্ত্রীর ঈদ অনুদান ও ইমাম-মুয়াজ্জিনদের কাছে ডিএসসিসির ঈদ অনুদান হস্তান্তর করলেন ডিএসসিসি প্রশাসক 

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৩৮:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • ৫২৮ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এঁর পক্ষ থেকে ডিএসসিসি পরিচ্ছন্নতাকর্মীদের নিকট এবং ডিএসসিসির নিজস্ব তহবিল হতে ইমাম-মুয়াজ্জিনদের নিকট পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অনুদান হস্তান্তর করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সালাম আজ নগর ভবনে পৃথক দুটি অনুষ্ঠানে এই অনুদান হস্তান্তর করেন।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পরিচ্ছন্নতাকর্মীদের সম্মান ও সহমর্মিতা জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রী গত ১৫ মার্চ সিটি কর্পোরেশনের প্রশাসকগণের কাছে অনুদানের চেক তুলে দেন। প্রধানমন্ত্রীর কার্যালয় হতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মোট ৪,৯৫০ (চার হাজার নয়শত পঞ্চাশ) জন পরিচ্ছন্নতা কর্মীদের অনুকূলে জনপ্রতি ৫০০০/- (পাঁচ হাজার) টাকা করে মোট ২,৪৭,৫০,০০০/- (দুই কোটি সাতচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার) টাকা বরাদ্দ দেওয়া হয়। আজ নগর ভবনে ডিএসসিসি প্রশাসক আনুষ্ঠানিকভাবে পরিচ্ছন্নতাকর্মীদের কাছে বরাদ্দকৃত অর্থ তুলে দেন।

পরিচ্ছন্নতা কর্মীদের উদ্দেশ্য প্রশাসক বলেন, “প্রধানমন্ত্রী যেমন আপনাদের কাছে ঈদ উপহার তুলে দিয়েছেন, ঠিক তেমনি আপনাদের দায়িত্ব প্রধানমন্ত্রীকে ‘ক্লিন সিটি, গ্রিন সিটি উপহার দেওয়া।”

পৃথক অনুষ্ঠানে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন ১৮৭০ জন ইমামকে জনপ্রতি ৩০০০/- (তিন হাজার) টাকা এবং ১৮৭০ জন মুয়াজ্জিনকে জনপ্রতি ১৫০০/- (এক হাজার পাঁচশত) টাকা করে মোট ৮৪,৫০,০০০/- (চুরাশি লক্ষ পনের হাজার) টাকা ঈদ অনুদান হিসাবে হস্তান্তর করা হয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিজস্ব তহবিল হতে এ অনুদান প্রদান করা হয়।

ইমাম-মুয়াজ্জিনদের উদ্দেশ্যে প্রশাসক বলেন, “নগরীর বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিধনে নাগরিকদের সু-অভ্যাস গড়ে তুলতে ইমামদের নেতৃত্ব দিতে হবে।” এ সময় তিনি পরিচ্ছন্ন নগর গড়তে জনমত তৈরি করতে সুশীল সমাজের অন্যতম অংশ হিসেবে ইমাম-মুয়াজ্জিনদের সহযোগিতা ও পরামর্শ প্রার্থনা করেন।

ঈদ অনুদান প্রদান অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম, সচিব মোহাম্মদ নাছিম আহমেদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মোঃ মাহাবুবুর রহমান তালুকদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

মধ্যনগরের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন।

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পরিচ্ছন্নতাকর্মীরা এবং ডিএসসিসির তহবিল থেকে ইমাম-মুয়াজ্জিনরা পেলেন ঈদ উপহার নগরীর পরিচ্ছন্নতা ও জনগণের সচেতনতায় ধর্মীয় নেতাদের সহযোগিতা আহ্বান

পরিচ্ছন্নতাকর্মীদের কাছে প্রধানমন্ত্রীর ঈদ অনুদান ও ইমাম-মুয়াজ্জিনদের কাছে ডিএসসিসির ঈদ অনুদান হস্তান্তর করলেন ডিএসসিসি প্রশাসক 

আপডেট সময় ০৯:৩৮:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬