ঢাকা ০২:৪০ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে অবতরণ, পৌঁছাল ৪১৯ হজযাত্রী Logo ডিএমপির মিরপুর মডেল থানা ও ডিবির যৌথ অভিযানে চাঞ্চল্যকর ডাকাতি মামলায় ০৫ জন গ্রেফতার Logo রাশিয়ান জ্বালানি আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কথিত ছাড় সংক্রান্ত সংবাদ বিষয়ে ব্যাখ্যা Logo ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না: সংস্কৃতি মন্ত্রী Logo ১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি Logo কুমিল্লায় ১৪৫৮ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন কৃষি মন্ত্রী Logo বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এর  জানাযা সম্পন্ন Logo বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ  Logo হজযাত্রীদের সেবায় গাফিলতি নয়—হজক্যাম্পে ধর্মমন্ত্রীর আকস্মিক পরিদর্শন Logo বাউফলে ছাত্রদল নেতা সৈকতের মৃত্যুতে ড. শফিকুল ইসলাম মাসুদ এমপির শোক
নববর্ষ উদযাপনে জাসাসের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান গ্রাম-গঞ্জে সংস্কৃতি চর্চা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ

সংস্কৃতি হলো একটি জাতির আত্মা’ — সংস্কৃতি বিষয়ক মন্ত্রী জনাব নিতাই রায় চৌধুরী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৩১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ৫৩১ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : জাতীয় শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর পরিবেশনায় নববর্ষ উদযাপনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব নিতাই রায় চৌধুরী।

নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠানস্থল সজ্জিত করা হয়। এতে নৃত্য, সমবেত ও একক সংগীত পরিবেশনা এবং কবিতা আবৃত্তিসহ নানা সাংস্কৃতিক উপস্থাপনা দর্শকদের মুগ্ধ করে।

প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বলেন, “সংস্কৃতি হলো একটি জাতির আত্মা। কোনো জাতির সংস্কৃতি চর্চা দেখেই সে জাতি সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পাওয়া যায়।” তিনি আরও বলেন, “পৃথিবীর বহু জাতির সংস্কৃতির চেয়ে বাংলার সংস্কৃতি অনেক সমৃদ্ধ। আমরা যদি আমাদের এই সমৃদ্ধ সংস্কৃতিকে যথাযথভাবে তুলে ধরতে পারি, তবে বিশ্ব দরবারে নিজেদের অন্যতম শ্রেষ্ঠ জাতি হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবো।”

মন্ত্রী জানান, বর্তমান সরকার সংস্কৃতি চর্চাকে দেশের গ্রাম-গঞ্জ পর্যন্ত ছড়িয়ে দিতে বদ্ধপরিকর। এ লক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সংস্কৃতি চর্চা উৎসাহিত করতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

তিনি আরও বলেন, “বৈচিত্র্য হলো গণতান্ত্রিক সমাজের সৌন্দর্য। এই বৈচিত্র্যের মাঝে ঐক্য চাই, বিভেদ চাই না। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমাদের সরকার একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ চায়, এখানে সবার সমান অংশগ্রহণ থাকবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন এবং বিএনপি’র সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাঈদুর রহমান সাঈদ সোহরাব। সভাপতিত্ব করেন জাসাস-এর কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হেলাল খান।

অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং উপস্থিত দর্শক-শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে অবতরণ, পৌঁছাল ৪১৯ হজযাত্রী

নববর্ষ উদযাপনে জাসাসের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান গ্রাম-গঞ্জে সংস্কৃতি চর্চা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ

সংস্কৃতি হলো একটি জাতির আত্মা’ — সংস্কৃতি বিষয়ক মন্ত্রী জনাব নিতাই রায় চৌধুরী

আপডেট সময় ০১:৩১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬