ঢাকা ১০:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo অসাম্প্রদায়িক চেতনায় নতুন বছর সাজানোর আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর Logo দুর্ঘটনায় আহত ইউএইচএফপিও ডা. শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার Logo বাংলা একাডেমির যৌথ উদ্যোগে সাত দিনব্যাপী ‘বৈশাখী মেলা ১৪৩৩’-এর উদ্বোধন Logo মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানস্থলের নিরাপত্তায় বিজিবি মোতায়েন Logo বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজধানী ঢাকায় বৈশাখী শোভাযাত্রার আয়োজন করেছে। Logo ঐতিহাসিক আহসান মঞ্জিলে ডিএসসিসির বর্ণাঢ্য বর্ষবরণ: পরিচ্ছন্ন ও তিলোত্তমা ঢাকা গড়ার অঙ্গীকার Logo শিশু বিকাশে জেলা পর্যায় পর্যন্ত শিশু একাডেমি সম্প্রসারণের কৃতিত্ব জিয়াউর রহমানের: মন্ত্রী জাহিদ হোসেন Logo ঐক্য চাই বিভেদ চাই না, ঐক্যের মাধ্যমেই বিশ্বের দরবারে মাথা তুলে দাড়াতে চাই’-মাননীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী। Logo বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চতে ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ স্থানে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন Logo বনভূমি উদ্ধার ও বৃক্ষরোপণ জোরদারে পরিবেশ মন্ত্রীর নির্দেশনা
স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাস—প্রয়োজনে বিদেশেও নেওয়া হবে চিকিৎসার জন্য নিউরোসায়েন্স হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন, অবস্থা এখনো শঙ্কামুক্ত নয়

দুর্ঘটনায় আহত ইউএইচএফপিও ডা. শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:১১:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • ৫২৬ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডাঃ শংকর প্রসাদ অধিকারী-র চিকিৎসার দায়িত্ব নিয়েছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন আজ ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন ডাঃ শংকর কে দেখতে গিয়ে একথা জানান। এসময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ প্রভাত চন্দ্র বিশ্বাস, পরিচালক ( প্রশাসন) অধ‍্যাপক ডাঃ জালাল উদ্দিন মোহাম্মদ রুমী এবং হাসপাতালের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় স্বাস্থ্যমন্ত্রী আহত চিকিৎসকের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন ও সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, ডাঃ সংকর দুর্ঘটনায় আহত হওয়ায় আমরা গভীরভাবে মর্মাহত। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা আহত চিকিৎসকের চিকিৎসার দায়িত্বভার নিচ্ছি। এ পর্যন্ত যে খরচ হয়েছে বা আগামীতে যে খরচ হবে তা আমরা নির্বাহ করব। এমনকি বিদেশ নেয়ার প্রয়োজন হলে সে ব্যাপারে ব্যবস্থা নিতেও মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে তিনি দুর্ঘটনায় পতিত হন। দক্ষ এই কর্মকর্তাকে সুস্থ করে তুলতে আমাদের নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে।

উল্লেখ্য পটুয়াখালী জেলার

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডাঃ শংকর প্রসাদ অধিকারী গত ১২ এপ্রিল মটর সাইকেল দুর্ঘটনায় পতিত হন। দুর্ঘটনায় আহত হয়ে পটুয়াখালী ও বরিশালে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে পাঠানো হয়। ঐ রাতেই তার মস্তিষ্কে অপারেশন করা হয়েছে।

বর্তমানে তিনি আইসিইউ তে চিকিৎসাধীন আছেন, তবে তার অবস্থা শংকামুকত নয়।

জনপ্রিয় সংবাদ

অসাম্প্রদায়িক চেতনায় নতুন বছর সাজানোর আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর

স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাস—প্রয়োজনে বিদেশেও নেওয়া হবে চিকিৎসার জন্য নিউরোসায়েন্স হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন, অবস্থা এখনো শঙ্কামুক্ত নয়

দুর্ঘটনায় আহত ইউএইচএফপিও ডা. শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার

আপডেট সময় ০৪:১১:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬