ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আগামী পাঁচ বছরে ৩ লক্ষ বৃক্ষরোপণ করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন Logo রানীশংকৈলে সংবাদকর্মীদের নামে মামলা ও গ্রেপ্তার প্রতিবাদে উত্তাল সাংবাদিক সমাজের তীব্র নিন্দা Logo শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর অনুরোধে জাতীয় সংসদের গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ Logo নৌ পুলিশের আভিযানে ১০৫ বোতল ভারতীয় তৈরি মদ উদ্ধার Logo উচ্চশিক্ষা, বৃত্তি ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা জোরদার করবে মালয়েশিয়া-বাংলাদেশ Logo বাউফলে ৪০ পিস ইয়াবাসহ এসএসসি পরীক্ষার্থী কিশোর আটক Logo এলডিসি গ্রাজুয়েশন সামনে রেখে প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : শিল্পমন্ত্রী Logo সংসদীয় গণতন্ত্র শক্তিশালীকরণে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার অঙ্গীকার Logo ০১টি দেশী পিস্তল, ০৭টি সামুরাই এবং মাদকসহ ০৩ (তিন) জনকে গ্রেপ্তার করছে র‌্যাব-২ Logo নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধ সয়াবিন তেল কারখানায় বিজিবি-র‍্যাবের যৌথ অভিযান; কারখানা সিলগালা
শিক্ষামন্ত্রীর অনুরোধে বাড়লো আসন সংখ্যা, সংসদ কার্যক্রম দেখার সুযোগ বাড়ছে গণতান্ত্রিক চর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করার উদ্যোগ

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর অনুরোধে জাতীয় সংসদের গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:১৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • ৫২৮ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : জাতীয় সংসদ গ্যালারিতে অনুর্ধ্ব ১২ বছরের শিক্ষার্থীদের জন্য ৫০টি  আসন রয়েছে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এমপি দর্শনার্থী গ্যালারিতে আরও ১০০ আসন শিক্ষার্থীদের  বরাদ্দ দেওয়ার আবেদন জানিয়ে পত্র লিখেন মাননীয় স্পিকারের কাছে। মাননীয় স্পিকার সে আবেদন মঞ্জুর করেছেন।

এখন থেকে আরও বেশি শিক্ষার্থীরা সংসদের কার্যক্রম সরাসরি দেখার সুযোগ পাবেন যা ভবিষ্যৎ প্রজন্মকে সংসদীয়  ও  গণতান্ত্রিক চর্চার রীতির সাথে পরিচিত করাবে।

এ প্রসঙ্গে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিক্ষার্থীদের নিয়ে নৌবিহারে যেতেন যাতে তারা রাষ্ট্রের সম্পদ ও সম্ভাবনা সম্পর্কে জ্ঞান লাভ করতে পারে। শিক্ষা মন্ত্রী হিসেবে আমিও চাই জেন-জিরা রাষ্ট্র সম্পর্কে জানুক, রাজনীতি সচেতন হোক। এ বিষয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী জাতীয় সংসদের সচিব মো. গোলাম সারওয়ার ভূঁইয়ার সাথে আলাপ করতে গেলে তিনি এ উদ্যোগকে স্বাগত জানান। তিনি বলেন শিক্ষার্থীরা সংসদে আসলে সংসদের অধিবেশন চালুর পূর্বে সংসদ নিয়ে বিস্তারিত অবহিত করা হবে। এতে তারা দেশের সংসদের স্থাপত্য শৈলী, ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে শিক্ষা লাভ করতে পারবে।

জনপ্রিয় সংবাদ

আগামী পাঁচ বছরে ৩ লক্ষ বৃক্ষরোপণ করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন

শিক্ষামন্ত্রীর অনুরোধে বাড়লো আসন সংখ্যা, সংসদ কার্যক্রম দেখার সুযোগ বাড়ছে গণতান্ত্রিক চর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করার উদ্যোগ

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর অনুরোধে জাতীয় সংসদের গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ

আপডেট সময় ০১:১৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬