ঢাকা ০২:২১ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo খাগড়াছড়ির পানছড়িতে বিজিবির বিশেষ অভিযানে ১,৪০০ রাউন্ড গোলাবারুদ জব্দ Logo সুনামগঞ্জে নৌ পুলিশের অভিযানে ২৫৪ বোতল ভারতীয় মদসহ নৌকা ও ৩ চোরাকারবারি আটক Logo সেচ ব্যবস্থার উন্নয়ন, খাল পুনঃখনন ও কৃষক কার্ড চালুর মাধ্যমে কৃষিতে আসবে নতুন বিপ্লব: বাণিজ্যমন্ত্রী Logo সিলেটে ‘কৃষকের হাট’ উদ্বোধন: কৃষক-ভোক্তার সরাসরি সংযোগে বাজারে আসবে স্বস্তি – বাণিজ্যমন্ত্রী Logo বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে আইইডি ও অ্যান্টি-পার্সোনেল মাইন শনাক্ত এবং দাহ্য রাসায়নিক পদার্থ জব্দ Logo ঢাকার মোহাম্মদপুর ভূমি অফিস  পরিদর্শন করেন – ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ Logo আগামী পাঁচ বছরে ৩ লক্ষ বৃক্ষরোপণ করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন Logo রানীশংকৈলে সংবাদকর্মীদের নামে মামলা ও গ্রেপ্তার প্রতিবাদে উত্তাল সাংবাদিক সমাজের তীব্র নিন্দা Logo শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর অনুরোধে জাতীয় সংসদের গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ Logo নৌ পুলিশের আভিযানে ১০৫ বোতল ভারতীয় তৈরি মদ উদ্ধার
ঘাট উন্নয়ন, ড্রেজিং ও নিরাপদ নৌপথ নিশ্চিত করতে উদ্যোগ—পরিদর্শনে প্রতিমন্ত্রী

নোয়াখালীর হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ: নৌপরিবহন প্রতিমন্ত্রী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৩০:৫০ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • ৫৩৫ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : নোয়াখালীর উপকূলীয় দ্বীপ উপজেলা হাতিয়ার নৌপথে যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নয়নে নতুন ফেরি সংযোজন এবং প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মোঃ রাজীব আহসান, এমপি।

শনিবার (৪ এপ্রিল) সকালে হাতিয়ার নলচিরা ও চেয়ারম্যান ঘাট পরিদর্শনকালে তিনি এ কথা জানান। এ সময় তিনি ফেরিঘাট ও নদীপথের বিদ্যমান সমস্যা সরেজমিনে পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সকল অঞ্চলের মানুষের উন্নয়ন ও কল্যাণে সমানভাবে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় এবং নিজ দায়িত্ববোধ থেকে তিনি সরেজমিনে পরিস্থিতি পর্যালোচনায় এসেছেন বলে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, হাতিয়ার দীর্ঘদিনের নৌ-যান ও ফেরি সংকট নিরসনে বর্তমান সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। আসন্ন ঈদুল আজহা-এর আগেই একটি নতুন ফেরি সংযোজনের চেষ্টা চলছে। পাশাপাশি উপকূলীয় অঞ্চলে নিরাপদ, নিরবিচ্ছিন্ন ও স্বাচ্ছন্দ্যময় নৌযোগাযোগ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, দ্বীপাঞ্চলের মানুষের যাতায়াত সহজ ও নিরাপদ করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। বাস্তব পরিস্থিতি যাচাইয়ের মাধ্যমে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে এবং দলমত নির্বিশেষে সবার উন্নয়ন নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।

পরিদর্শনকালে তিনি জানান, হাতিয়ার উভয় পাশের ফেরিঘাট আরও প্রশস্ত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। নদীর নাব্যতা স্বাভাবিক রাখতে নিয়মিত ড্রেজিং কার্যক্রম অব্যাহত রয়েছে। এছাড়া ফেরি চলাচল নিরাপদ ও টেকসই করতে ঘাটের র‍্যাম্প উন্নয়ন এবং নদীর তীর সংরক্ষণে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড-এর সঙ্গে সমন্বয় করে কাজ চলমান রয়েছে।

তিনি আরও জানান, নৌপরিবহন ব্যবস্থার টেকসই উন্নয়নে মন্ত্রণালয়ের দীর্ঘমেয়াদি পরিকল্পনাও বাস্তবায়নের প্রক্রিয়ায় রয়েছে।

নৌপরিবহন প্রতিমন্ত্রী এ সময় নোয়াখালীর হাতিয়ার নলচিরা ও চেয়ারম্যান ঘাট, ভোলার ইলিশা ঘাট, বরিশালের মেহেন্দিগঞ্জের পাতারহাট স্টিমার ঘাট এবং উলানিয়া কালীগঞ্জ ঘাট পরিদর্শন করেন।

পরিদর্শনকালে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসি, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ-এর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মোঃ শফিউল বারীসহ মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

খাগড়াছড়ির পানছড়িতে বিজিবির বিশেষ অভিযানে ১,৪০০ রাউন্ড গোলাবারুদ জব্দ

ঘাট উন্নয়ন, ড্রেজিং ও নিরাপদ নৌপথ নিশ্চিত করতে উদ্যোগ—পরিদর্শনে প্রতিমন্ত্রী

নোয়াখালীর হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ: নৌপরিবহন প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৩:৩০:৫০ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬