ঢাকা ০২:৩০ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo খাগড়াছড়ির পানছড়িতে বিজিবির বিশেষ অভিযানে ১,৪০০ রাউন্ড গোলাবারুদ জব্দ Logo সুনামগঞ্জে নৌ পুলিশের অভিযানে ২৫৪ বোতল ভারতীয় মদসহ নৌকা ও ৩ চোরাকারবারি আটক Logo সেচ ব্যবস্থার উন্নয়ন, খাল পুনঃখনন ও কৃষক কার্ড চালুর মাধ্যমে কৃষিতে আসবে নতুন বিপ্লব: বাণিজ্যমন্ত্রী Logo সিলেটে ‘কৃষকের হাট’ উদ্বোধন: কৃষক-ভোক্তার সরাসরি সংযোগে বাজারে আসবে স্বস্তি – বাণিজ্যমন্ত্রী Logo বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে আইইডি ও অ্যান্টি-পার্সোনেল মাইন শনাক্ত এবং দাহ্য রাসায়নিক পদার্থ জব্দ Logo ঢাকার মোহাম্মদপুর ভূমি অফিস  পরিদর্শন করেন – ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ Logo আগামী পাঁচ বছরে ৩ লক্ষ বৃক্ষরোপণ করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন Logo রানীশংকৈলে সংবাদকর্মীদের নামে মামলা ও গ্রেপ্তার প্রতিবাদে উত্তাল সাংবাদিক সমাজের তীব্র নিন্দা Logo শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর অনুরোধে জাতীয় সংসদের গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ Logo নৌ পুলিশের আভিযানে ১০৫ বোতল ভারতীয় তৈরি মদ উদ্ধার
বাংলাদেশ ব্যাংক ও এনবিআরের যৌথ উদ্যোগে পেপারলেস কাস্টমসের পথে বড় অগ্রগতি কমার্শিয়াল ইনভয়েস এখন থেকে সরাসরি অনলাইনে যাচাই, কমবে হয়রানি ও সময়

Asycuda World এর সাথে ফরেন এক্সচেঞ্জ ট্রানজ্যাকশন ম্যানেজমেন্ট সিস্টেম (FxTMS) এর আন্ত:সংযোগ স্থাপন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৪২:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ৫৩১ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : পণ্য আমদানির ক্ষেত্রে রপ্তানিকারক কর্তৃক ইস্যুকৃত কমার্শিয়াল ইনভয়েসকে সকল বানিজ্যিক ব্যাংকের মাধ্যমে এক ও অভিন্ন ফরম্যাটে বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ ট্রানজ্যাকশন ম্যানেজমেন্ট সিস্টেম (FxTMS) হতে রিয়েল টাইম ভিত্তিতে Asycuda World সিস্টেমে প্রেরণের উদ্দেশ্যে জাতীয় রাজস্ব বোর্ড ও বাংলাদেশ ব্যাংক যৌথভাবে সিস্টেম দুটির আন্তঃসংযোগ স্থাপন করেছে। ইতোমধ্যে উক্ত আন্তঃসংযোগের User Acceptance Test সম্পন্ন হয়েছে এবং ০৭ এপ্রিল, ২০২৬ তারিখ হতে পাইলটিং কার্যক্রম শুরু করা হয়েছে। সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড জনাব মো: আবদুর রহমান খান এফসিএমএ আজ এ আন্তঃসংযোগ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

আন্তঃসংযোগ স্থাপনের পূর্বে ব্যাংক কর্তৃক প্রত্যায়িত কমার্শিয়াল ইনভয়েসসমূহ কাস্টমসের নিকট হার্ড কপি দাখিল করতে হতো। এখন থেকে বাংলাদেশ ব্যাংকের FxTMS হতে রিয়েল টাইম ভিত্তিতে Asycuda World সিস্টেমে কমার্শিয়াল ইনভয়েস এর সকল তথ্য স্বয়ংক্রিয়ভাবে পাওয়া যাবে বিধায় কাস্টমস অফিসে গিয়ে কমার্শিয়াল ইনভয়েসের হার্ড কপি দাখিল করতে হবে না।

FxTMS এবং Asycuda সিস্টেমের আন্তঃসংযোগের সুবিধা-

• কমার্শিয়াল ইনভয়েস যাচাই প্রক্রিয়া সম্পূর্ণভাবে অনলাইন ও রিয়েল-টাইম ভিত্তিক হবে;

• কাগজপত্রের ওপর নির্ভরতা হ্রাস পাবে;

• রাজস্ব ফাঁকির প্রচেষ্টা প্রতিহত করার মাধ্যমে রাজস্ব সুরক্ষিত হবে;

• রাজস্ব ঝুঁকি উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে;

• আমদানি-রপ্তানি পণ্যের খালাস প্রক্রিয়া সহজ, দ্রুত ও ঝামেলামুক্ত হবে;

• ট্রেডবেইজড মানি লণ্ডারিং হ্রাস পাবে;

• পণ্য মূল্য নির্ধারণে একটি নির্ভরযোগ্য ডাটাবেইজ তৈরী হবে।

পাইলটিং কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ার পর পর্যায়ক্রমে বিল অব এন্ট্রিতে আবশ্যিকভাবে কমার্শিয়াল ইনভয়েস সংযোজন কার্যক্রম গ্রহণ করা হবে। সকল বানিজ্যিক ব্যাংকের সহযোগিতায় জাতীয় রাজস্ব বোর্ড এবং বাংলাদেশ ব্যাংক-এর যৌথ উদ্যোগে বাস্তবায়িত এই কার্যক্রম Paperless Customs ব্যবস্থা প্রবর্তনের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যা দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য সহজীকরণ ও কাস্টমস ব্যবস্থার আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

জনপ্রিয় সংবাদ

খাগড়াছড়ির পানছড়িতে বিজিবির বিশেষ অভিযানে ১,৪০০ রাউন্ড গোলাবারুদ জব্দ

বাংলাদেশ ব্যাংক ও এনবিআরের যৌথ উদ্যোগে পেপারলেস কাস্টমসের পথে বড় অগ্রগতি কমার্শিয়াল ইনভয়েস এখন থেকে সরাসরি অনলাইনে যাচাই, কমবে হয়রানি ও সময়

Asycuda World এর সাথে ফরেন এক্সচেঞ্জ ট্রানজ্যাকশন ম্যানেজমেন্ট সিস্টেম (FxTMS) এর আন্ত:সংযোগ স্থাপন

আপডেট সময় ০৪:৪২:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬