ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মিরপুরস্থ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করেন – মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন Logo অসুস্থ হজযাত্রীর খোঁজ নিতে রাতে কুর্মিটোলা হাসপাতালে ধর্মমন্ত্রী কায়কোবাদ Logo অপহরণ মামলার মূল আসামি গ্রেপ্তার, কিশোরী উদ্ধার — বাবার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার দৃশ্য সিসিটিভিতে। Logo জালিয়াতির মাধ্যমে রূপায়ণ হাউজিংয়ের নকশা অনুমোদন দুদকের জালে রাজউকের ৪৬ কর্মকর্তা Logo ইলেক্ট্রিক স্কুল বাস আমদানিতে সব ধরনের শুল্ক-কর অব্যাহতি দিল এনবিআর Logo কার্যক্রম: নির্ধারিত স্থানে ব্যবসার জন্য ২ শতাধিক ব্যবসায়ীকে ডিজিটাল পরিচয়পত্র দিলো ডিএনসিসি Logo ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী; তদন্ত কমিটি গঠন Logo ৬ বছর পর তামিম হত্যা মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে সিআইডি Logo হাম ও ডেঙ্গু মোকাবেলায় সরকার যথেষ্ট সক্ষম…স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন Logo বাউফলে বিনামূল্যে অসহায় মানুষের চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন
প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী পরিবারের হাতে আর্থিক সহায়তা ও বাসস্থানের ঘোষণা

কিশোরগঞ্জে নিহত রেমিট্যান্স যোদ্ধা বাচ্চু মিয়ার পরিবারের পাশে প্রবাসী কল্যাণ মন্ত্রী আর্থিক সহায়তা প্রদান ও বাসস্থানের ঘোষণা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৫২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • ৫৫৬ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : কিশোরগঞ্জের কটিয়াদীতে সৌদি আরবে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত রেমিট্যান্স যোদ্ধা মরহুম বাচ্চু মিয়ার শোকসন্তপ্ত পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী। আজ নিহতের বাসভবনে পৌঁছে মন্ত্রী শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন।

পরিবারটির সাথে আলাপকালে মন্ত্রী বলেন, আজ বাচ্চু মিয়া আমাদের মাঝে নেই, কিন্তু সরকার ও দেশবাসী তার পরিবারের পাশে আছে। রেমিট্যান্স যোদ্ধাদের অবদানের কথা স্মরণ করে তিনি দৃঢ়তার সাথে জানান যে, প্রবাসীদের যেকোনো বিপদে ও প্রয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক সরকার সবসময় তাদের পাশে থাকবে।

সাক্ষাৎকালে মন্ত্রী নিহতের পরিবারের হাতে প্রধানমন্ত্রীর উপহার এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৩ লক্ষ ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা তুলে দেন। তিনি স্পষ্ট করেন যে, এই সহায়তাই শেষ নয়। দরিদ্র এই পরিবারটির স্থায়ী বাসস্থানের জন্য স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দ্রুত খাস জমি খুঁজে বের করার নির্দেশ দেন মন্ত্রী, যার যাবতীয় খরচ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বহন করবে।

এছাড়া সৌদি আরবের সংশ্লিষ্ট কোম্পানি থেকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সর্বোচ্চ পরিমাণ ক্ষতিপূরণ আদায় করে দেওয়ার ব্যাপারেও তিনি পরিবারটিকে আশ্বস্ত করেন।

উপহার হস্তান্তরকালে কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এডভোকেট মো. জালাল উদ্দীন বলেন, বিদেশের মাটিতে অনেক প্রবাসী মৃত্যুবরণ করেন, কিন্তু তাদের পরিবারের সাথে দেখা করতে কোনো মন্ত্রীকে সশরীরে সচরাচর আসতে দেখা যায় না। তিনি আরো বলেন, বর্তমানে ছোটখাটো বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোথাও বেতন-ভাতা নিয়ে শ্রমিকদের অসন্তোষ নেই যার কৃতিত্ব বর্তমান শ্রমমন্ত্রীর।

সরকারের পক্ষ থেকে এই সহায়তামূলক কার্যক্রমের সময় প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক ব্যারিস্টার মোঃ গোলাম সরওয়ার ভূঁইয়া এবং কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লাসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

মিরপুরস্থ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করেন – মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী পরিবারের হাতে আর্থিক সহায়তা ও বাসস্থানের ঘোষণা

কিশোরগঞ্জে নিহত রেমিট্যান্স যোদ্ধা বাচ্চু মিয়ার পরিবারের পাশে প্রবাসী কল্যাণ মন্ত্রী আর্থিক সহায়তা প্রদান ও বাসস্থানের ঘোষণা

আপডেট সময় ০৫:৫২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬