ঢাকা ১০:০৯ অপরাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বেসরকারি খাতের উদ্যোক্তাদের নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক Logo নোয়াখালীর হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ: নৌপরিবহন প্রতিমন্ত্রী Logo ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে পৃথক পৃথক অভিযানে প্রায় ২ কোটি টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করেছে বিজিবি Logo হাজারীবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জন গ্রেফতার Logo সরকারি জলমহাল ইজারায় প্রকৃত জেলেদের স্বার্থ সংরক্ষন করা হবে: – ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু Logo মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারন করে দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে – স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর Logo জরুরি টিকাদান কার্যক্রম শুরু করা হয়েছে, যাতে দ্রুত সময়ের মধ্যে দেশের প্রতিটি শিশুকে সুরক্ষার আওতায় আনা যায় Logo দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার পুটিমারা ইউনিয়নের চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন- সমাজকল্যাণ মন্ত্রী Logo রুপালী ব্যাংকে প্রিন্সিপাল অফিসার (৬ষ্ঠ গ্রেড) পদে পদোন্নতি পেলেন মধ্যনগরের কৃতি সন্তান সেনারুল ইসলাম সৌরভ। Logo রাজনৈতিক প্রভাব নয়,প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম
ব্যবসা ও বিনিয়োগ পরিবেশ উন্নয়নে উদ্যোক্তাদের প্রস্তাব গ্রহণ, প্রণয়ন হবে কর্মপরিকল্পনা

বেসরকারি খাতের উদ্যোক্তাদের নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:০৮:২৫ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • ৫২৫ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতের উদ্যোক্তাদের নিয়ে শীর্ষ স্থানীয় বৈঠক করেছেন। এর মাধ্যমে দেশের ব্যবসায়ী প্রতিনিধিরা ব্যবসা পরিবেশ, বিনিয়োগ পরিবেশ এবং সংস্কার অগ্রাধিকার নিয়ে সরকারের সর্বোচ্চ পর্যায়ে সময়োপযোগী ও কাঠামোবদ্ধ মতামত দিয়েছেন।

সভাটি শনিবার সকাল ১১:৩০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

বেসরকারি খাতের উদ্যোক্তারা হলেন: ড. আরিফ দৌলা, ব্যবস্থাপনা পরিচালক, এসিআই পিএলসি; সৈয়দ নাসিম মঞ্জুর, ব্যবস্থাপনা পরিচালক, এপেক্স ফুটওয়্যার লিমিটেড; হাফিজুর রহমান খান, চেয়ারম্যান, রানার গ্রুপ; আহসান খান চৌধুরী, চেয়ারম্যান ও সিইও, প্রাণ-আরএফএল গ্রুপ; জিয়াউর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, বে গ্রুপ; আবদুল মুকতাদির, চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, ইনসেপ্টা গ্রুপ; মো. আব্দুল জাব্বার, ব্যবস্থাপনা পরিচালক, ডিবিএল গ্রুপ; সোহানা রউফ চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক, র্যাংগস গ্রুপ; এবং সৈয়দ মোহাম্মদ তানভীর, ব্যবস্থাপনা পরিচালক, প্যাসিফিক জিন্স গ্রুপ।

মাননীয় প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সভায় আরও উপস্থিত ছিলেন মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, মাননীয় বাণিজ্যমন্ত্রী জনাব খন্দকার আবদুল মুকতাদির, জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন এবং বিডা চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন। এরপর উদ্যোক্তাদের মধ্যে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে নিয়ন্ত্রক পরিবেশ, জ্বালানি, মানবসম্পদ, করনীতি, লজিস্টিকস, রপ্তানি বহুমুখীকরণ এবং প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ সংক্রান্ত বিভিন্ন বিষয় উঠে আসে। উদ্যোক্তারা এই ফোরাম প্রতিষ্ঠায় সরকারের উদ্যোগ এবং বেসরকারি খাতের সঙ্গে সম্পৃক্ত থেকে একটি উন্মুক্ত ও ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলার মানসিকতাকে সাধুবাদ জানান। উদ্যোক্তারা এখন বেসরকারি খাতের মতামতের ভিত্তিতে একটি সংক্ষিপ্ত প্রস্তাবনা প্রস্তুত করবে, যার সঙ্গে তাৎক্ষণিকভাবে ব্যবসায়িক পরিবেশের চ্যালেঞ্জসমূহ মোকাবিলার জন্য একটি লক্ষ্যভিত্তিক ও কার্যকর কর্মপরিকল্পনা থাকবে।

প্রধানমন্ত্রী আরও পরামর্শ দেন যে, বাংলাদেশকে বৈশ্বিকভাবে প্রতিযোগিতামূলক রাখতে প্রস্তাবনায় অন্যান্য দেশের প্রমাণভিত্তিক আইনগত, নীতিগত এবং নিয়ন্ত্রক দৃষ্টান্ত অন্তর্ভুক্ত করা উচিত। সরকারপক্ষ থেকে সমন্বয়কারী সংস্থা হিসেবে বিডা কাজ করবে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারি সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে প্রস্তাবিত কর্মপরিকল্পনার কার্যকর বাস্তবায়নে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।

বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, “উদ্যোক্তাদের সাথে এই সভার উদ্দেশ্য হলো সরকারের সর্বোচ্চ পর্যায়ে বেসরকারি খাতের ধারাবাহিক ও কাঠামোবদ্ধ মতামত দেওয়ার একটি কার্যকর ব্যবস্থা তৈরি করা। এ বিষয়ে নেতৃত্ব দেওয়ার জন্য এবং দেশের সংস্কার ও বিনিয়োগ এজেন্ডাকে এগিয়ে নিতে ব্যবসায়ী প্রতিনিধিদের একত্র করার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ।”

জনপ্রিয় সংবাদ

বেসরকারি খাতের উদ্যোক্তাদের নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

ব্যবসা ও বিনিয়োগ পরিবেশ উন্নয়নে উদ্যোক্তাদের প্রস্তাব গ্রহণ, প্রণয়ন হবে কর্মপরিকল্পনা

বেসরকারি খাতের উদ্যোক্তাদের নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

আপডেট সময় ০৪:০৮:২৫ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬