ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হামের প্রাদুর্ভাব রোধে রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে টিকার তথ্য দেয়ার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর Logo মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। Logo কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু Logo শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে ফুটে উঠেছে ভবিষ্যৎ বাংলাদেশের চিত্র: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী Logo রাজশাহীর সিল্ক উন্নত করতে কাজ করছে সরকার – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম  Logo মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্বাহী সদস্য নির্বাচিত হলেন ব্রাহ্মণপাড়ার মাসুদ রানা। Logo Operation Clean Homes, Healthy Lives” উদ্বোধন: ডেংগু প্রতিরোধে নগরবাসীকে সম্পৃক্ত করে কাজ করার প্রত্যয় ডিএনসিসি প্রশাসকের Logo জিয়া সরণি খাল পুনরুদ্ধার ও আধুনিকায়নে ডিএসসিসি’র ব্যাপক উদ্যোগ: দ্রুত বাস্তবায়িত হচ্ছে ৩০০ কোটি টাকার প্রকল্প Logo রাণীশংকৈলে পিআইও’র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন, মামলা প্রত্যাহারের দাবি Logo মাদক নির্মূলে সমাজের সকলকে এক যোগে কাজ করতে হবে- ড. মাসুদ এমপি
প্রাকৃতিক পরিবেশ রক্ষায় কঠোর অবস্থান তদারকি কমিটি গঠন ও স্থানীয়দের সম্পৃক্ততার উদ্যোগ

লেককে কোনোভাবেই ধানমন্ডিবাণিজ্যিক এলাকা হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৪৮:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ৫৩৫ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : ধানমন্ডি লেকের প্রাকৃতিক পরিবেশ রক্ষা এবং একে বাণিজ্যিকীকরণ থেকে মুক্ত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম। তিনি বলেন, “ধানমন্ডি লেক কোনো বাণিজ্যিক এলাকা নয়। ঢাকা শহরে মানুষের নিঃশ্বাস নেওয়ার জায়গার খুব অভাব। আমরা এই লেককে তার আদি প্রাকৃতিক রূপে সংরক্ষণ করতে চাই।”

আজ বুধবার দুপুরে ধানমন্ডি লেক পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

পরিদর্শনকালে লেকের যত্রতত্র রেস্টুরেন্ট এবং বাণিজ্যিক স্থাপনা দেখে ক্ষোভ প্রকাশ করে প্রশাসক বলেন, “এখানে প্রকৃতিকে ধারণ করাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। কিন্তু বর্তমানে দেখে মনে হচ্ছে পুরো এলাকা রেস্টুরেন্টের দখলে চলে গেছে, যা কোনোভাবেই কাম্য নয়। আমরা দ্রুতই একটি সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশ ফিরিয়ে আনব।”

লেকের সঠিক রক্ষণাবেক্ষণের লক্ষ্যে গৃহীত পদক্ষেপসমূহ তুলে ধরে তিনি জানান:

★ তদারকি কমিটি গঠনঃ আগামী এক সপ্তাহের মধ্যে স্থানীয় বাসিন্দা এবং সিটি করপোরেশনের কর্মকর্তাদের সমন্বয়ে একটি তদারকি কমিটি গঠন করা হবে। এই কমিটির পর্যবেক্ষণ ও সুপারিশের ভিত্তিতেই লেকের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালিত হবে।

★স্থানীয়দের অংশগ্রহণঃ প্রশাসক জোর দিয়ে বলেন যে, স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া লেকের পরিবেশ রক্ষা করা সম্ভব নয়। তিনি বলেন, “পুলিশ বা সিটি করপোরেশন দিয়ে দীর্ঘমেয়াদী সমাধান হবে না। আমরা চাই স্থানীয় বাসিন্দারাই লেকের পাহারাদার হিসেবে কাজ করবেন।”

★পরিবেশ ও সংস্কৃতিঃ রবীন্দ্র সরোবরের সাংস্কৃতিক ঐতিহ্য বজায় রেখেও যেন প্রকৃতির কোনো ক্ষতি না হয়, সে বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রশাসক বলেন, ডিএসসিসি পরিচালিত অভিযানের কার্যকারিতা টেকসই করতে হলে জনগণকে সাথে নিতে হবে। স্থানীয় বাসিন্দারা সচেতন থাকলে এবং সহযোগিতা করলে ধানমন্ডি লেক তার চিরচেনা সৌন্দর্য ফিরে পাবে।

পরিদর্শনকালে স্থপতি ইকবাল হাবিবসহ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

হামের প্রাদুর্ভাব রোধে রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে টিকার তথ্য দেয়ার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

প্রাকৃতিক পরিবেশ রক্ষায় কঠোর অবস্থান তদারকি কমিটি গঠন ও স্থানীয়দের সম্পৃক্ততার উদ্যোগ

লেককে কোনোভাবেই ধানমন্ডিবাণিজ্যিক এলাকা হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

আপডেট সময় ০৪:৪৮:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬