ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo পঙ্গু হাসপাতালের দালাল দুলাল মিয়া নিজেই ডাক্তার নিজেই মালিক হাতেনাতে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী Logo পাকিস্তান দিবসে পতাকা উত্তোলন অনুষ্ঠান অনুষ্ঠিত Logo মধ্যনগরের মাঝের ছড়ায় রহস্যজনক অগ্নিকাণ্ড, দোকানের সব মালামাল পুড়ে ছাই। Logo নেএকোনার কলমাকান্দায় স্বেচ্ছাসেবীদের প্রাণবন্ত মিলনমেলা, মানবিক কাজে এগিয়ে যাওয়ার আহ্বান। Logo হঠাৎ সিলেটের জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য প্রতিমন্ত্রী! Logo বাস্তব জীবনে নারীর শিক্ষা এবং মা-বাবা ছাড়া মূলত আসলে কিছুই নাই Logo মধ্যনগরের রামপুরে ঈদ উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট মাঠে উচ্ছ্বাসে মেতেছে তরুণ সমাজ। Logo মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে প্রতারণা; ডিবি ও সিটিটিসির যৌথ অভিযানে গ্রেফতার এক Logo ঈদের ছুটিতে জরুরি সেবা দিতে গিয়ে আহত ডিএসসিসি কর্মীর চিকিৎসার সব দায়িত্ব কর্পোরেশনের – প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম Logo কুমিল্লা রেলক্রসিংয়ে ট্রেন-বাস সংঘর্ষ: প্রধানমন্ত্রীর শোক ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নির্দেশ।
ঈদের ছুটিতে চিকিৎসা সেবার মান পর্যবেক্ষণ, অনুপস্থিত চিকিৎসকের বিষয়ে তাৎক্ষণিক নির্দেশনা

হঠাৎ সিলেটের জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য প্রতিমন্ত্রী!

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৩৩:০৭ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬
  • ৫২৮ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : হঠাৎ এক উপজেলা হাসপাতালে ডাক্তার খুঁজতে থাকলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। সেখানে থাকা চারজনের মধ্যে একজনকে পেলেন না। চিকিৎসা কেমন চলছে এমনটা দেখতে হাসপাতালের জরুরি বিভাগ থেকে ইনডোর সব জায়গায় কথা বললেন তিনি। ঈদের ডিউটিতে থাকায় কর্তব্যরত চিকিৎসক, নার্সসহ সংশ্লিষ্টদের শুভেচ্ছা জানান এবং ছুটিতে চিকিৎসা কার্যক্রমের খোঁজ নিলেন তিনি।

আজ সোমবার দুপুর সোয়া ১২টায় সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলা হাসপাতালে এই দৃশ্য দেখা যায়। স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত সিরাজগঞ্জ থেকে তাৎক্ষণিক এক ভিডিও কলের মাধ্যমে এই হাসপাতালে খোঁজ খবর নেন।

ঈদের ছুটিতে তৃণমূলের চিকিৎসা সেবা কার্যক্রমের খোঁজ নিতে প্রতিমন্ত্রী হাসপাতালের ডাক্তারদের ভিডিও কল দেন।  প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এ সময়ে তাৎক্ষণিকভাবে হাসপাতালে চিকিৎসা সেবা ভিডিও কলের মাধ্যমে ঘুরে দেখাতে বলেন। ঈদের ছুটিতে পরিবার ছেড়ে যারা চিকিৎসা সেবায় নিয়োজিত আছেন, তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ড. এম এ মুহিত।

চিকিৎসকদের মনোবল বাড়াতে তিনি বলেন, “আপনারা এই দুর্গম এলাকায় মানুষের ভরসা। আপনাদের ত্যাগের কথা সরকার জানে।” তবে অনুপস্থিত চিকিৎসকের বিষয়ে তিনি খোঁজখবর নেওয়ার নির্দেশ দেন।

ভিডিও কলের মাধ্যমে প্রতিমন্ত্রী কথা বলেন জরুরি বিভাগের নার্স ও সাধারণ রোগীদের সঙ্গেও। তৃণমূলের মানুষ যেন সঠিক সময়ে সেবা পায়, সে বিষয়ে কঠোর নির্দেশনা দেন তিনি। এ সময় তিনি সরকারের আগামীর পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, “আমরা প্রাথমিক স্বাস্থ্যসেবাকে বিশ্বমানের করার জন্য একটি যুগান্তকারী রোডম্যাপ চূড়ান্ত করেছি। দেশের প্রতিটি নাগরিকের জন্য ‘হেলথ কার্ড’ নিশ্চিত করে সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়তে আমরা অঙ্গীকারবদ্ধ।”

জনপ্রিয় সংবাদ

পঙ্গু হাসপাতালের দালাল দুলাল মিয়া নিজেই ডাক্তার নিজেই মালিক হাতেনাতে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী

ঈদের ছুটিতে চিকিৎসা সেবার মান পর্যবেক্ষণ, অনুপস্থিত চিকিৎসকের বিষয়ে তাৎক্ষণিক নির্দেশনা

হঠাৎ সিলেটের জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য প্রতিমন্ত্রী!

আপডেট সময় ০১:৩৩:০৭ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬