
আলী আহসান রবি : জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম-এর স্ত্রী দিলারা হাফিজ সিঙ্গাপুরের একটি হাসপাতালে স্থানীয় সময় দুপুর ১.২৯ মিনিটে মৃত্যুবরণ করেছেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি।
এক শোকবার্তায় সংসদ সদস্য ও তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী, মরহুমা দিলারা হাফিজের রুহের মাগফিরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
নিজস্ব সংবাদ : 



















