ঢাকা ০২:০০ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo অসাম্প্রদায়িক চেতনায় নতুন বছর সাজানোর আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর Logo দুর্ঘটনায় আহত ইউএইচএফপিও ডা. শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার Logo বাংলা একাডেমির যৌথ উদ্যোগে সাত দিনব্যাপী ‘বৈশাখী মেলা ১৪৩৩’-এর উদ্বোধন Logo মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানস্থলের নিরাপত্তায় বিজিবি মোতায়েন Logo বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজধানী ঢাকায় বৈশাখী শোভাযাত্রার আয়োজন করেছে। Logo ঐতিহাসিক আহসান মঞ্জিলে ডিএসসিসির বর্ণাঢ্য বর্ষবরণ: পরিচ্ছন্ন ও তিলোত্তমা ঢাকা গড়ার অঙ্গীকার Logo শিশু বিকাশে জেলা পর্যায় পর্যন্ত শিশু একাডেমি সম্প্রসারণের কৃতিত্ব জিয়াউর রহমানের: মন্ত্রী জাহিদ হোসেন Logo ঐক্য চাই বিভেদ চাই না, ঐক্যের মাধ্যমেই বিশ্বের দরবারে মাথা তুলে দাড়াতে চাই’-মাননীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী। Logo বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চতে ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ স্থানে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন Logo বনভূমি উদ্ধার ও বৃক্ষরোপণ জোরদারে পরিবেশ মন্ত্রীর নির্দেশনা
গোয়াইনঘাটে উন্নয়ন প্রকল্প পরিদর্শনকালে টেকসই কাজ ও পরিবেশ রক্ষায় জোর

প্রকল্পের সংখ্যার চেয়ে কাজের মানে বেশি গুরুত্ব দিতে হবে: সিলেটে শ্রমমন্ত্রী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:১০:১৪ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • ৫৩১ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী আজ সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন সমাপ্ত ও চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন এবং নতুন কাজের উদ্বোধন করেন। দিনব্যাপী এই কার্যক্রমে তিনি স্থানীয় জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় বিশেষ নির্দেশনা প্রদান করেন।

সকালে মন্ত্রী পুকাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত সংযোগ সড়কের সমাপ্ত কাজ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি কাজের মান নিয়ে সন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্টদের উদ্দেশ্যে বলেন, “প্রকল্পের সংখ্যার চেয়ে কাজের মানের দিকে আমাদের বেশি গুরুত্ব দিতে হবে। যেকোনো নির্মাণ কাজ যেন দীর্ঘস্থায়ী ও টেকসই হয়, তা নিশ্চিত করতে হবে। এছাড়া নতুন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে জনবহুল এলাকাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দেন তিনি।”

পরবর্তীতে তিনি জাফলং ব্রিজ সংলগ্ন পুলিশ ফাঁড়ি নির্মাণের প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন। সেখানে পুলিশ সদস্যদের জন্য স্বাস্থ্যসম্মত টয়লেট নির্মাণের তাগিদ দেন। ফাঁড়ি এলাকায় পরিবেশের জন্য ক্ষতিকর ইউক্যালিপটাস গাছ কেটে সেখানে প্রচুর পরিমাণে ফলদ বৃক্ষ রোপণের নির্দেশ দেন।

তিনি স্থানীয় প্রশাসনকে ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ ও উপজেলা পলিটেকনিক ইনস্টিটিউটের জন্য জমি চূড়ান্ত করার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার নির্দেশনা প্রদান করেন।

বিকেলে স্থানীয় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পাথর কোয়ারি সচল করা প্রসঙ্গে মন্ত্রী জানান, পাথর উত্তোলনের বিষয়টি নিয়ে পরিবেশ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর সাথে খুব শীঘ্রই উচ্চপর্যায়ের সভা করা হবে। সিলেটের তরুণদের দক্ষ করে গড়ে তোলার বিষয়ে তিনি বলেন, “সিলেটে আন্তর্জাতিক মানের ট্রেনিং সেন্টার নির্মাণের পরিকল্পনা রয়েছে, যেখানে ড্রাইভিং, ক্যাটারিং, প্লাম্বিংসহ বিভিন্ন কারিগরি ট্রেডে প্রশিক্ষণ এবং চীনা, জাপানি ও কোরিয়ান ভাষা শেখানো হবে।” এছাড়া কোম্পানীগঞ্জ হাইটেক পার্কের অব্যবহৃত অবকাঠামো কাজে লাগিয়ে সেখানে রপ্তানিমুখী শিল্পনগরী গড়ে তোলার বিষয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়াও মন্ত্রী বীরমঙ্গল উচ্চ বিদ্যালয়ের ৫-তলা একাডেমিক ভবন এবং জিসি সড়ক হতে গহড়া দোয়ারীখেল সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন। এসব কর্মসূচিতে মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

জনপ্রিয় সংবাদ

অসাম্প্রদায়িক চেতনায় নতুন বছর সাজানোর আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর

গোয়াইনঘাটে উন্নয়ন প্রকল্প পরিদর্শনকালে টেকসই কাজ ও পরিবেশ রক্ষায় জোর

প্রকল্পের সংখ্যার চেয়ে কাজের মানে বেশি গুরুত্ব দিতে হবে: সিলেটে শ্রমমন্ত্রী

আপডেট সময় ০২:১০:১৪ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬