ঢাকা ০২:২০ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo খাগড়াছড়ির পানছড়িতে বিজিবির বিশেষ অভিযানে ১,৪০০ রাউন্ড গোলাবারুদ জব্দ Logo সুনামগঞ্জে নৌ পুলিশের অভিযানে ২৫৪ বোতল ভারতীয় মদসহ নৌকা ও ৩ চোরাকারবারি আটক Logo সেচ ব্যবস্থার উন্নয়ন, খাল পুনঃখনন ও কৃষক কার্ড চালুর মাধ্যমে কৃষিতে আসবে নতুন বিপ্লব: বাণিজ্যমন্ত্রী Logo সিলেটে ‘কৃষকের হাট’ উদ্বোধন: কৃষক-ভোক্তার সরাসরি সংযোগে বাজারে আসবে স্বস্তি – বাণিজ্যমন্ত্রী Logo বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে আইইডি ও অ্যান্টি-পার্সোনেল মাইন শনাক্ত এবং দাহ্য রাসায়নিক পদার্থ জব্দ Logo ঢাকার মোহাম্মদপুর ভূমি অফিস  পরিদর্শন করেন – ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ Logo আগামী পাঁচ বছরে ৩ লক্ষ বৃক্ষরোপণ করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন Logo রানীশংকৈলে সংবাদকর্মীদের নামে মামলা ও গ্রেপ্তার প্রতিবাদে উত্তাল সাংবাদিক সমাজের তীব্র নিন্দা Logo শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর অনুরোধে জাতীয় সংসদের গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ Logo নৌ পুলিশের আভিযানে ১০৫ বোতল ভারতীয় তৈরি মদ উদ্ধার
"একসাথে পথ চলি- নিঃসঙ্গতা দূর করি"  এই প্রতিপাদ্যে ঢাকায় বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উদযাপিত হয়েছে

“একসাথে পথ চলি- নিঃসঙ্গতা দূর করি”  এই প্রতিপাদ্যে ঢাকায় বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উদযাপিত হয়েছে

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:১৯:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ৫৩০ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট আয়োজিত ১৩তম জাতীয় ও ২১তম বিশ্ব ডাউন সিনড্রোম দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে আজ রাজধানীর ইস্কাটনে সমাজকল্যাণ ভবন অডিটরিয়ামে “একসাথে পথ চলি- নিঃসঙ্গতা দূর করি” প্রতিপাদ্যে  এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের  আয়োজন করা হয়।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের শিশু নিউরোসাইন্স বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার আব্বাস উদ্দিন খান ডাউন সিনড্রোমে আক্রান্ত শিশুর ক্রোমোজোম সম্পর্কে এর ব্যবস্থাপনা ও করণীয় বিভিন্ন বিষয় নিয়ে উপস্থাপনা করেন।

তিনি বলেন, ডাউন সিনড্রোম হল ২১ নম্বর ক্রোমোজোমের অতিরিক্ত প্রতিলিপি বা ট্রাইসোমির কারণে সৃষ্ট একটি জন্মগত জেনেটিক অবস্থা। প্রতিটি শিশু, মা এবং বাবা থেকে ২৩ জোড়া ক্রোমোজোমের মাধ্যমে বংশানুক্রমিক বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণ করে। কোনো কারণে ২১তম জোড়ায় একটি অতিরিক্ত ক্রোমোজোমের উপস্থিতি ঘটলে তখন যে ভিন্নতা সৃষ্টি হয় তাকে ডাউন সিনড্রোম বলে । এর কারণে বিশেষ কিছু শারীরিক বৈশিষ্ট্য এবং মৃদু থেকে গুরুতর মাত্রার বুদ্ধিপ্রতিবন্ধতা প্রকাশ পায়। বিশ্বজুড়ে প্রতি এক হাজার শিশুর মধ্যে ১টি শিশু এই সিনড্রোম নিয়ে জন্মায়। এ সমস্ত শিশুর বিকাশে তাদের পিছনে লেগে থাকলে এ শিশুরা তাদের প্রতিভার স্বাক্ষর রাখতে পারে বলে জানান।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ প্রধান অতিথির বক্তৃতায় বলেছেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোর ও প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি সরকার অত্যন্ত আন্তরিক।বিপুল জনগোষ্ঠীর এদেশে অর্থনৈতিক সীমাবদ্ধতার মধ্য দিয়েও সরকার

ডাউন সিনড্রোমে আক্রান্ত শিশুর কিশোর ও প্রতিবন্ধী ব্যক্তিদের সবরকম সাহায্য সহযোগিতা করে যাচ্ছে।

তিনি বলেন, আমাদের দেশে ১২ ধরনের প্রতিবন্ধীতা আছে। ডাউন সিনড্রোম প্রতিবন্ধিতা তার  মধ্যে একটি।

তিনি বলেন, আমাদের দেশে ৪ ধরনের স্নায়ু বিকাশজনিত প্রতিবন্ধী ব্যক্তির সংখ্যা ৪ লাখ ৫২ হাজার। এর মধ্যে ৮ হাজার ৩০ জন ডাউন সিনড্রোম ব্যক্তি সনাক্ত করা সম্ভব হয়েছে।

শনাক্তকরণ প্রক্রিয়াটি চলমান রয়েছে।

তিনি বলেন, ডাউন সিনড্রোম আক্রান্ত শিশুদের সরকারিভাবে  অভিভাবকদের সচেতন করা, বুদ্ধিপ্রতিবন্ধীদের শনাক্ত হলে তাদের কিভাবে লালন পালন করা হবে, তা প্রশিক্ষণ দেওয়াসহ  সাইকোসোসাল কাউন্সিলিং দেওয়া হয়।

তাদের সেবা, পরিচর্যা, শিক্ষা, স্বাস্থ্য সেবা, চিকিৎসা ইত্যাদি ক্ষেত্রে সরকারের যে সেবামূলক কার্যক্রম আছে তার সাথে অভিভাবকদের কোলাবোরেসন দরকার।

সমাজকল্যাণ সচিব আরো বলেন, সাংস্কৃতিক কর্মকান্ড ও খেলাধুলায় বেশি পারদর্শী হয় ডাউন সিনড্রোম শিশুরা। তাদের সেবাযত্ন দিয়ে গড়ে তুলতে পারলে ডাউন সিনড্রোম শিশু ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষও সমাজের মূল স্রোতধারার সাথে সম্পৃক্ত হতে পারে এ আশাবাদ ব্যক্ত করেন।

বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের সহযোগিতা প্রদান ও তাদের  কল্যাণে সরকারেরর পাশাপাশি  সমাজের বিত্তবানসহ সকলকে এগিয়ে  আগার আহবান জানান তিনি। তিনি বলেন,

বর্তমান সরকার নির্বাচনের হাতের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড প্রদানসহ নানানরকম জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে, চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ডাউন সিনড্রোম বৈশিষ্ট সম্পন্ন সকল শিশুকে শুভেচ্ছা পুরুস্কার, সার্টিফিকেট ও আর্থিক প্রণোদনা প্রদান করা হয়। এছাড়াও ৪০ জন ডাউন সিনড্রোম বৈশিষ্ট্য সম্পন্ন শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে শিক্ষা প্রণোদনা প্রদান করা হয়।  সমাজকল্যাণ সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ ডাউন সিনড্রোম বৈশিষ্ট্য সম্পন্ন শিশু-কিশোরদের হাতে শুভেচ্ছা পুরস্কার, সার্টিফিকেট , আর্থিক প্রণোদনা এবং  ৪০ জন ডাউন সিনড্রোম বৈশিষ্ট্য সম্পন্ন শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে শিক্ষা প্রণোদনা তাদের হাতে তুলে দেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন এনডিডি সুরক্ষা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (অ:দা:) মুছাম্মৎ শাহীনা আক্তার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বিজয় কৃষ্ণ দেবনাথ,  জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তরিকুল আলম এবং  সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহাবুব। অনুষ্ঠানে ডাউন সিনড্রোম বুদ্ধিপ্রতিবন্ধী শিশু কিশোর, অভিভাবকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এসময় উপস্হিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

খাগড়াছড়ির পানছড়িতে বিজিবির বিশেষ অভিযানে ১,৪০০ রাউন্ড গোলাবারুদ জব্দ

"একসাথে পথ চলি- নিঃসঙ্গতা দূর করি"  এই প্রতিপাদ্যে ঢাকায় বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উদযাপিত হয়েছে

“একসাথে পথ চলি- নিঃসঙ্গতা দূর করি”  এই প্রতিপাদ্যে ঢাকায় বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উদযাপিত হয়েছে

আপডেট সময় ০৮:১৯:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬