ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মধ্যনগরের বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান পদ নিয়ে আলোচনা সমালোচনা, ষড়যন্ত্রের অভিযোগ ভারপ্রাপ্ত চেয়ারম্যানের। Logo প্রকল্পের সংখ্যার চেয়ে কাজের মানে বেশি গুরুত্ব দিতে হবে: সিলেটে শ্রমমন্ত্রী Logo তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী Logo সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মন্ত্রী দীপেন দেওয়ান Logo সংস্কার পরিষদ না করে সৃষ্ট সংকটের পরিণতি বিএনপি সরকারকে ভোগ করতে হবে: নাহিদ ইসলাম Logo শিল্প খাতে সহযোগিতা বাড়াতে জাপানের সাথে আলোচনা জোরদার Logo নীলফামারীতে বন্ধ টেক্সটাইল মিল তিন মাসে চালুর আশা বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলমের Logo পহেলা বৈশাখে উদ্বোধন হচ্ছে কৃষক কার্ড বিতরণ কর্মসূচি – কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ Logo ঢাকায় আন্তর্জাতিক মানের ডিএনএ ল্যাবরেটরী করা হবে – সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন Logo মধ্যনগরের উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন পরিষদে প্রশাসনিক কর্মকর্তার বদলিজনিত বিদায় ও নতুন কর্মকর্তার যোগদান সম্পন্ন।
গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, দ্রুত সংস্কার পরিষদ গঠনের দাবি। জাতীয় ঐক্য রক্ষায় রাজনৈতিক সমঝোতার আহ্বান।

সংস্কার পরিষদ না করে সৃষ্ট সংকটের পরিণতি বিএনপি সরকারকে ভোগ করতে হবে: নাহিদ ইসলাম

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:২০:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • ৫২৮ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার: সংকটের মুখোমুখি দেশ’ শীর্ষক জাতীয় সেমিনার আয়োজন করেছে এগারো দলীয় ঐক্য।

সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টি- এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মোঃ নাহিদ ইসলাম বলেন, ‘গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশে দুটি প্রশ্ন দেখা দেয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর দাবি ছিল ফ্যাসিবাদের বিলোপ। বিএনপি চেয়েছিলো নির্বাচন। আমরা সংস্কারের জন্য গণপরিষদ এর দাবি জানিয়েছিলাম। পরে বিএনপি সংস্কার এর আলোচনা অংশ নেয়। এজন্য আমরা গণপরিষদ এর পরিবর্তে সংস্কার পরিষদ এর দাবি মেনে নেই।’

বিএনপি একটি কৃত্রিম বিরোধ তৈরি করছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘বিএনপি জুলাই সনদ আর জুলাই আদেশকে আলাদা করার চেষ্টা করছে। কারণ জুলাই সনদকে তারা নিজেদের দলীয় ইশতেহার এ পরিণত করেছে। এজন্য গণভোটের প্রশ্ন দেখা দেয়। কারণ সংবিধান এর ফ্রেমওয়ার্ক এর মধ্যে সংবিধান এর মৌলিক কাঠামো পরিবর্তন সম্ভব নয়। এজন্য গাঠনিক ক্ষমতা সংস্কার পরিষদ এর কথা এসেছে। ঐকমত্য কমিশনের আলোচনায় বিএনপি এসব মেনে নিয়েছে। এখন বিএনপি কথার বরখেলাপ করেছেন। গণভোটের গণরায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে।’

গণভোটের গণরায়কে প্রত্যাখ্যান করার পরিণতি সরকারকে ভোগ করতে হবে জানিয়ে বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, আমাদের এখন যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা করার কথা। জাতীয় স্বার্থ কিভাবে ঐক্যবদ্ধভাবে সুরক্ষিত করবো। হাম এর মতো দুর্যোগ কিভাবে মোকাবেলা করবো। জ্বালানি সংকট সমাধান নিয়ে সেমিনার করার কথা।  আমাদের দুর্ভাগ্য গত ষোলো বছর যে সংস্কার এর কথা বলতে হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কার এর আলোচনা করেছে,  এখনো আমাদের সেসব নিয়ে পড়ে থাকতে হচ্ছে। জাতিকে এই দুর্যোগে টেনে এনেছে বিএনপি। ফলে বিএনপিকে এর দায়ভার এবং পরিণতি ভোগ করতে হবে। এর পরিণতি খুব সহজ হবে না।’

সংকট সমাধানে দ্রুত সংস্কার পরিষদ বাস্তবায়নের দাবি জানিয়ে এনসিপি আহ্বায়ক বলেন, ‘সরকারকেবলবো দ্রুত সংবিধান সংস্কার পরিষদ করে এই সংকটের সুরাহা করেন। জাতীয় ঐক্যকে টিকিয়ে রাখুন। নাহলে এর পরিণতি আপনাদের ভোগ করতে হবে।’

সেমিনারের প্রধান অতিথি ছিলেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমান। সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।‌ বিশেষ অতিথি উপস্থিত ছিলেন এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহমদ, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এনসিপির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলমসহ এগারো দলীয় জোটের শীর্ষ নেতারা

জনপ্রিয় সংবাদ

মধ্যনগরের বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান পদ নিয়ে আলোচনা সমালোচনা, ষড়যন্ত্রের অভিযোগ ভারপ্রাপ্ত চেয়ারম্যানের।

গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, দ্রুত সংস্কার পরিষদ গঠনের দাবি। জাতীয় ঐক্য রক্ষায় রাজনৈতিক সমঝোতার আহ্বান।

সংস্কার পরিষদ না করে সৃষ্ট সংকটের পরিণতি বিএনপি সরকারকে ভোগ করতে হবে: নাহিদ ইসলাম

আপডেট সময় ০১:২০:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬