ঢাকা ১০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ডিএমপি ট্রাফিক বিভাগের সমন্বিত উচ্ছেদ অভিযানে এক লক্ষ ৯২ হাজার টাকা জরিমানা ও ২৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড Logo পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ Logo ভূমি ভবনের সেবা কার্যক্রম পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন Logo বাংলাদেশে জাপান ফাউন্ডেশনের অফিস স্থাপনে আহ্বান প্রতিমন্ত্রী মোঃ নুরুল হকের Logo বায়তুল মোকাররম এলাকায় অভিযান: দেশীয় অস্ত্রসহ ছয়জন গ্রেফতার Logo লেককে কোনোভাবেই ধানমন্ডিবাণিজ্যিক এলাকা হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক Logo সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক। Logo সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে UNOPS প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ Logo এশিয়ান গেমস কোয়ালিফায়ার হকি টুর্নামেন্টে অংশগ্রহণকারী বাংলাদেশ জাতীয় হকি দলের প্রতি শুভকামনা Logo যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে
ফ্যামিলি কার্ডসহ সামাজিক সুরক্ষা কর্মসূচি নিয়ে আলোচনা নারী ক্ষমতায়ন ও সহযোগিতার আশ্বাস

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে UNOPS প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:২১:৩৩ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • ৫২৯ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : বুধবার (১ এপ্রিল) ঢাকায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের একটি সংস্থা UNOPS এর বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার Sudhir Muralidharan এর নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল সাক্ষাৎ করেন। এ সময় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ উপস্থিত ছিলেন।

বৈঠকে মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন বলেন, বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ফ্যামিলি কার্ড’ ইউনিভার্সাল সিস্টেমে প্রতিটি পরিবারের নারী প্রধানকে দেওয়া হবে। তিনি এ কর্মসূচি বাস্তবায়ন সংক্রান্ত তথ্যাদি তুলে ধরেন। মন্ত্রী বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান গত ১০ মার্চ ঢাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন। এখন পর্যন্ত ৩৭৫৬৭ টি পরিবারের নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড প্রদান করা হয়েছে যারা প্রতি মাসে ২৫০০ টাকা করে আর্থিক সহযোগিতা পাচ্ছেন। মন্ত্রী জানান, আগামী চার বছরের মধ্যে ৪ কোটি পরিবারের নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড’ ইস্যু করা হবে যেই কার্ড হবে প্রতিটি পরিবারের নারী প্রদানের নামে নাগরিক হিসেবে একটি সম্মানজনক স্বীকৃতি। মন্ত্রী দরিদ্র ছেলে এবং মেয়েদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে কেয়ারগিভারের উপরও আলোকপাত করেন। মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন এবং প্রতিমন্ত্রী ফারজানা শারমীনকে UNOPS এর পক্ষ থেকে প্রতিনিধি Sudhhir Muralidharam অভিনন্দন জানান। তিনি বর্তমান সরকার কর্তৃক পরিবারের নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড ইস্যুর উদ্যোগকে সামাজিক সুরক্ষা

কর্মসূচির একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে অভিহিত করেন। তিনি ফ্যামিলি কার্ড প্রদান কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রদানসহ সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাথে সামাজিক নিরাপত্তা ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে যৌথভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

জনপ্রিয় সংবাদ

ডিএমপি ট্রাফিক বিভাগের সমন্বিত উচ্ছেদ অভিযানে এক লক্ষ ৯২ হাজার টাকা জরিমানা ও ২৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

ফ্যামিলি কার্ডসহ সামাজিক সুরক্ষা কর্মসূচি নিয়ে আলোচনা নারী ক্ষমতায়ন ও সহযোগিতার আশ্বাস

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে UNOPS প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

আপডেট সময় ১২:২১:৩৩ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬