ঢাকা ০২:২৪ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo খাগড়াছড়ির পানছড়িতে বিজিবির বিশেষ অভিযানে ১,৪০০ রাউন্ড গোলাবারুদ জব্দ Logo সুনামগঞ্জে নৌ পুলিশের অভিযানে ২৫৪ বোতল ভারতীয় মদসহ নৌকা ও ৩ চোরাকারবারি আটক Logo সেচ ব্যবস্থার উন্নয়ন, খাল পুনঃখনন ও কৃষক কার্ড চালুর মাধ্যমে কৃষিতে আসবে নতুন বিপ্লব: বাণিজ্যমন্ত্রী Logo সিলেটে ‘কৃষকের হাট’ উদ্বোধন: কৃষক-ভোক্তার সরাসরি সংযোগে বাজারে আসবে স্বস্তি – বাণিজ্যমন্ত্রী Logo বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে আইইডি ও অ্যান্টি-পার্সোনেল মাইন শনাক্ত এবং দাহ্য রাসায়নিক পদার্থ জব্দ Logo ঢাকার মোহাম্মদপুর ভূমি অফিস  পরিদর্শন করেন – ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ Logo আগামী পাঁচ বছরে ৩ লক্ষ বৃক্ষরোপণ করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন Logo রানীশংকৈলে সংবাদকর্মীদের নামে মামলা ও গ্রেপ্তার প্রতিবাদে উত্তাল সাংবাদিক সমাজের তীব্র নিন্দা Logo শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর অনুরোধে জাতীয় সংসদের গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ Logo নৌ পুলিশের আভিযানে ১০৫ বোতল ভারতীয় তৈরি মদ উদ্ধার
সুরমা নদীতে নৌকাসহ মাদক জব্দ, সীমান্তপথে চোরাচালান ঠেকাতে অভিযান জোরদার

সুনামগঞ্জে নৌ পুলিশের অভিযানে ২৫৪ বোতল ভারতীয় মদসহ নৌকা ও ৩ চোরাকারবারি আটক

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:১১:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • ৫২৭ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : গতকাল ১০ এপ্রিল  ২০২৬ খ্রি. রোজ শুক্রবার  নৌ পুলিশ সিলেট অঞ্চলের সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার অন্তর্গত লালপুর নৌ পুলিশ ফাঁড়ির এসআই(নি:) এরশাদ আলী ও এএসআই(নি:) জিতু মিয়া  সংগীয় ফোর্সসহ ফাঁড়ির আওতাধীন  সুরমা নদীতে নৌ টহল ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানা এলাকা হতে ইঞ্জিন চালিত কাঠের তৈরী নৌকাযোগে কতিপয় চোরাকারবারি মাদক বিক্রয়ের উদ্দেশ্যে জামালগঞ্জ থানাধীন গজাড়িয়া এলাকা দিয়ে ভৈরব যাবে।

উক্ত  তথ্যের ভিত্তিতে ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নি:) সজল কুমার কানু এর নেতৃত্বে বর্ণিত অফিসার ফোর্স জামালগঞ্জ থানাধীন আলিপুর নামক স্থানে সুরমা নদীতে বিকেল পৌনে ছয়টায় নৌকাটি আটক করেন।

নৌকাটি আটক করে তল্লাশী পূর্বক নৌকার পাটাতন থেকে   ৪৮ পিছ কাঁচের বোতল ভর্তি STERLING RESERVE ভারতীয় তৈরি মদ। একটি সাদা প্লাস্টিকের বস্তার ভিতর ৪৮ পিছ কাঁচের বোতল  ভর্তি IMPERIAL BLUE মদ।  একটি সাদা প্লাস্টিকের বস্তার ভিতরে ১৪০ পিছ প্লাস্টিকের বোতলে ICOMQ WHITE মদ। একটি প্লাস্টিকের বস্তার ভিতরে ১৮ পিছ কাঁচের বোতল ভর্তি BRO COKE মদ। সর্বমোট ২৫৪ বোতল ভারতীয় তৈরি মদ মূল্য অনুমান ২০১৪২০/-(দুই লক্ষ এক হাজার চারশত বিশ) টাকা সহ ১টি ইঞ্জিন চালিত কাঠের তৈরী নৌকা উদ্ধার করা হয়। নৌকায় থাকা ৩ জন মাদক চোরাকারবারিকে গ্রেফতার করা হয়।

আসামীদের জিজ্জাসাবাদে জানা যায় তারা ভারতীয় সীমানা হতে মাদক সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে ভৈরব নিয়ে যাচ্ছিল।

উক্ত ঘটনায় ধৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরসহ পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য গতকাল আরো একটি সফল অভিযানে নৌ পুলিশের একই অঞ্চলের আওতাধীন টুকেরবাজার নৌ ফাঁড়ির একটি টহল দল ১০৫ বোতল ভারতীয় তৈরি মদ উদ্ধার করে।

জনপ্রিয় সংবাদ

খাগড়াছড়ির পানছড়িতে বিজিবির বিশেষ অভিযানে ১,৪০০ রাউন্ড গোলাবারুদ জব্দ

সুরমা নদীতে নৌকাসহ মাদক জব্দ, সীমান্তপথে চোরাচালান ঠেকাতে অভিযান জোরদার

সুনামগঞ্জে নৌ পুলিশের অভিযানে ২৫৪ বোতল ভারতীয় মদসহ নৌকা ও ৩ চোরাকারবারি আটক

আপডেট সময় ০৮:১১:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬